You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: ব্যাধ ( পর্ব ৪ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা দেখতে দেখতে ব্যাধ ওয়েব সিরিজের চতুর্থ পর্ব রিভিউ পড়ে ফেললাম। এখানে দেখা যাচ্ছে যে চোর যেন পুলিশ পুলিশ খেলছে। খুনিকে ধরার জন্য পুলিশে যে প্লান করেছে তাতে কোন কাজই হলো না। আরো হিতে বিপরীত হয়ে গেল। পুলিশ থেকে খুনি যেন আরো বেশি চালাক মনে হচ্ছে। তবে খুনি বেটা যাবে কোথায় একবার না একবার তাকে ধরা পড়তেই হবে। চিঠির তথ্য অনুযায়ী যেহেতো সৌভিক আর কানাই মুকুন্দপুর গিয়ে পোস্ট অফিস থেকে ঠিকানা নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছে। অবশ্যই কোন তথ্য পাওয়া যাবে। এখানে খুনি দুইটি কাজই অমানবিক করেছে। একটি হলো চড়ুই পাখি মারা আরেক হলো ফসল নষ্ট করা। চোর বা খুনি যতই চালাক হোক এক সময় সব বুদ্ধি বিথা যায়। আর সেও ধরা পড়ে। এখন দেখা যাক পরের পর্বে খুনি ধরা পড়ে কিনা। দারুন একটি ওয়েব সিরিজ শেয়ার করছেন দাদা। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64721.82
ETH 1871.10
USDT 1.00
SBD 0.39