You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: চন্দ্রমুখী ২

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা দারুন একটি মুভির রিভিউ করেছেন। আমি এই তামিল চন্দ্রমুখী ২ মুভিটি দেখিনি তবে এটার ভারতীয় বাংলা মুভিটা দেখেছিলাম। আর সেই ভারতীয় বাংলা মুভিটার নাম হলো অরুনধুতী। চন্দ্রমুখী ২তে যে বাড়িটা দেখলাম এমন বাড়ি গুলো ভারতে বেশি দেখা যায়। আমাদের দেশেও কিছু আছে তবে সে গুলো নষ্ট হয়ে গেছে। এই বাড়ি গুলোতে এক সময় রাজা বাদশা বা নবাবরা থাকতো। আর তারা বিভিন্ন রাজ্যের সাথে যুদ্ধ করতো। সেই যুদ্ধ করতে গিয়েই ভেট্টাইনের নজরে পড়ে চন্দ্রমুখী। এখনে ভেট্টাইন চন্দ্রমুখীকে পাওয়ার জন্য কত কিছু করলো। দুই রাজাকে হত্যা করলো আবার চন্দ্রমুখী যাকে ভালোবাসতো তাকেও হত্যা করলো। একজকে পেতে তিনজনকে হত্যা। অবশেষে চন্দ্রমুখীকেও আগুনে পুড়িয়ে দিলো। কি ভয়ংকর কাজ চিন্তা করা যায়। অবশেষে চন্দ্রমুখী মৃত্যুর পরেও প্রতিশোধ নেওয়ার জন্য আত্না হয়ে ঘুরতে থাকে। অবশেষে সুযোগ পেয়ে এই বাড়িতে থাকতে আসা এক মেয়ের উপর বসে পরে। সাধু বলছে মন্দিরে যজ্ঞ না করলে বাড়ি থেকে আত্না যাবে না। আবার মন্দিরে আগুন জ্বালালে ভেট্টাইনের শক্তি বেড়ে যাবে সেটা আবার চন্দ্রমুখী মেনে নিবে না। বাড়ির লোকজন পড়েছে মহা মুশকিলে। যায়হোক অবশেষে চন্দ্রমুখীর সাথে ভেট্টাইন এর তলোয়ার যুদ্ধের সময়ে তার আত্মাটাকেও বন্দি করে নিয়েছিল। এটি দারুন একটি হরর মুভি। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38