ছেলের নানা বাড়ি থেকে ফেরা - ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য
আশা করি সবাই অনেক ভাল আছেন, আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আজও আমি প্রতিদিনের মত আপনাদের সাথে আরও একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আসলে আপনারা সবাই জানেন যে আমার ছেলে নানা বাড়ি গিয়েছিল এর আগে আমি এই বিষয় নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম।
আজকে আমার ছেলে তার নানা বাড়ি থেকে আসছে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যেহেতু আমার স্ত্রী -ছেলেসহ ঢাকায় থাকি তাই তাকে ছাড়া বাহিরে তেমন থাকা হয়বা। অনেক দিন থেকেই আমার ছেলের সাথেই থাকি, সেজন্যই যখন সে তা নানা বাড়ি গিয়েছে তখন কিন্তু আমার খুবই একাকীত্ব মনে হয়েছিল।
কিন্তু যখন সে বাড়িতে ফিরে এসেছে তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয়েছে যে আমার হারানো জিনিস আমি ফিরে পেয়েছি। সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে আমি আমার ছেলেকে আগে থেকেই বলে রেখেছিলাম যে তারা নানা বাড়ি যেতে পারো, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে।
আমার স্ত্রী রাজি হয়েছিল এজন্যই তারা খুব তাড়াতাড়ি ছেলের নানা বাড়িতে গিয়েছিল। কিন্তু সেইখানে গিয়ে আমার স্ত্রী খুবই অসুস্থ হয়েছিল, যেকারনে তার দেওয়া কথা রাখতে পারেনি।
আর সে আমাদের বাড়িতে যথাসময়ে আসতে পারেনি। এ বিষয়ে আসলে আমার কিছুই করার ছিল না, আমার কষ্ট হলেও কিন্তু তাদের ছেড়ে থাকতে হয়েছিল। তো সে সুস্থ হওয়ার পরে আমাদের বাড়িতে আসছিল এবং আমার কিন্তু তখন খুবই ভালো লাগছিল। এই পরিস্থিতি গুলো খুবই কঠিন হয় যখন আমি শুনি যে আমার স্ত্রী সন্তান দূরে কিন্তু তারা অসুস্থ।
তখন আমার কাছে যে কি খারাপ লাগে আসলে বলে বোঝাতে পারবো না। হয়তো আমি যেতে পারতাম কিন্তু আমার আসলে কোথাও যেতে ভালো লাগে না, সেইজন্যই যাইনি। যখন আমি তাদেরকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম তখন মনে হয়েছিল যে আমার সব আছে। কিন্তু যখন আমি বাড়িতে বসে শুনছিলাম যে, সে অসুস্থ আর আমার ছেলেও আছে তখন কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছিল।
আপনজন দূরে থেকে অসুস্থ থাকে তাহলে যে কতটা খারাপ লাগে সেটা কিন্তু আমি খুবই ভালভাবে বুঝতে পেরেছিলাম। আর আমার কাছে এজন্যই খুবই খারাপ লাগছিল। আমার ভালো লাগার মুহূর্ত গুলো যেমন আপনাদের সাথে শেয়ার করি, তেমনি ভাবে খারাপ লাগার মুহূর্ত গুলো শেয়ার করলাম। আশাকরি আমার আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।
@kawsar
https://twitter.com/KawsarH67898725/status/1520092470192721920?t=KNLcsy8ePXAgj5-rtSzKHg&s=19
ছেলে গেলো নানা বাড়ী
আপনি শ্বশুর বাড়ি,
অসুস্থ মা সুস্থ হোলো
আসলেন ফিরে বাড়ী।
জি ভাই
স্ত্রী-সন্তান দূরে থাকলে কারোরই ভালো লাগেনা। আমিও আমার বাচ্চাকে ছাড়া বেশীক্ষন থাকতে পারিনা। যদিও মাঝে মাঝে পরিস্থিতির কারণে দূরে থাকতে হয়। আপনি এই পোস্টে অসংখ্যবার আসলে শব্দটা ব্যবহার করেছেন। এ ব্যাপারে আপনাকে একটু সতর্ক হতে হবে। পোস্টে বেশ কিছু ভুল আছে। যেটা আপনার মত একজন মেম্বারের কাছ থেকে মোটেই কাম্য নয়। পোস্ট সাবমিট করার আগে একবার ভালোভাবে চোখ বুলিয়ে নেবেন। তাহলে এই ধরনের ভুলের পরিমাণ কমে আসবে। ধন্যবাদ আপনাকে।
সব সময়ই পোস্ট করার আগে একবার পড়ার চেষ্টা করি ভাই, আমার স্ত্রী -ছেলে অসুস্থ তাই টেনশনে হয়তো খেয়াল ছিলো না। আপনার কমেন্ট দেখার পর পোস্ট পড়ে আমি নিজেই অবাক।
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য। সামনে বেশি সর্তক থাকবো ইনশাআল্লাহ। দোয়া করবেন ভাই।
নিজের সন্তান ছাড়া এক মুহূর্ত থাকা যায় না। আপনজন এর কাছ থেকে দূরে থাকা অনেক কষ্টের আরও যদি থাকে অসুস্থ তাহলে তো মন আর কোথাও টিকে না শুধু ছটফট করে। যাক তারা বাড়ি ফিরে এসেছে আপনার একাকিত্ব দূড় হয়েছে।
ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।