You are viewing a single comment's thread from:

RE: পেঁপের ঘন্ট রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আমাদের কম একটি সবজি হলো পেঁপে। পেঁপে কাঁচা এবং পাকা দুই ভাবেই খাওয়া যায়। এটা দুই ভাবেই খেতে দারুন লাগে। আর তাতে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে। আমাদের পেটে কোন প্রবলেম হলে ডাক্তাররা পেঁপে খেতে বলে। আমি প্রায় বাচ্ছাদের ডাক্তারদের কথা অনুযায়ী পেঁপে খেতে দেখেছি। আজকে আপনাকে দেখলাম কাঁকড়া দিয়ে পেঁপের ঘন্ট রেসিপি শেয়ার করেছেন। পেঁপেটা কাঁচাই আছে দেখলাম। কাঁকড়া গুলো ছোট হলেও এগুলোতে প্রচুর পরিমানে গিলু দেখা যায়। যার ফলে রেসিপিটা যে টেষ্টি হয়েছে তাতে কোন সন্দেহ নেই। আবার যেহেতো তরকারিতে আপনি সরিষার তেল ব্যবহার করেন,সেটার একটি গুণও রয়েছে। প্রথম দিকে কাঁকড়া গুলো ভাজি করে তারপর পেঁপের সাথে দিয়েছেন। যদিও প্রথম দিকে তরকারিতে ঝোল দেখেছিলাম শেষে সেই ঝোলটা শুকিয়ে ফেলেছেন। তরকারির ঝোলটা শুকিয়ে ফেলার কারনে রেসিপিটা মজা হয়েছে। কারন পেঁপের তরকারি ঝোল ঝোল করে খাওয়ার থেকে শুকনো খেতে বেশি স্বাদের হয়। পেঁপের ঘন্ট রেসিপিটা রুটি দিয়ে খেতেও অসাধারন লাগবে। আর আপনি রেসিপির সাথে কালো জিরে দিয়েছেন। পাঁচফোড়ন বা কালোজিরে পেঁপের সাথে দিলে রেসিপির স্বাদ অনেকটা বেড়ে যায়। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38