মুরগির মাংসের ভুনা রেসিপি // ১০ % প্রিয় লাজুক খাঁক
হ্যালো বন্ধুরা,,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করব।মজাদার শুনেই ভাবছেন ভালো কিছু। হমম ভালোই কিছুই মাংসের রেসিপি।যা দেখলে সবার মুখে পানি চলে আসে।সেই মজাদার মাংসের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব।আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
মাংসের রেসিপি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণঃ
| নাম | পরিমাণ |
|---|---|
| মুরগির মাংস | ১ কেজি |
| তেল | পরিমাণ মতো |
| পিয়াজ | ৩ কাপ পরিমাণ |
| রসুন | ১ চা চামুচ |
| আদা | ১/২ চা চামুচ |
| মশলা | পরিমাণ মতো |
মুরগির মাংসের রান্না করার পদ্ধতিঃ
ধাপঃ১
প্রথমে বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসি।
ধাপঃ ২
তারপর সেটাকে মায়ের সাহায্য নিয়ে পরিষ্কার করে নেই।তারপর একটি বাটিতে রেখে দেই।
ধাপঃ৩
তারপর আমি মাংস রান্না করার জন্য যেগুলো দরকার সেগুলো বিশেষ করে পিয়াজ আর রসুন গুলো কেটে নেই।আর হাতের কাছে সবগুলো জিনিস রেখে দেই।যাতে করে রান্না করার সময় কোনো সমস্যা না হয়।
ধাপঃ৪
তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেই। তারপর আমি কড়াইয়ে পিয়াজ আর রসুন গুলো দিয়ে দেই।তারপর কিছু সময় পর তাতে তেল দিয়ে দেই।আর সেগুলো নাড়তে থাকি।যাতে করে নিচে কালো দাগ না লাগে।
ধাপঃ৫
তারপর সেগুলো ভালো করে নাড়তে থাকি।যতক্ষণ না সেগুলো হালকা বাদামী বর্ণ ধারণ না করে।
ধাপঃ৬
পিয়াজগুলো বাদামী বর্ণ ধারণ করা হলে মুরগির মাংসগুলো সেখানে ঢেলে দেই।আর একটু পানি দিয়ে নাড়তে থাকি।তারপর কিছু সময় পর কড়াইয়ের ঢাকনা দিয়ে মাংসগুলো ঢেকে রাখি যাতে করে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়।
ধাপঃ৭
কিছু সময় পর মাংসের ভিতর থেকে উথাল পাথাল শব্দ আসলে কড়াইয়ের ঢাকনা সরিয়ে আবার খুন্তি দিয়ে নাড়তে থাকি। যাতে করে নিচে কালো দাগ না লাগে।আর এরই মাঝে সেখানে কিছু পানি ঢেলে দেই।
ধাপঃ৮
এভাবে কিছু সময় নাড়ার পর যখন মাংসগুলো দেখতে টকটকে লাল হবে এবং একটু গাঢ় হবে তখন তা চুলা থেকে নামিয়ে একটি বাটিতে রাখি।
ধন্যবাদ সবাইকে।
মুরগির মাংসের রেসিপি আমার কাছে খুব মজা লাগে। আপনার মুরগির মাংস রান্না করার ধাপসমূহ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আর বিশেষ করে রান্না করা রেসিপি দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
ভাইয়া অনেক সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি ধাপ আপনি সুন্দর করে উপস্থাপন করেছেন, সত্যিই অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। আপনার শুভকামনা রইল।
আপনার মুরগির মাংসের রেসিপি সত্যি খুব লোভনীয় হয়েছে। লোভনীয় হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি ঝাল ঝাল করে রান্না করেছেন মুরগির মাংসের ঝাল ঝাল করে রান্না করলে খেতে অসাধারণ লাগে বিশেষ করে আমার। পুরো রেসিপিটি আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন সাথে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি রেসিপি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মুরগির মাংসের ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই উপস্থাপন দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।
দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে এবং খাবারের আগ্রহ তৈরি হচ্ছে। প্রথম ছবিটি একটু কাছ থেকে তোলাতে অন্য সবগুলো ছবির চেয়ে প্রথম ছবিটি অনেক ভালো হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই।কিন্তু খেতে ও অনেক ভালো হয়েছিল।
ভাই আপনার রান্না করা মুরগির মাংসের ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে, খাবারটি অনেক সুস্বাদু হয়েছিল। মুরগির মাংস রান্না করার পদ্ধতিও খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।
হমম ভাইয়া খেতে অনেক মজা হয়েছিল যে তা বলার বাইরে।
আপনার মুরগির মাংস রান্নার ছবি দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে। দেখে খেতে ইচ্ছে করছ। মুরগির মাংস আমার অনেক ভালো লাগে । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
হমম আপু খেতে অনেক ভালো হয়েছে। আর আপনাকে ও অনেক ধন্যবাদ