You are viewing a single comment's thread from:
RE: টিভি সিরিজ রিভিউ: দ্যা ইমপারফেক্টস-ডেস্ট্রয় অল মনস্টার্স ( পর্ব ১০ )
দাদা এই অন্তিম পর্বে এসে জানতে পারলাম যে সারকোভ আজ পর্যন্ত তার নিজের স্বার্থের জন্য তার স্টেম সেলকে যেভাবে সঠিক কাজে লাগানোর পরিবর্তে ভুল কাজে ব্যবহার করেছে সেক্ষেত্রে এক এক করে সমস্ত শহরে হাজার হাজারে মনস্টার্স তৈরি হয়ে গেছে যার যার ডিএনএ এর প্রতিরূপ। আর তার সাথে কিছু অসৎ ব্যবসায়ী এটাকে কাজে লাগিয়েছিল একটি বিজিনেস হিসেবে। সারকোভ যেসব স্টেম সেল ব্যবহার করতো সেগুলো বাইরের কান্ট্রিগুলোতে ব্যবসায়িক হিসেবে লেনদেন করতো। সারকোভ শেষ পর্যায়েও চায়নি যে সবাই ঠিক হোক, কিন্তু রিকি তার স্টেম সেলকে প্রয়োগ করে মেডিসিন তৈরি করে সেটি সবার শরীরে প্রয়োগ করে সমস্ত মনস্টার্সদের শরীর থেকে সাইড ইফেক্টকে ডেস্ট্রয় করে নতুন করে মানুষের রূপ দিয়েছে। ভেবেছিলাম সারকোভ অনেক ভাল লোক কিন্তু সেটা মিথ্যা প্রমান হলো। অবশেষে রিকিই সবার উপকারে আসলো। ধন্যবাদ দাদা।