You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: ব্যাধ ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা দেখতে দেখতে ব্যাধ মুভির তৃতীয় পবে চলে আসলাম। এই পর্বে দেখলাম কানাই আর সৌভিক তাদের নাম দিয়েছে ব্যাধ। এখানে লক্ষ করা যায় খুনি আসলে কিভাবে ভাবছে, কিভাবে কি করছে, সৌভিকসেটাকে কাজে লাগিয়ে তাকে ধরার একটা ফাঁদ তৈরি করছে । সৌভিকের মতে এখন এমন একটা গ্রাম খুঁজতে হবে, যেখানে ফসল খারাপ হয়েছে আর এই তথ্যটা সব জায়গায় কোনো মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। আর এর জন্য সৌভিক ম্যাপ ঘেটে একটা গ্রামের লোকেশন ঠিক করে। সেই সাথে সেটি একটি মিডিয়ার মাধ্যমে খবরের কাগজে ছাপিয়ে দেয়। যাতে করে খুনি পর্যন্ত খবরটা পৌছে যায়। সেই প্ল্যান অনুযায়ী মোটামুটি কাজে লেগে যায় আর পেপার খুনির হাতেও পড়ে। তবে কোন গ্রামটি সাজেস্ট করেছে, সেটি এখনো জানা যায়নি। হয়তো পরের পর্বে ঐ বিষয়ে কিছুটা ধারনা পাওয়া যেতে পারে। দেখা যাক সৌভিকের প্লান কাজে লাগি কিনা । ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63856.15
ETH 1797.31
USDT 1.00
SBD 0.38