You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮১

in আমার বাংলা ব্লগlast year

এ জীবন হয় অন্য মনের ভাষা
এ জীবন শুধু নতুনের প্রত্যাশা
দিনে দিনে কিছু আশঙ্কা আর ভয়
ফের যদি হয় কোনোমতে পরাজয়।
আলো ফেরাবার ছায়াপথটুকু জানি
যদি বেঁচে যায় সেইটুকু হয়রানি
মেঘপিওনের ছায়া পড়ে মুখে এসে
পরাজয় তবু বরণ করেছি শেষে।

Sort:  
 last year 

দারুণ লিখেছেন দাদা।

 last year 

আহা।

মেঘপিয়নের ছায়া পড়ে মুখে এসে
পরাজয় তবু বরণ করেছি শেষে...
.
.
দিনের শেষে জয় পরাজয়
থাকবে পড়ে একা
অজস্র সব পায়ের ধুলোয়
যাবে সবই ঢাকা

আসার পথে আলো ছিল
ছিল চোখের জল
যাবার পথেও থাকবে আলো
থাকবে পড়ে ছল।

তবেই বলো, কিসের হার কিসের এতো জিত
সবই মোদের ক্ষণিক কালের চক্রে গাঁথা মিথ।

তাই না?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39