সুস্বাদু আতপ চালের ভুনা খিচুড়ি রেসিপি || ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar ।
আশা করি সবাই অনেক ভাল আছেন ,আর আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আমি আপনাদের মাঝে আরও একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে যে পোস্টটি শেয়ার করব সেটি হল মজাদার আতপ চালের ভুনা খিচুড়ি রেসিপি। আসলে খিচুড়ি আমার অনেক বেশি পছন্দের। আর যদি ভুনাখেচুরি হয় তাহলে তো কথাই নেই। সেই জন্যই এই রমজান মাসে আমি আপনাদের মাঝে আতপ চাল দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মসুর ডাল | পরিমাণ মতো |
| আতপ চাল | পরিমাণমতো |
| রসুন বাটা | ১ চা চামচ |
| আদা বাটা | ১ চা চামচ |
| কাঁচা মরিচ | ৫টি |
| মরিচের গুঁড়া | ১ চা চামচ |
| হলুদের গুঁড়া | ১ চা চামচ |
| ধনিয়ার গুড়া | ১ চা চামচ |
| লবণ | পরিমাণ মতো |
| তেল | ৫ টেবিল চামচ |
| পিয়াজ | হাফ কাপ |
| টমেটো | ২টি |
রান্নার প্রসেসিং ধাপে ধাপে দেখানো হলো:
𒆜ধাপ ১:𒆜
আতপ চাল দিয়ে এই ভুনা খিচুড়ি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব এবং এতে ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল দিয়ে দেব যখন তেল হালকা গরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দুইটি তেজপাতা, দুই টুকরো দারুচিনি এবং চারটি এলাচ দিয়ে খুব ভালোভাবে তেলে ভেজে নিবো।
যখন এই গরম মসলার একটি সুঘ্রান বের হবে তখন আমি এখানে এক কাপ পরিমান পিয়াজ দিয়ে দেবো এবং দুই থেকে তিন মিনিট মশলার সাথে তেলে ভেজে নেব।
আর যখন ভাজা হয়ে যাবে এবং এর কালার হালকা পরিবর্তন হবে তখন আমি এখানে ১ চা চামচ আদা বাটা ,১চা-চামচ রসুনবাটা দিব. পিয়াজ আদা বাটা রসুন বাটা এবং মসলা সব খুব ভালোভাবে মিক্স করে নেব। এবং দুই থেকে তিন মিনিট এগুলো তেলে ভেজে নেবে।
যখন আদা এবং রসুন বাটা কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এখানে গুঁড়ামসলা গুলো এবং লবণ এড করে দেব। সেইসাথে এখানে আমি এক কাপ পরিমান পানি এড করে দিয়ে সব মশলা গুলো খুব ভালোভাবে মিক্স করে নেব এবং এই পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত মসলাগুলো কষিয়ে নিতে হবে।
যখন মসলার উপরে তেল চলে আসবে এবং পানি সম্পূর্ণ টেনে যাবে তখন বুঝতে হবে যে মসলা কষানো হয়ে গেছে।
𒆜ধাপ 2 :𒆜
মসলা কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাল এবং চাল দিয়ে দেব এবং এগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়ে দুই থেকে তিন মিনিট এগুলো তেলে ভেজে নিবো।
ভাজা হয়ে গেলে তখন আমি এখানে দুইটা টমেটো কেটে রাখা এবং কাঁচামরিচ দিয়ে এগুলো খুব ভালোভাবে চালের সাথে মিক্স করে নিবো এবং যখন এগুলো মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে মূল রান্না করার জন্য ২ কাপ পানি অ্যাড করব। এখানে অবশ্যই পানি বুঝে অ্যাড করতে হবে। কেননা আমি যেহেতু এখানে ভুনা খিচুড়ি রান্না করবো কিছু একটা যেন ঝরঝরে হয় সেই হিসাব করেই পানি অ্যাড করতে হবে। এক্ষেত্রে আপনি যদি দুই কাপ চাল দেন তাহলে অবশ্যই ৪ কাপ পানি এড করবেন।
𒆜শেষ ধাপ 𒆜
এরপরে আমি চুলা মিডিয়ামে রেখে যখন পানি এবং চাল সমান সমান হয়ে আসবে তখন আমি এখানে একটি ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে অপেক্ষা করবো ১০ থেকে ১৫ মিনিট রান্না করবো।
এর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় এরপরে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই আতপ চালের ভুনা খিচুড়ি। খেতে খুবই মজা হয়েছিল। আপনার দেখতে পাচ্ছেন যে আমার খিচুড়ি একদমই ঝরঝরে হয়েছে এবং কালার টা খুবই সুন্দর এসেছে।
