আলু ,বরবটি, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি || ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম!
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar


আশা করি সবাই অনেক ভাল আছেন ,আর আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আসলে দুইদিন যাবত ঢাকা গ্যাসের খুবই সমস্যা যে কারনে আসলে রমজানে অনেক বেশি সমস্যা হচ্ছে। তো সেই সমস্যা থেকে কিছুটা রেহাই পেয়ে আপনাদের সাথে আরও একটি রেসিপি পোষ্ট শেয়ার করতে চলে এসেছি। আশা করি আমার এই আজকের রেসিপি পোষ্ট আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। এটা আসলে গরম ভাতের সাথে খেতে যেমন অনেক সুস্বাদু ,তেমনি ভাবে রুটি বা পরোটার সাথে খেতে খেতেও ভালো লাগবে ,যদি ভালো লাগে তবে বাসায় ট্রাই করে দেখতে পারেন।


PSX_20220405_163245.jpg

আলু ,বরবটি, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি




প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
আলুপরিমাণ মতো
রসুন বাটা১ চা চামচ
আদা বাটা১ চা চামচ
কাঁচা মরিচ৫টি
মরিচের গুঁড়া১ চা চামচ
হলুদের গুঁড়া১চা চামচ
ধনিয়ার গুড়া১ চা চামচ
লবণপরিমাণ মতো
তেল৫ টেবিল চামচ
পিয়াজহাফ কাপ
পাঙ্গাস মাছ৪ পিস
বরবটিপরিমাণমতো
টমেটো২টি


20220405_145306.jpg

20220405_145140.jpg

20220405_145110.jpg

20220405_145104.jpg

20220405_145057.jpg

20220405_145049.jpg

20220405_144913.jpg




রান্নার প্রসেসিং ধাপে ধাপে দেখানো হলো:

𒆜ধাপ ১:𒆜



20220405_145042.jpg


পাঙ্গাস মাছ দিয়ে এই রান্না করার জন্য প্রথমে মাছ তেলে ভেজে নিতে হবে। এজন্য মাছগুলোকে একটি বাটিতে নিয়ে এর পরে সেখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা-চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ,তেল যখন গরম হয় তখন এতে মাছগুলো দিয়ে দিতে হবে।



20220405_145749.jpg


মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামে রেখে এ মাছগুলোকে উল্টেপাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পাঙ্গাস মাছ যদি বেশি ভাজা না হয় তবে এটা খেতে বেশি ভালো লাগে না। সেই জন্যই আমি এই রান্নায় পাঙ্গাস মাছ খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ।



𒆜ধাপ 2 :𒆜


20220405_145932.jpg


মাছ যখন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে, চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিতে হবে মূল রান্না করার জন্য। তো করায় বসিয়ে প্রথমে কড়াইয়ে ২ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এতে হাফ কাপ পরিমাণ পিয়াজ এবং তিন থেকে চারটি কাঁচামরিচ দিয়ে দিতে হবে।



20220405_150018.jpg


পিয়াজ কাঁচা মরিচ তেলে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে। যখন এর কালার হালকা পরিবর্তন হবে তখন এখানে দিয়ে দিতে হবে ১ চা চামচ আদা বাটা এবং ১ চা-চামচ রসুন বাটা। এই মসলা দিয়ে পিয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে।



20220405_150159.jpg


সম্পূর্ণ মসলা ভালোভাবে মিক্স করে এর পরে আবারও তেলে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে। যখন একটা ভেজে নেওয়া হয়ে যাবে। তখন এখানে এক কাপ পরিমাণ পানি এড করে দিতে হবে। পানি অ্যাড করে দেওয়ার পরে এখানে একটি টমেটো কুচি করে কেটে এবং গুঁড়ো মশলা গুলো সব দিয়ে এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে।



20220405_150625.jpg


এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত মসলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মসলার উপরে তেল চলে আসলে তখন বুঝতে হবে যে এই মসলা কষানো হয়ে গেছে।



20220405_150707.jpg


যখন মসলা কষানো কমপ্লিট হবে তখন এখানে আগে থেকে কেটে রাখা বরবটি এবং আলু দিয়ে দিতে হবে। আমি এখানে বরবটি সাইজে আলু চিকন করে কেটেছি যে কারণে দেখতে ভালো লাগবে।



20220405_150712.jpg


এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এর ভিতর যে পানি আছে সেটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই সবজি মসলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।



𒆜শেষ ধাপ 𒆜


20220405_152327.jpg


যখন সবজি কষানো হয়ে যাবে তখন এখানে মূল রান্না করার জন্য পরিমাণমতো পানি দিয়ে দিতে হবে এবং পানি যখন হালকা ফুটে উঠবে তখন এখানে আগে থেকে বরবটির সাইজের কেটে রাখা টমেটো এবং ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে।



