You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: পর্ণশবরীর শাপ ( অন্তিম পর্ব )

in আমার বাংলা ব্লগ2 years ago

অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটলো। পর্ণশবরীর শাপ ওয়েব সিরিজের অন্তিম পর্ব রিভিউ শেষ হলো। আগের পর্বটা রিভিউ করে শেষ পর্ব কেমন হবে সেটার একটা ধারুনা দিয়েছিলেন। তবে আমরা বাস্তবে এসে দেখলাম যে এখানে সীতার কোন ভূমিকাই নেই। আগের পর্বেই সীতার কাহিনী শেষ হয়ে গেছে। শেষ খেলাটা খেলেছে ভাদুড়ী স্যার, গৌরব ও তার বন্ধু। এখানে ভাদুড়ী স্যার যখন মন্ত্র পড়েছিল তখন তার চার পাশে ডাকিনি, যোগিনী, পিশাচিনী এসে ভিড় করেছিল। তবে ভাদুড়ী স্যার তার মন্ত্রের মাধ্যমে সে গুলোকে বিনাশ করে দিয়েছিল। কিন্তুু লাষ্ট পর্যায়ে এসে ভাদুড়ী স্যার বুঝতে পারে যে এখানে একটি বলি দিতে হবে। তবে এখানে মানুষ ছাড়া বলি দেওয়ার মত আর কিছু ছিল না। শেষ পর্যন্ত ভাদুড়ী স্যার নিজেই নিজেকে বলি দিতে প্রস্তুুত হয়। তবে সেই দৃশ্য দেখে ফেলে গৌরবের বন্ধু। সে তখন ভাদুড়ী স্যারের হাত থেকে ছুড়ি নিয়ে নিজেকে বলি দিতে চায় এবং হাতও কেটে ফলে। আর তখনই দেবীর মূর্তি থেকে একটা রশ্নি বের হয় আর সেখানে চতুর্ভূজ রূপে দেবী আবির্ভূত হন। আর তাদের দুইজনকে দর্শন দেয়। আর ওই মুহূর্তেই পুরো চমকপুর শাপ মুক্ত হয় সাথে অর্নার শরীর থেকে বৈজয়ন্তীর আত্মাও চলে যায় অর্থাৎ তার আত্মাও মুক্তি পায়। শেষ পর্বটা সত্যিই দারুন ছিল। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63723.49
ETH 1889.35
USDT 1.00
SBD 0.37