স্বরচিত অনুকবিতা

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে আসসালামু আলাইকুম / আদাব। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরে নতুন কিছু লিখা হচ্ছে না। এদিকে ইদের প্রস্তুতি আর নানান ব্যস্ততায় আসলে সময় করে উঠতে পারছিলাম না। আজকে অনেকটাই ফ্রি হতে পেরেছি। তাই ভাবলাম নতুন কিছু লিখার চেষ্টা করি।
শব্দগুলো অনেক সময় কথা বলে—কখনো নিঃশব্দে, কখনো ব্যথা হয়ে, কখনো ভালোবাসা হয়ে। কেউ কেউ সেই শব্দ গুলো সাজিয়ে নিতে পারে, আর কেউ এলোমেলো করেই রেখে দেয়। আমার মাথাতেও কিছু শব্দ ঘুরাঘুরি করছিলো। এদিকে চাঁদ রাত, ওদিকে পরিবারের মানুষজন সব মিলিয়ে অনেক শব্দই এলোমেলো হয়ে আসছিলো, ধরতে পারছিলাম না। আজকে বসেছি শব্দ গুলো সাজিয়ে কিছু লিখতে পারি কিনা যাচাই করি।
আজকের এই দিনে কিছু অনুভূতি ধরা দিলো ছন্দে,সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আজকে।

তারিখ: ০৯ জুন, ২০২৫ | বার: সোমবার | বাংলা মাস: ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বড় কাব্য নয়, ছোট করে বলা কিছু কথা—এটাই আমার অনুকবিতা।
চলেন , পাঠ করি আজকের আমার অনুকবিতা গুলো ...

1000369370.jpg

ছবি এআই জেনারেটেড

বিচ্ছেদ

চোখে চোখ, হাতে হাত,
তবুও শেষটুকু নীরবতা।
অচেনা এই শহরে
কেউই কারোর আপন না।


আয়না

প্রতিদিন আয়নাতে তাকিয়ে,
আমাকেই আমি খুঁজি।
হাসি লুকিয়ে, চোখের নিচে—
অজানা কষ্ট রাখি ।


কাক

সবাই ঘৃণা করে তাকে,
কৃষ্ণবর্ণ বলেই হয়তো।
তবু ভোরে সে ডাক দেয়—
নতুন দিনের গান গেয়ে।


মা

চুলে রুপালি গল্প জমে,
মুখে ক্লান্তির রেখা।
তবু সন্তানের হাসিতে
সেই মুখে আলো ফোটে।


চাঁদ

দূরে থাকে, ধরা দেয় না,
তবু চোখে রাখি চাঁদ।
অপরূপ ওই একা জোছনায়
ভালোবাসায় পড়ে বাঁধ ।


এই ছিলো আজকের আমার কিছু অনুকবিতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের পোস্টটি এখনেই শেষ করছি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।আল্লাহ হাফেজ।

আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে জবের পড়াশোনার পাশাপাশি স্টিমিট এ লিখালিখি করি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে,বিশেষ করে ফুলের ছবি,সূর্যের অস্ত যাওয়ার ছবি,চাঁদের ছবি আর সাদাকালো বিভিন্ন ছবি।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro

Sort:  
 last year 

বেশ সুন্দর সুন্দর টপিক নিয়ে আবেগে ভরা কিছু অনু কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ভীষণ সুন্দর হয়েছে আপনার অনু কবিতাগুলি। পড়তে বেশ ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

বেশ সুন্দর সুন্দর কিছু টপিক নিয়ে আপনি অনু কবিতা রচনা করেছেন। মা নামক কবিতাটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এছাড়াও সব কবিতাগুলি ছিল বেশ ভালো।

 last year 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.33
ETH 1869.59
USDT 1.00
SBD 0.38