20220405_160319.jpg


এভাবেই কড়াইয়ে একটি ঢাকনা দিয়ে ১৫ মিনিট রান্না করলেই এই মজাদার পাংগাস মাছ দিয়ে আলু বরবটি এবং টমেটো রান্নার রেসিপি তৈরি হয়ে যাবে। তবে শেষ হওয়ার মাঝে মাঝে অবশ্যই এটা নিতে হবে।



20220405_160839.jpg


এই ছিল আমার আজকের টমেটো আলু বরবটি দিয়ে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। আসলে এটা আমার কাছে খুবই ভাল লেগেছিল আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে।


আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আমার রেসিপি খাওয়ার জন্য এখন আমি পরিবেশনের জন্য ছবি তুলেছি।




ফটোগ্রাফার@kawsar
ডিভাইসস্যামসাং এ১০
লোকেশনঢাকা



image.png


ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
@kawsar

Sort:  
 4 years ago 

রেসিপিটি যতটুকু বরাবর ছিল ততটুকু বরাবর আপনার বর্ণনা ও ছিল। এদের সমন্বয়ে পোস্টটি খুবই একটি আকর্ষণীয় হয়ে উঠেছে
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

চেষ্টা করেছি ভাই। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

আমার পছন্দের মাছ গুলোর মধ্যে পাঙ্গাস মাছ অন্যতম একটি মাছ। আর পাঙ্গাস মাছ আমি ঝোল করে রান্না করে খেতেই পছন্দ করি বেশি। এভাবে কখনো সবজি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার রান্না করার রেসিপিটি দেখে মনে হচ্ছে এভাবে খেয়ে দেখতে হবে। খুবই লোভনীয় লাগছে আপনার রেসিপিটি। রেসিপির ধাপগুলো আপনি খুবই সুন্দর এবং গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 4 years ago 

এভাবে খেয়ে দেখবেন ভাই, ভালো লাগবে।

আলু ,বরবটি, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন ভাই। বাহ দেখতে অনেক সুন্দর হয়েছে।
চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন এবং আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞

 4 years ago 

খেতেও ভীষন মজার হয়েছিল। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

আলু বরবটি টমেটো দিয়ে খুব চমৎকার করে পাঙ্গাস মাছের ভুনা রেসিপি করে। আপনার পাঙ্গাস মাছের ভুনা রেসিপি টা আমার কাছে খুব ভালো লেগেছে। আর রেসিপি টা দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। তাছাড়া আপনি রেসিপির সবগুলি ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আলু বরবটি টমেটো দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি টি আপনাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

জি ভাই এটা খেতে দারুন মজার হয়েছিল। শুভকামনা রইল

মাছের তরকারি ভিতরে আলু গাজর দেয়া দেখেছি। তবে বরবটি দিয়ে রান্না করা কখনো দেখিনি। আপনার রান্নাটা দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে খেতে খুবই ভাল হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

এভাবে খেয়ে দেখবেন ভাই আশা করি ভালো লাগবে

 4 years ago 

ওয়াও ভাইয়া দেখতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে ‌ । আপনি আমার অনেক পছন্দের একটি রেসিপি তৈরি করেছেন। পাঙ্গাস মাছের ভুনা খেতে আমি অনেক পছন্দ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

জি আপু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

আলু ,বরবটি, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি অনেক সুন্দর ছিল। আপনি দারুণ দক্ষতায় রান্না করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

আপনাকে ধন্যবাদ প্রিয় ভাইয়া। আর আপনার কাছে শুভকামনা রইল

 4 years ago 

পাঙ্গাস মাছ যদিও আমার তেমন ফেভারিট না তবুও আপনার রেসিপিটি প্রস্তুত করা দেখে খুব লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছিল ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল

 4 years ago 

খেয়ে দেখবেন ভাই খেতে খুবই ভালো লাগে।

 4 years ago 

আপনি অনেক সুন্দর হবে পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করেছেন । সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

চেষ্টা করছি ভাই। আপনাকে ধন্যবাদ প শুভকামনা রইল

 4 years ago 

আলু ,বরবটি, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি দারুন হয়েছে ভাইয়া। বিভিন্ন প্রকারের সবজি দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি তৈরি করেছেন। মাছ ভুনার কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। অনেক মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

সবজি দিয়ে মাছ খেতে আমার ভালো লাগে। শুভকামনা রইল আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66176.50
ETH 1938.39
USDT 1.00
SBD 0.38