You are viewing a single comment's thread from:

RE: একাকী সময়

in আমার বাংলা ব্লগ2 years ago

আপনার পোস্টগুলোর মধ্যে এক অসহায়তা ভর করে। আপনার লড়াই বেশ সহজেই এই পোস্টগুলোর মাধ্যমে উঠে আসে। লড়াই তো বিভিন্ন রকমের হয়। মানসিক লড়াই তার মধ্যে এক অন্যতম দিক। একাকীত্ব জীবনে এক যন্ত্রনা। তবু সন্তান এবং পরিবারকে নিয়ে আপনি ভালো থাকতে চেষ্টা করেন তাও বুঝি। বহুদিন লেখালেখি করার সূত্র ধরে আপনার লেখাগুলো থেকে আপনার মননের একটি সংক্ষিপ্ত ধারণা যেন ভেতরে বোনা হয়ে গেছে। তবে জীবন ধারণ সংক্রান্ত এই পোস্টগুলো ভীষণ ভালো লাগে কারণ এগুলো অনেকের জীবনের সাথেই মিলে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 63963.67
ETH 1925.08
USDT 1.00
SBD 0.37