You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ১ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা গত বছর তো পূজা শুরু হওয়ার সাথেই পূজা সম্পর্কে আপনার অনেক গুলো পোষ্ট পেয়েছিলাম। কয়েকদিন আগে থেকেই আমি চিন্তা করছি যে দাদা এবছর কোন পূজার ফটোগ্রাফি বা পোষ্ট শেয়ার করছে না। অবশেষে আজকে দেখতে পেলাম। পূজা শেষ হয়ে গেছে। আপনি সব কিছু জমা করে রাখলেন। এখন ধীরে ধীরে শেয়ার করুন। প্রথমেই সাদা মাটা একটি পূজা মন্ডপ দেখলাম যেটা সবুজ সংঘ তৈরী করেছে। মোটামুটি ভালোই করেছে। নিজেদের সাদ্যমত সাজানোর চেষ্টা করেছে। এগুলো তো প্রচুর খরচ অর্থ খরচ হয়। আর শেষের দিকে দেখলাম বিবেক সংঘের মন্ডপ। তারা আবার কিছু অর্থকড়ি খরচ করেই সুন্দর ভাবে সাজিয়েছে। এটা দুর থেকেই বুঝা যাচ্ছে। মূতি গুলোর মধ্যে তাকালে বুঝা যায় শিল্পীর নিঁখুত আর্ট। কোথায় পা কোথায় হাত এগুলো দাড় করিয়ে রাখাটাই চ্যালেন্জ। দেখলাম ভালো ভাবেই সেটিংটা করেছে। গহনা দিয়ে সুন্দর ভাবেই সাজিয়েছে। গুলো করতে অনেক সময় লাগে। যারা শিল্পী তারা মনে হয় ছয় মাস আগে থেকেই এগুলো তৈরী করা শুরু করে দেয়। দাদা আমার একটি প্রশ্ন হলো এই মূর্তি গুলো কি কিনে আনে না কি..? না কি সবাই নিজেদের মত করে বানিয়ে নেয়। ধন্যবাদ দাদা।

Sort:  
 3 years ago 

দাদা আমার একটি প্রশ্ন হলো এই মূর্তি গুলো কি কিনে আনে না কি..? না কি সবাই নিজেদের মত করে বানিয়ে নেয়।

অনেক আগে থেকে অর্ডার দেওয়া থাকে যারা তৈরি করে তাদের কাছে, কারণ প্রতিমা তৈরি করতে অনেক সময় লাগে আর প্রচুর অর্ডার থাকে তাদের। তৈরি হয়ে গেলে পরে পুজোর আগেরদিন বা ২-১ দিন আগে সেগুলো কিনে নিয়ে আসে তাদের কাছ থেকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64598.53
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38