You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: শিবপুর

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা শিবপুর মুভির রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। কারন অনেক সময় আমাদের সামনে এমন পরিস্থিত দাড়ায় তখন নিজের চেন্জ না করে আর থাকা যায় না। যেমন আজকের মুভির মন্দিরা নামের এই মহিলা খুবই সাধারণ ঘরের একজন বউ ছিল আর খুবই সাদামাটা। এইসব পরিস্থিতি তাকে অন্য রূপে নিয়ে যায়। যেখানে সে বন্দুক চালাতে বা মানুষ খুন করতে বাধ্য হয়ে যায়। আসলে চারিপাশে মাঝেমধ্যে এমন কিছু পরিস্থিতি খাড়া হয় যে, যেকোনো কাউকে তার বর্তমান পরিস্থিতি থেকে চেঞ্জ করে দিতে পারে, সেটা যেকোনো কিছু হতে পারে। এখানে মন্দিরা একটি বুদ্ধির কাজ করেছে। সে তার মেয়েকে এইসব পরিস্থিতি থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে। আর সেই মেয়েটাই রিপোর্টার হয়ে সুলতানের কাছে এই কাহিনী জানতে চায়, কিন্তু সে জানে না যে এই কাহিনী তার মাকে নিয়ে আর সুলতানও জানে না যে এইটা মন্দিরার মেয়ে। এভাবে সুলতান ও তার হাত থেকে রেহায় পায়নি। দারুন একটি মুভি। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64827.97
ETH 1922.06
USDT 1.00
SBD 0.39