You are viewing a single comment's thread from:

RE: হঠাৎই গিয়েছিলাম আত্মীয়ের বাড়িতে

in আমার বাংলা ব্লগ2 years ago

সত্যিই এক একটি মোটর সাইকেল দুর্ঘটনা একটি পরিবারকে একদম শেষ করে দেয়। নিজে চোখে দেখেছি৷ নিজে বাইক চালাই বহুদিন। অতি সাবধানে চালালেও মাঝেমাঝে দুর্ঘটনার শিকার হয়েছি। একবার এমন দুর্ঘটনাগ্রস্থ হয়েছিলাম যে রাস্তায় ট্রাফিক পুলিশ সেবা করে ছেড়েছিল। আসলে এই ব্যালান্সের গাড়িটি যে সাবধানতা দাবী করে, আমরা সবসময় সেটি অবলম্বন করে উঠতে পারি না। তাই এমন ঘটে। তবু ইয়াং প্রজন্মকে সাবধান হতে বলি। অযথা স্পিডে চালানোর চিন্তা সবকিছু শেষ করে দেয়। আপনি যথাযথ ভাবে সেই দিকগুলো নিয়ে লিখলেন৷ আপনার আত্মীয় যে অল্পের জন্য বেঁচে গেছেন, এটাই ওপরওয়ালার আশীর্বাদ। সকলে ভালো থাকুন।

Sort:  
 2 years ago 

আপনার অভিজ্ঞতা জেনে কিছুটা খারাপ লাগলো, নিজে সর্বদা নিরাপদে মোটরবাইক রাইড করবেন, এই কামনা করছি। আপনার মন্তব্যের শেষের দিকের কথাগুলো আমার ভালো লেগেছে, শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64663.34
ETH 1871.74
USDT 1.00
SBD 0.38