You are viewing a single comment's thread from:

RE: পুরো এক দিন হাতে থাকতেই প্রথম টেস্ট ম্যাচের সমাপ্তি ঘটলো

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা তাহলে প্রথম টেষ্টে রোহিত শর্মা আর বিরাট কোহেলি সাউথ আফ্রিকায় গিয়েছে। আমি তো ভেবেছিলাম সাউথ আফ্রিকার সাথে পুরো টুনামেন্ট তারা রেস্টে থাকবে। কারন তারা তো টি২০ আর ওয়ানডে ম্যাচ খেলে নাই। যায়হোক যেহেতো তারা গিয়েছে আশা করেছিলাম ভাল কিছু করবে। তবে পুরো এক দিন হাতে থাকতেই প্রথম টেস্ট ম্যাচের সমাপ্তি ঘটলো অর্থাৎ আফ্রিকা জয়লাভ করেছে। গোল বলের খেলায় কাউকে কিছু বলা যায় না। কখন কার ব্যাটে রান আসে সেটা কেউ বলতে পারে না। ঐ আফ্রিকার এলগার যে একাই ১৮৫ রান করেছে,সে নিজেও জানতো না। অন্য খেলায় তো তার পার্ফমেন্স তেমন শুনি না। আর ভারতের পক্ষে রোহিত শর্মা দুইবার নেমে একবারও ভালো স্কোর করতে পারে নি। দ্বিতীয় ইনিংসে যদিও বিরাট কোহেলি কিছুক্ষন ফাইটিং করেছে। তবে তেমন পরিবর্তন করতে পারে নি। রাহুল সেঞ্চুরি করার জন্য ভারতের কিছুটা রান হয়েছে। এখানে ভারতের কাউকে কিছু বলা যায় না। আফ্রিকার বোলিংরা বড় বড় মানুষ। তাদের বলিং বাউন্স বেশি ছিল। আর পিচটাও তেমন করে তারা তৈরী করেছে। যায়হোক প্রথম টেস্ট হারলেও আশা করি দ্বিতীয় টেষ্ট টিম ইন্ডিয়া ঘুরে দাড়াবে। সেই কামনা রেখেই শেষ করলাম। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63671.12
ETH 1786.46
USDT 1.00
SBD 0.39