You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ইরাইভান

in আমার বাংলা ব্লগ3 years ago

তামিল মুভি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। কারন তারা একটি বিষয়কে মুভির মাধ্যমে ফুটিয়ে তুলার চেষ্টা করে। এমন সব গল্প বা কাহিনী করে যা কখনো কল্পনা করা যায় না। তবে প্রত্যকটা মুভির ভিতরে একটি শিক্ষনীয় বিষয় থাকে। আমি আগে প্রচুর তামিল মুভি দেখেছি। এই মুভি গুলোতে হাসিঁ প্রেম,কান্না ভালোবাসা,ফানি সব কিছু থাকে। আজকের আপনার রিভিউ করা ইরাইভান মুভিটা খুবই ভয়ানক একটি মুভি। এসব মুভিতে যারা ভিলেন থাকে তারা সমাজে ছদ্ধবেশ ধরে থাকে। যেমন আজকের মুভিতে ব্রম্মা এবং বাবু। সাধারন ভাবে দেখলে তাদের কাউকেই খুনি মনে হবে না। তবে ভিতরে ভিতরে তারা যে কতটা জগন্য সেটা কল্পনাও করা যায় না। অর্জুন প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে সক্ষম হয়েছে। কিছু কিছু সমস্যার সমাধন সাথে সাথে করতে হয়। কারন এগুলো ধীর্ঘায়িত হলে সমস্যা সমাধন করা যায় না। অর্জুন ব্রম্মাকে ধরে গুলি করে মেরে ফেলার পরে ঐ টিমের ডান হাত চলে যায়। যদিও বাবু নামের লোকটি একের পর একের টার্গেট করে মারতেছিলো। তবে তার ভিতরে একটি ভয়ও ছিল। যে সে যে কোন সময় মারা যেতে পারে। আর ফলাফল সেটাই হয়েছে। যেমন কর্ম তেমন ফল। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39