You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬৭
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকায় এক চাচাত ভাইয়ের বিয়েতে গেছিলাম। বিয়ে বাড়ির আধা কিলোমিটার দুরে গাড়ি থেমে গেলো। রাস্তায় বর্ষার পানি, সামনের দিকে গাড়ি আর যাবে না। সবাই নৌকার জন্য দাড়িয়ে রইল। অনেক্ষন দাড়িয়ে থাকার পরে, বর নিজে নিজেই পানিতে ভিজে হাটতে লাগলো, সবাই বলতে লাগলো তুমি কি ভিজে ভিজে শ্বশুর বাড়ি যাবা....বর রেগে বলতে লাগলো দরকার হলে পানিতে ভিজেই বিয়ে করতে যাবো। তারপরেও বউ নিয়ে বাড়ি ফিরবো, সবাই বলতে লাগলো বউ পাগলা,হা হা হা।😂🤣