নিজেকে পরিবর্তন করুন - ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম!
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar


আশা করি সবাই ভালো আছেন ,আর আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের মাঝে আরও একটি পোস্ট শেয়ার করবো। আর আমি যে পোস্টটি আপনাদের সাথে শেয়ার করব সেটা সম্পূর্ণ আমার নিজের লেখা। আসলে আমার নিজ থেকে লিখতে অনেক বেশি ভালো লাগে। আমি এই কথাটা অনেক সময় বলি। আজ আমি যেই বিষয় নিয়ে আপনাদের সাথে লিখব। সেই বিষয়টা হলো: আসলে সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। এই সময়ের সাথে তাল মিলিয়ে যদি আমরা না চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাই। আশা করি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক।

image.png

Image source: copyright & royalty free pixabay.com


পৃথিবীর সব কিছুই যেহেতু পরিবর্তনশীল সেহেতু কিন্তু আমাদের ও মাঝে মাঝে মাঝেই পরিবর্তন হতে হয়। কেননা যদি আমরা সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে না পারে তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে অনেকখানি পিছিয়ে পড়ি। কিন্তু যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি তাহলে আমরা খুব দ্রুতই এগিয়ে যেতে পারি। যদিও সময় যে ভাবে পরিবর্তন হয় ,সেই ভাবে নিজেকে পরিবর্তন করা আসলে খুবই কঠিন। কেননা আমাদের যা কিছু আছে সেইগুলো যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের অনেক বেশি সময়ের পরিবর্তন হয় প্রয়োজন হয়।


তবুও আমাদেরকে এই স্বল্প সময়ের মধ্যে নিজেকে পরিবর্তন করে নিতে হয়। নিজেকে স্থানভেদে ,সমাজভেদে পরিবর্তন করতে হয় ,এভাবেই নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উপস্থাপন করতে হয়। আমি যেই জায়গায় বসবাস করি ,সেই জায়গায় আমি যেমনি ভাবে কথা বলতে পারবো ,যেমনি ভাবে চলতে পারবো। হয়তো আমি যদি অন্য কোন স্থানে যাই তাহলে তাহলে কিন্তু নিজেকে অন্যভাবেও উপস্থাপন করা যেতে পারে। হয়তো আমার জায়গায় যেটা খুবই সাবলীল সেটা অন্যদের কাছে অনেক বেশি কঠিন বা খারাপ কিছু হতে পারে।


image.png

Image source: copyright & royalty free pixabay.com


সেজন্য আমরা যেখানেই যাই না কেন সেই স্থানের রীতিনীতি সেটা বুঝে এরপরে আমরা সেই রকম চলার চেষ্টা করি। আসলে আমরা মানুষ বড়ই অদ্ভূত। নিজেকে যেকোন সময় যেকোন রকম তৈরি করতে পারি। কিন্তু যারা নিজের জীবনকে এরকম ভাবে তৈরি করে নিতে না পারে তারাই কিন্তু পিছিয়ে পড়ে। আর যদি আমাদের জীবনে কোনো কারণে পিছিয়ে পড়তে হয়। তাহলে সেই থেকে আমাদেরকে উদ্ধার হতে অনেক বেশি সময় লেগে যায়। যেহেতু আমাদের জীবনটা খুবই ছোট ,এতটা সময় আমরা পাই না। সেইজন্যই নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে আমরা যেখানেই যাই না কেন সেখানেই যেন নিজেকে সেই রূপে দেখতে পাই.


উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই তাহলে বলব যে যারা গ্রামে আমরা বসবাস করেছি। যেভাবে চলেছি এবং আমাদের সংস্কৃতি যেরকম ছিল। যদি আমরা হঠাৎই শহরে এসে পড়ি-তবে কিন্তু আমরা খুবই সমস্যায় পড়ে যায় কেননা এই গ্রামে ও শহরে সংস্কৃতিতে অনেক পার্থক্য রয়েছে। আপনি যেভাবে সহজ সরল গ্রামে জীবন যাপন করেছেন। শহরে কিন্তু আপনি সেই রকম জীবন যাপন করতে পারবেন না। এজন্য যদি আপনাকে শহরে জীবন যাপন করতে হয় তাহলে আপনাকে অনেক কিছু বুঝতে হবে। অন্য মানুষেরা কিভাবে চলে সেটা আপনাকে দেখতে হবে এবং আপনার গ্রামের মানুষ যেমন আপনার আপন ছিল , এই শহরের মানুষগুলো অবশ্যই সে রকম হবে না। সেগুলো চিন্তা করেই নিজেকে তৈরী করে এরপর আপনাকে এই সংস্কৃতির উপরে নিজেকে মানিয়ে নিতে হবে।


যদি আমরা নিজেকে ভালো রাখতে চাই এবং সুন্দরভাবে জীবন-যাপন করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হয়। আর চাইলেই কিন্তু আমরা সেই পরিবর্তন হতে পারি না। এজন্য কিন্তু আমাদেরকে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। কিন্তু নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করার চ্যালেঞ্জ আমাদের প্রত্যেককে নিতে হয়। কেননা যদি আমরা এরকম পরিবর্তন করতে না পারি, তাহলে কিন্তু একসময় আমরা নিজেকে পরিবর্তন করার সময় পাবো না।


image.png

Image source: copyright & royalty free pixabay.com


নিজেকে পরিবর্তন করার অনেকগুলো উপায় রয়েছে যেমন:


১। প্রথমত আপনাকে যে বিষয়টা মানতে হবে সেটা হলো - আমরা জীবনে অনেক বেশি অপচয় করি ,অপচয় করাটা বন্ধ করতে হবে ।

২। আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া আসক্ত থাকি সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আমরা সবাই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেঁচে থাকি যদি আপনি সেখানে প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা থাকেন ,তবে প্রথমে আপনি আস্তে আস্তে নিজেকে সেখান থেকে সরিয়ে ২-৩ ঘন্টা নিয়ে আসতে পারেন।

৩। আমাদের রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এই রুটিন কিন্তু আমাদেরকে জীবনে অনেক ভালো প্রভাব ফেলবে।

৪। যদি আমরা কোন কাজ করতে যাই তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সঠিক পরিকল্পনা নিয়ে কাজে যেতে হবে। যদি আমরা সঠিক পরিকল্পনা করতে পারি ,তাহলে কিন্তু আমরা একসময় সফলতা অর্জন করতে পারব।

৫। আমি এক সময় নিজেকে কোথায় দেখতে চাই -মাঝে মাঝে সেই লক্ষ্য নিজেকে নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছাতে আমি বর্তমানে কি অবস্থায় আছে সেটাও নিজেকে মাঝে মাঝেই ক্যালকুলেট করে দেখতে হবে।

৬। অন্যের সাথে নিজেকে তুলনা না করাই ভালো। সবসময় নিজেকে নিজের মতো চালাতে হবে এবং অবশ্যই ভালো পথ চলাতে হবে।

৭। মানুষের সাথে সবসময় ভালো আচরণ করা উচিত। কেননা এতে অবশ্যই জীবনের পরিবর্তন খুব তাড়াতাড়ি এসে যাবে।

সবশেষে বলব যে, কোন কারনে হাল ছেড়ে দেওয়া যাবে না। যদি আমি কোনো কাজ হাতে নিয়ে তাহলে সেই কাজটা অবশ্যই শেষ করে এর পরে সেখান থেকে আসতে আসবো। এই প্রত্যয় নিয়েই এগিয়ে যেতে হবে .



এছাড়াও অনেকগুলো উপায় রয়েছে নিজেকে পরিবর্তন করার। যদি আমরা এই উপায়গুলো মানতে পারি তাহলে হয়তো আমাদের জীবনে খুব তাড়াতাড়ি পরিবর্তন এসে যাবে। জীবনের পরিবর্তন খুবই প্রয়োজন কেননা আজকে আমাদের জীবন যেরকম যে অবস্থায় আছে, যদি আগামী দুই বছর পর সেই রকমই থাকে তাহলে কিন্তু বুঝবেন যে আপনি ব্যর্থতার পথে হাঁটছেন। সেইজন্যই নিজেকে পরিবর্তন করার উপায় গুলো অবশ্যই মেনে চলতে হবে। নিজে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা খুবই জরুরী। যদি আমরা এভাবে নিজেকে খুব দ্রুত পরিবর্তন করতে পারি তাহলে সেটা আমাদের জন্যই ভালো।

আজ এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন।






image.png


ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
@kawsar

Sort:  
 4 years ago 

আমাদের জীবনে যেকোনো জায়গায় মানিয়ে নেয়ার জন্য পরিবর্তন খুবই জরুরী ভাই। কারণ এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারলে এক স্থান থেকে অন্য স্থানে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও নিজেকে আপডেট করার জন্য পরিবর্তন বিষয়টা খুবই জরুরী। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনার কথার সাথে আমি একদমই একমত ভাই। আসলেই আমাদের জীবনে পরিবর্তন টা খুবই দরকার। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago (edited)

মানুষ যে পরিবেশে যাবে সে অনুযায়ী তাল মিলিয়ে সেই পরিবেশের সাথে খাপ-খাইয়ে নিতে হবে। কারন একটি সমাজের আচরণ অন্য সমাজের সাথে মিলবেনা কিন্তু ব্যাক্তিকে সেই সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
মানুষ নিজিকে পরিবর্তন করার উপায়গুলো মানার চেষ্টা করবো।

 4 years ago 

সুন্দর মতামত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আর আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আসলে ভাই আপনি ঠিক কথা বলেছেন। নিজেকে আগে পরিবর্তন করতে হবে আর কোনো কাজই হাল ছেড়ে দেওয়া যাবে না। জীবন যতখন আছে কাজ করে যেতে হবে। একদিন না একদিন সফলতা আসবে। আসলে সুন্দরভাবে জীবন যাপন করতে হলে জীবনটাকে পরিবর্তনে আনা উচিত। আসলে নিজ নিজ অবস্থানে সবাই শ্রেষ্ঠ তাই অন্যের সাথে তুলনা না করাই ভাল। আপনার কথার সাথে আমি একমত এবং মানুষের সাথে ভাল আচরন করতে হবে। আপনার কথাগুলি বেশ ভালো লাগলো আমার

 4 years ago 

আমার লেখাগুলো আপনার ভালো লাগছে শুনে খুবই ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে পুরো লেখাটা পড়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

image.png


নিজেকে পরিবর্তন করা খুবই জরুরী। আপনি এখন যেমন রয়েছেন সারা জীবন যদি নিজেকে তেমনই রাখেন, তাহলে যে অবস্থানে এখন রয়েছে সারা জীবন ওই একই অবস্থানে থাকবেন। এজন্য আমাদের অবস্থার উন্নয়ন ঘটানোর জন্য পরিবর্তন খুব জরুরী। পরিবর্তনের মাধ্যমে জীবনের উন্নয়ন ঘটানোর উপায় গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।শুভকামনা রইল আপনার জন্য।


image.png

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63846.13
ETH 1793.38
USDT 1.00
SBD 0.39