You are viewing a single comment's thread from:

RE: কবিতার বই হাতে একটি সন্ধে।। বই রিভিউ।। টেরাকোটার আঙুল।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি অভিভূত এবং আপ্লুত। এত সুন্দর করে আমার অক্ষরের উদযাপনে আমি মুগ্ধ। কবিতাগুলোর যে ভাব আমার কলমে ধরা পড়েছে, তা যেন এই পোষ্টের ব্যাখ্যায় আরো জীবন্ত হয়ে উঠলো। কবিতা যেন এক পালকের স্পর্শ। আর পাঠকের কাছে তা চিরকালই স্বাধীন ও স্বতন্ত্র। যে কোন কবিরই পাঠকের কাছে তার কবিতার মূল্যায়ন এক নতুন প্রাপ্তির মতো। এই পোস্ট তাই আমার কাছে ভীষন স্পেশাল। অক্ষরের উদযাপন সম্পন্ন হোক। বাংলা কবিতার জয় হোক। আর জয় হোক নীলমের কলমের।

Sort:  
 2 years ago 

তোমার থেকে পাওয়া দারুণ উপহার ছিল। এই বইয়ের প্রতিটি শব্দই আমার চেনা৷ পরিচিতও৷ তবে আমার বিশ্লেষণ যে তোমার ভালো লেগেছে এটাই প্রাপ্তি। ভালো থেকো। আরও অনেক অনেক লেখ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38