You are viewing a single comment's thread from:

RE: টি২০ তে ইন্ডিয়ার সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলো

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা ভারতীয় বাহিনী বিশ্বকাপের প্রতিশোধ নিতে শুরু করেছে। বিশ্বকাপের পরে অস্ট্রেলিয়ার সাথে এটাই প্রথম সিরিজ। সেই সিরিজে টিম ইন্ডিয়া ভালোই করেছে। টি২০ তে ইন্ডিয়ার সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলো। অস্ট্রেলিয়া একটি ম্যাচ জেতার পরে ভেবেছিলাম হয়তো সমতায় ফিরবে। দুইটা দুইটা করে যদি জিততে পারতো তাহলে শেষের খেলাটা অনেক ত্তেজনাপূর্ণ হতো। যায়হোক খেলার মধ্যে তো কারো হাত নেই। যে দল ভালো খেলে ভাগ্য তাদের সহায় হয় তারাই খেলায় জিতে থাকে। তবে দাদা অস্ট্রেলিয়ার ভালো ভালো ম্যান গুলো কেন খেলে নাই সেটাই বুঝতেছি না। যেম ন স্মিথ, ম্যাক্সওয়েল, জাম্পা তারা কেন খেলে নাই। এই ম্যাচটা তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইন্ডিয়া আগে ব্যাটিং করে ভালোই করেছে। মোটামুটি একটি লড়াই করার মত রান তুলে নিয়েছিল। আর এটাই টিম ইন্ডিয়ার সব থেকে বড় হাতিয়ার ছিল। অস্ট্রেলিয়া পরে ব্যাটিং করে তেমন ভালো করতে পারে নাই। শীতের দিন প্রথম ইনিংস খেলার পরে পিচ আর তেমন ভালো থাকে না। তারা কুয়াশা পড়ে মাঠও ভিজে যায়। বল তেমন রানিং করে না। যায়হোক এবার দেখা যাক পরের ম্যাচে কি হয়। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61821.29
ETH 1727.74
USDT 1.00
SBD 0.39