You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ৯ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা সারা রাত আর কত দেখা যায়। তাও তো অনেক দেখেছেন। বাইক আছে বিধায় এত গুলো প্যান্ডেল ঘুরতে পেরেছেন। আমি হলে তো দুই একটা দেখেই বাড়ি এসে নাক ডেকে ঘুম দিতাম। যায়হোক সর্ব শেষে যেটা দেখেছেন সেটাও মোটামুটি অনেক সুন্দর হয়েছে। প্যান্ডেল কর্তৃপক্ষ যথা সম্ভব চেষ্টা করেছে ভিন্ন কিছু তুলে ধরতে। আপনি যে ধারনা করেছেন এবারের থিম ছিল সময়ের চক্র বা সময়ের ব্যবধান এইরকম কিছু,আসলেই সেটা ঠিক ধরেছেন। প্রথম ফটোগ্রাফিতে দেখতে পেলাম একটি মেয়ে উপর থেকে পড়ে যাচ্ছে এমন একটা কিছু আবার মানুষের মাথা,মাকর্শার জাল,বাদ্য যন্ত্র এগুলো দিয়ে সে দিকেই ইশারা করা হয়েছে। তবে নীল কালারটা বেশি পড়ে গেছে। যার ফলে স্পষ্ট সব কিছু দেখা যায় না। তবে যারা ফটোগ্রাফি করেনি তারা খুব সুন্দর উপভোগ করেছে। মানুষের আনাগুনা ভালোই দেখলাম। বিশাল বড় একটি ঘড়িও দেখলাম। বাঁশের কঞ্চি দিয়ে খুব সুন্দর একটি বক্স বানিয়ে তার ভিতরে একটি গিটার রাখা আছে। এটা দিয়ে কোন বিষয়টা বুঝানো হয়েছে সেটা বুঝলাম না। সব মিলিয়ে পর্বটা দারুন হয়েছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61841.26
ETH 1735.40
USDT 1.00
SBD 0.39