You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৫

in আমার বাংলা ব্লগlast year

শান্ত-শীতল রাতে,
যখন হুতুম পেঁচা ডাকে।
তখন মনে পড়ে তার কথা,
ভালোবাসতাম যাকে।
হলুদাভ গোধূলিতে,
যখন সূর্য অস্ত যায়,
মনে পড়ে তার স্মৃতি,
যাকে হারিয়ে ফেলেছি হায়।

নির্জন ভোরবেলায়,
যখন শিশির পড়ে ঘাসে,
মনে পড়ে তার হাসি,
যে ছিল আমার পাশে।

মেঘলা বিকেলবেলায়,
যখন ঝিরঝির বৃষ্টি নামে,
মন খোঁজে সেই চোখ দু’টি,
যে তাকাত চুপিচুপি আমার পানে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62481.24
ETH 1747.75
USDT 1.00
SBD 0.39