ঘরোয়া উপকরনে সুস্বাদু ডিমের কোরমা রেসিপি || ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar ।
আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন ,আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের মাঝে একটি মজাদার রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। রেসিপি পোস্ট করতে আমার খুব ভালো লাগে। আর রেসিপি করতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি সাধারনত খেতে অনেক বেশি ভালোবাসি। সেই জন্যই এই পোস্টগুলো আমার বেশি ভালো লাগে। তো আজ আমি আপনাদের মাঝে খুবই মজার ডিমের কোরমা রেসিপি শেয়ার করব।
আশা করি আমার এই ডিমের কোরমা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে ডিম আমার যেহেতু খুবই পছন্দের সেজন্য ডিমের যেকোনো রেসিপি আমার কাছে অনেক ভালো লাগে। সেই জন্যই আজকে আমার বাসায় রেসিপিটি করা হয়েছিল আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ডিম | ৪টি |
| আদা -রসুন বাটা | ১ চা চামচ |
| লবণ | পরিমাণ মতো |
| তেল | ৪ টেবিল চামচ |
| পিয়াজ বাটা | ১ কাপ |
| কাঁচামরিচ বাটা | ১ টেবিল চামচ |
| চিনি | ১ চা চামচ |
| লিকুইড দুধ | ২ কাপ |
| পেঁয়াজ বেরেস্তা | ২ টেবিল চামচ |
রান্নার প্রসেসিং ধাপে ধাপে দেখানো হলো:
𒆜ধাপ ১:𒆜
ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমে আমি ডিম গুলোকে হালকা তেলে ভেজে দেবো এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে ২ টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে ডিম গুলো দিয়ে দিয়েছি।
এরপর চুলার আঁচ কমিয়ে ২-৩তেলে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিম্গুলোর কালার হালকা চেঞ্জ হয়েছে এভাবে করে ভেজে নিতে হবে।
ডিমগুলো যখন ভাজা হয়ে গেছে ,তখন আমি সেই একই তেলে গরম মসলা দিয়ে দিয়েছি। এখানে আমি দুই টুকরো দারুচিনি , চারটি লবঙ্গ,২টি এলাচ এবং একটাই তেজপাতা দিয়েছি। এটা তেলে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এখানে পিয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ দিয়ে এটা খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে এবং এই রান্নায় অবশ্যই পেঁয়াজবাটা ব্যবহার করতে হবে। এটা খেতে অনেক সুস্বাদু হয়।
পেঁয়াজবাটা দেওয়ার পরে এখানে আমি হাফ চা চামচ আদা বাটা ,হাফ চা চামচ রসুন বাটা দিয়ে এদের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে
যখন মিক্স করা হয়ে যাবে ,তখন এখানে আমি আগে থেকে বেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিতে হবে এখানে যেহেতু কোন গুড়া মরিচ ব্যবহার করতে পারব না সেইজন্য কাঁচামরিচ ব্যবহার করছি তবে এখানে আপনারা গোলমরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন।
এ পর্যায়ে যখন সব মসলা গুলো দিয়ে দেওয়া হবে। তখন আমি এখানে ১ চা চামচ চিনি দিয়ে দেব। আসলে কোরমা তো চিনি ব্যবহার করতেই হবে। আর এজন্যই কিন্তু এটা খেতে বেশি মজার হয়।
এরপর সব মসলা গুলো খুব ভালোভাবে মিক্স করে তেলে পাঁচ মিনিট ভেজে নিতে হবে। যখন এটার সুগন্ধি বের হবে ,তখন এখানে এক কাপ পরিমান লিকুইড দুধ এড করে দিতে হবে। এটা অবশ্যই লিকুইড দুধ দিতে হবে যত বেশি দুধ ঘন হবে তো কিন্তু এটা খেতে সুস্বাদু হবে। যেহেতু আমি এই রান্নায় কোন বাদাম বাটা ব্যবহার করিনি তাই এখানে আমি ঘন দুধ দিয়ে দিয়েছি।
এরপর দুধ মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং যখন মিক্স করা হয় যাবে। তখন চুলায় কমপক্ষে পাঁচ মিনিট জ্বাল করে এটা আরও ঘন করে নিতে হবে।
যখন এভাবে ঘন হয়ে যাবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা কমপক্ষে পাঁচ মিনিট রান্না করতে হবে।
যখন এটা ৫ মিনিট রান্না করার পরে যখন এটা অনেকটা ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আর তখনই এখানে পেঁয়াজ বেরেস্তা এড করে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা এড করার পরে সাথে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এবং চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে ১০ মিনিটে পেঁয়াজ বেরেস্তা যে গন্ধ সেটা এর ভিতরে যাবে। এতে এটা খেতে আরো বেশি সুস্বাদু হবে। এভাবেই তৈরি হয়েছে আমার ডিমের কোরমা। এটা খেতে আসলেই খুবই মজার এবং ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করা যায় তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই সহজ ডিমের কোরমা রান্নার রেসিপি বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে।
আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আমার রেসিপি খাওয়ার জন্য এখন আমি পরিবেশনের জন্য ছবি তুলেছি।
| ফটোগ্রাফার | @kawsar |
|---|---|
| ডিভাইস | স্যামসাং এ১০ |
| লোকেশন | ঢাকা |
@kawsar
ভাইয়া,ডিমের কোরমা রেসিপি আমারও খুবই পছন্দের। মাঝেমধ্যে ঘরে ডিমের কোরমা রেসিপি তৈরি করে খেয়ে থাকি। এমনি ডিম রান্না করা থেকে কোরমা রেসিপি কিন্তু আলাদা এবং অসাধারণ স্বাদের হয়ে থাকে। ভাইয়া, আপনার রান্না করা ডিমের কোরমা রেসিপি দেখে আমার জিভে জল এসে যাচ্ছে আপনি এত লোভনীয় ভাবে রান্না করেছেন কি বলব। ভাইয়া, ডিমের কোরমা রান্না করার প্রতিটি ধাপ খুব যত্নসহকারে আপনি তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া,এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।
ডিমের কোরমা রান্না করা খুবই সহজ। আর যদি ঘরোয়া উপকরণ রান্না করা হয় তাহলে কিন্তু খেতে মজা হয়। যেকোনো সময় তাই ঘরে রান্না করা যায়। আপনার ডিমের কোরমা খুবই পছন্দ শুনে ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে
https://twitter.com/KawsarH67898725/status/1528423732100108289
ডিমের কোরমা রেসিপিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে পোলাও এর সাথে এই রেসিপিটি খেতে ভীষণ রকম ভালো লাগে। আপনার তৈরি ঘরোয়া উপকরনে সুস্বাদু ডিমের কোরমা রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছে। আর এই সুস্বাদু রেসিপিটির প্রতিটি ধাপ আপনি সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
জি ভাইয়া একদম ঠিক বলেছেন এটা পোলাওর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য
ডিমের কোরমা খেতে আমার অনেক ভালো লাগে, কোরমা খাবারটাই অনেক সুস্বাদু, আপনি চমৎকারভাবে ধাপগুলোকে উপস্থাপন করেছেন, এবং ছবি দেখেই বোঝা যাচ্ছে কোরমা টা একদম ফাটাফাটি হয়েছে।
আসলেই খুবই সুস্বাদু হয়েছিল ভাই আমার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেম।
ঘরোয়া উপায়ে আপনি তৈরি করেছেন অসাধারণ ডিমের কোরমা। তবে দেখে খেতে ইচ্ছে করতেছে, যদিও আমি এভাবেই এখনো নিজে তৈরি করে খাইনি। তবে আপনার রেসিপি টা দেখে খাওয়ার আকর্ষণটা বেড়ে গেল। আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা ধাপ এবং কোরমা তৈরি করার উপকরণ খুব সুন্দর করে দিয়েছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
এরকমভাবে ডিমের কোরমা তৈরী করে খেলে খুবই ভালো লাগে। বাসায় ট্রাই করে একদিন দেখতে পারেন ভাই আশা করি ভাল লাগবে শুভকামনা আপনার জন্য।
ডিমের কোরমা খেতে বেশ ভালোই লাগে। তবে অনেকদিন ধরেই ডিমের কোরমা খাওয়া হয়না। আপনার রেসিপিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদেরকে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার কাছেও ডিমের কোরমা খেতে খুব ভালো লাগে। আজকে যে বাসায় তৈরি করা হয়েছিল সেটা খুবই সুস্বাদু হয়েছিল। ট্রাই করে দেখবেন বাসায় শুভকামনা রইল আপনার জন্য
পোলাওয়ের সঙ্গে এই রকম ডিমের কোরমা হলে হলে আর কিছু লাগেনা । আপনার ডিমের কোরমা রান্না দেখে মনে হচ্ছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে । অনেকেই আছে যারা ডিমের কোরমা খুব পছন্দ করেন । রেসিপিটি ভালো হয়েছে । ধন্যবাদ আপনাকে ।
আসলেই ভাই একদম ঠিক বলেছেন পোলাওর সাথে সাথেই ডিমের কোরমা হয় তাহলে কিছুই লাগে না। আর এই ডিমের কোরমা টা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর মন্তব্য করার জন্য।
বাহহহ ঘোরোয়া উপায়ে ডিমের সুস্বাদু করমা বানিয়ে রিতিমতো লোভ লাগিয়ে দিলেন ভাই।খুবই চমৎকার রেসিপি করেছেন লোভ লাগছে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
এটা খেতে আসলেই খুবই লোভনীয় হয়েছিল ভাই। বাসায় একদিন খেয়ে দেখবেন আশাকরি আপনার কাছে ভালো লাগবে।
ভাইয়া আপনার ডিমের কোরমা রেসিপি টা দেখে আমার কিন্তু খুব খেতে ইচ্ছে করছে। বিভিন্ন ধরনের কোরমা খেয়েছি কিন্তু কখনো ডিমের কোরমা খাওয়া হয়নি। আমিও ডিমের কোরমা একদিন বাসায় ট্রাই করে দেখব। আপনাকে ধন্যবাদ এই লোভনীয় রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ডিমের কোরমা খেতে খুব ভালো লাগে বিশেষ করে পোলাওর সাথে এটা বেশি যায়। একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনি আশা করি ভাল লাগবে।
ঘরোয়া উপকরনে সুস্বাদু ডিমের কোরমা রেসিপিটিআপনি অসাধারনভাবে করেছেন। দেখতে খুব ভালো হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই রেসিপিটি আমি ঘরোয়া উপকরনে করার চেষ্টা করেছি। এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে দেখতে পারেন।