You are viewing a single comment's thread from:

RE: ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়

in আমার বাংলা ব্লগ3 years ago

জী দাদা গতকাল আরেকটি কাগজের পাতা ইতিহাসের বইতে জমা হয়ে গেল। আর সেটি হলো ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়। ভারত পাকিস্তানের খেলা হলে মানুষের মাঝে অন্যরকম উত্তেজনা কাজ করে। দর্শকদের মাঝে যেমন উত্তেজনা থাকে তেমনি আমি মনে করি খেলোয়ারদের মাঝেও তেমন উত্তেজনা থাকে। কারন এই দুই দলের খেলা হলে আলোচনা সমালোচনা হয় বেশি। গত কাল পাকিস্তান শুরুটা মোটামুটি ভালো করলেও শেষের দিকে গিয়ে তেমন ভালো করতে পারে নি। প্রথম দশ অভারে ভালো একটি স্কোর করেছিলো। কিন্তুু উইকেট গুলো ধরে রাখতে পারেনি। যার ফলে মাত্র ১৯২ রানে অলআউট হয়ে যায়। পাকিস্থানের তুলনায় আফগানিস্থান ভারতের সাথে ভালো খেলেছে। কারন তারা ভারতের সাথে ২৭২ রান করেছে। যেটা মোটামুটি একটি জেতার স্কোর ধরা যায়। সবাই ভেবেছিলো এই ম্যাচটা টান টান উত্তেজনা থাকবে। কে জিতবে সেটা নিয়ে জল্পনা কল্পনা হবে। কিন্তুু বাস্তবে কিছুই হলো না। এক তরফা ভাবে ভারত জিতে গেল। রোহিত শর্মা সব সময় ভালো খেলে। সেটা প্রথম থেকেই দেখে আসতেছি। যে কোন দেশের সাথে খেলা জেতায় তার কৃতিত্ব বেশি। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37