You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ৮ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনার কালী পুজোর অষ্টম পর্বের আলোকচিত্র গুলো সত্যিই দারুন ছিল। এক মন্ডপের মধ্যে অনেক কিছু দেখতে পেলাম। কে.এন.সি রেজিমেন্ট ক্লাব নতুন ধরনের চিন্তা ভাবনা করেছে। একের ভিতরে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে। সম্পূর্ণ চিত্র দেখে বুঝা যায় যে, কোন গুহার মধ্যে জঙ্গলের ভিতরে মন্ডপটি সাজিয়েছে। মন্ডপের পিছনে এত সুন্দর করে গাছের চিত্র ফুটিয়ে তুলেছে যে, সবার নজর কেড়ে নিয়েছে। মন্ডপের কারুকার্য গুলো দেখে আমার ভিতরে শুধু একটা প্রশ্নই জাগে যে,তারা দূর্গা পুজোর পরে কালী পুজোর জন্য এত বড় আয়োজন করার সময় পায় কোথায়। আমার তো মনে হয় এই সব কাজ করতে কমপক্ষে ছয় মাস লাগার কথা। আর এত ইউনিক চিন্তা ভাবনা কোথায় পায়। এই মন্ডপের কারুকার্য তাদের সুনাম অক্ষত রাখবে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65417.48
ETH 1886.24
USDT 1.00
SBD 0.39