You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ফ্ল্যাট নং ৬০৯

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি প্রথমে মুভিটার কাহিনী হরর টাইপের ভেবেছিলাম। পরে দেখলাম কাহিনী ছিল অন্য। এই ফ্ল্যাটে আগে যারা থাকতো তারা কিভাবে মারা গিয়েছে সেটা সে জানতো কিন্তু তার ওয়াইফ সেটা জানতো না। আর সে ইচ্ছা করেই এই ধান্দাটা করেছিল যাতে বউটা আরো বেশি ভয় পেয়ে স্ট্রেসে চলে যায়। আর বড় কোনো মানসিক সমস্যার সৃষ্টি হয়ে। এটা সে করেছিল টাকা পয়সার লোভে পড়ে, কারণ মেয়ের বাবার অনেক সম্পত্তি আর টাকা পয়সা ছিল। আর সে মেয়েটার সাথে প্রেমের অভিনয় করে ফাঁসিয়ে মন্দিরে গিয়ে তাকে বিয়ে করে নেয়। যার কারনে বিয়ের কোনো লিগ্যাল ডকুমেন্টস মেয়েটির কাছে ছিল না। ছেলেটি এই নতুন ফ্ল্যাটে আসার পর থেকে ব্যাংক একাউন্ট খোলার জন্য উতালা হয়ে যায়, কিন্তু তার ওয়াইফ বলে আমার তো একটা একাউন্ট কলকাতায় আছে সেটার সাথে জয়েন্ট করে নিলে হবে। আর তার ওয়াইফ এর ল্যাপটপের পাসওয়ার্ডও চেয়ে নিয়ে নেয়। বউ তো বিশ্বার করে স্বামীকে পাসওয়ার্ড দিয়েছিলো। আর সেও অনেক টাকা সরিয়ে ফেলে। পরে গিয়ে এইসব বিষয় নিয়ে সন্দেহ হয় আর তখনই সে সব পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে আর ছেলেটা ফেঁসে যায়। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61630.55
ETH 1720.69
USDT 1.00
SBD 0.39