You are viewing a single comment's thread from:

RE: বড়ো আলু দিয়ে ভাঙ্গাল মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

জী দাদা এর আগে আপনার কয়েকটি পোষ্টের মধ্যে আমরা বাঙ্গাল মাছের রেসিপি দেখেছিলাম। ভাঙ্গাল মাছটি সত্যি অনেক সুস্বাদু। সমুদ্রের মাছ হওয়ার কারণে ভিটামিন অনেক বেশি। সাধারণত সবাই এ মাছটি খাওয়ার চেষ্টা করে থাকে। আমাদের দেশের পাঙ্গাস, তেলাপিয়া, রুই,বৃকেট সহ অন্যান্য মাছ থেকে এই মাছটির স্বাদ আলাদা। আমি যদি বাজারে মাছ কিনতে যাই, তাহলে সবার আগে আমি সমুদ্রের মাছ কেনার চেষ্টা করি। যদি আমার বাজেটের মধ্যে পছন্দসই সামুদ্রিক মাছ পেয়ে যায় তাহলে নদীর অথবা পুকুরের মাছ কেনার চেষ্টা করি না। আপনাকে আজকে দেখলাম বাঙ্গাল সামুদ্রিক মাছটি বড় আলু বা মাটির নিচের আলু দিয়ে রান্না করেছেন। এই মাটির নিচের আলু গুলোর মধ্যেও অনেক ভিটামিন রয়েছে। সাধারণ আলু থেকে এই আলু গুলো একটু আলাদা। মাটির অনেক গভীরে অনেক বড় আকারে এই আলু গুলো হয়ে থাকে। সাধারণত গ্রামের দিকে এই আলু গুলো হয়ে থাকে। অন্যান্য আলু সারা বছর সব দোকানে বা মার্কেটে পাওয়া গেলেও এই মাটির নিচের আলু গুলো সব সময় সব জায়গায় পাওয়া যায় না। এই আলো গুলো সাধারণত মানুষ ঝোল ঝোল করেই বেশি খেয়ে থাকে। আপনার ভাঙ্গাল মাছের সাথে তার সঙ্গিকে ভালোই মানিয়েছে। খুবই সুন্দর ভাবেই দুইটি জিনিষকে এক করে পেটে চালান দিয়েছেন। আপনার ভাঙ্গাল মাছের পিস গুলো দেখে বুঝা যাচ্ছে মাছটি খুবই তরতাজা ছিল। পিছ গুলো খুবই পরিষ্কার। দেখতেও সুন্দর লাগছে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65248.09
ETH 1879.61
USDT 1.00
SBD 0.38