খিচুড়ির সাথে যেহেতু ডিম খেতে আমার অনেক ভালো লাগে তাই আমি খিচুড়ির সাথে সালাদ , ডিম এবং পিঁয়াজু কাঁচামরিচ দিয়ে এটা পরিবেশন করেছি। আসলে এটা খেতে কতটা মজার হয়েছিল যখন আপনারা বাসায় তৈরি করে খাবেন তখনই কিন্তু বুঝবেন।
আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।
| ফটোগ্রাফার | @kawsar |
|---|---|
| ডিভাইস | স্যামসাং এ১০ |
| লোকেশন | ঢাকা |
@kawsar
আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে খুবই মজাদার হয়। আপনি খুব সুন্দর ভাবে আপনার খিচুড়ি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।
জি খেতে খুবই মজার
ভাইয়া রোজার মধ্যে এই দুপুরবেলা এতো সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন যা দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। ইফতারের সময় দাওয়াত না দিলে কিন্তু হবেনা। অবশ্যই আমাদের দাওয়াত দিতে হবে একা একা ভুনা খিচুড়ি খেলে চলবে না। আপনার এই সুস্বাদু রেসিপি দেখতে অসাধারণ হয়েছে। আমিও মাঝে মাঝে এভাবে বাসায় ভুনা খিচুড়ি তৈরি করি। এই খিচুড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা।
ভুনা খিচুড়ি আমারও অনেক প্রিয় আপু। ধন্যবাদ আপু
আসলে ভাই দিনের বেলা এসব রেসিপি দেখলে খাওয়ার লোভ সামলাতে খুবই কষ্ট হয়। আপনি খুব অসাধারণ রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি রন্ধন প্রক্রিয়া খুব সুন্দর ভাবে তুলে ধরেছে। এত অসাধারণ রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
সত্যি ভাই এই ভুনা খিচুড়ি খেতে খুবই মজাদার ছিল
রমজান মুখে বলতেছি ভাই আপনার রেসিপি দেখে জিভে জল চলে এসেছে। আজ রোজাটা মনে হয় হালকা হয়ে গেল। খুব অসাধারণ লেগেছে আমার কাছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
বাসায় তৈরি করে খাবেন ভাই। ভালো লাগবে
ভাই খিচুড়ির সাথে যে পরিবেশনটা করলেন দুর্দান্ত হয়েছে। আতপ চালের খিচুড়ি খেতে অসাধারণ লাগে। আপনি খুব চমৎকারভাবে সাজিয়ে-গুছিয়ে রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা অবিরাম আপনার জন্য।
চেষ্টা করছি ভাই। দোয়া করবেন
ভাই এতো মজার মজার রেসিপি শেয়ার করতেছ দাওয়াত কেন দাও না।খিচুড়ি আমার খুব পছন্দের খাবার দেখে আর লোভ সামলিয়ে রাখতে পারলাম না। আপনার রেসিপির ফটো দেখেই বুঝা যাচ্ছে অনেক মজার ছিল।।ধন্যবাদ শেয়ার করার জন্য
ভাই তোমার দাওয়াত রইল
আপনার সুস্বাধু আতপ চালের ভুনা খিচুড়ি রেসিপিটি খুবই দারুণ হয়েছে। এত চমৎকার ভুনা খিচুড়ি খেয়ে দেখলে মন্দ হত না। আপনি খুব সুন্দর ভাবে পরিবেশন করে দেখিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল
এটা খেতে খুবই সুস্বাদু ছিল
সুস্বাদু আতপ চালের ভুনা খিচুড়ি রেসিপি দেখে জিবে দিয়ে জল চলে আসলো ভাই। আপনি খুবই মজাদার রেসিপি আজকে আমাদের সাথে শেয়ার করলেন। সত্যিই অসাধারণ। দেখেই খেতে ইচ্ছা করছে। কিন্তু রোজা আছি তাই খেতে পারলাম না। ইফতারের সময় খেয়ে নেব, মজা করলাম। শুভকামনা রইল আপনার জন্য।
এই খিচুড়ি খেতে অনেক মজাদার ছিল
ভাই কি একটা রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরলেন ।এই ধরনের ভুনা রেসিপি দেখলেই তো খাওয়ার লোভ জাগে। এমনিতে রোজা রয়েছি আবার এই ধরনের রেসিপি আমাদের মাঝে তুলে ধরলেন। ইফতারের পর এই ধরনের রেসিপি পোস্ট করলে ভালো হতো ভাইয়া। আপনাকে আমি মন থেকে ভালবাসি। আপনার জন্য শুভকামনা রইল ।❤️
ধন্যবাদ প্রিয় ভাই। শুভকামনা রইল
খিচুড়ি এমনি আমার খুব ফেভারিট তা যদি হয় আবার আতপ চাউল এর তাহলে তো কোন কথাই নেই দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে খেতেও মনে হয় ভারী সুস্বাদু হয়েছিল সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইলো ভাইয়া
জি ভাই এটা খেতে খুবই সুস্বাদু ছিল