You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: ডার্ক ওয়েব- শেরিংস কনফেশন ( সপ্তম পর্ব )
আজকের পর্বে জানতে পারলাম সাহেবের দাদার উপরে গুলি চালালে সে পালাতে পালাতে পাহাড়ের উপর থেকে বড়ো একটা খাদের সামনে গিয়ে পড়ে যেখান থেকে সামনে বা পিছোনোর কোনো পথ নেই। এরপর সেখান থেকে সে পড়ে যায় নিচে কিন্তু সে বেঁচে আছে কিনা সেটাও এখনও একটা রহস্য রয়ে গেছে। শেরিংস বা যেকোনো কারো একটা স্বাভাবিক ধারণা থাকবে যে অতো উঁচু থেকে নিচে পড়ে গেলে বাঁচার সম্ভাবনা থাকে না। কিন্তু আবার মিরাক্কেল হতেও পারে যে সে বেঁচে আছে হয়তো। আবার অন্যদিকে সম্পূর্ণার অফিসের বসও খুনিদের সাথে অতোপ্রতোভাবে জড়িত আছে, কারণ সেই ফোন করে আলীকে বলেছিলো যে সাহেব আর সম্পূর্ণাকে মেরে ফেলতে আর সাথে শেরিং এর খোঁজ পেলেও কারণ শেরিং নাকি তার অনেক ক্ষতি করেছে। সব মিলিয়ে আজকের পর্বটাতে অনেক তথ্যই প্রকাশ্যে এসেছে। ধন্যবাদ দাদা।