Rheumatic Fever বা বাত জ্বর হওয়ার কারন ও লক্ষন সমূহ।।
বাংলাভাষায় প্রকাশ করো তোমার মনের অনুভূতি
শুভ সকাল, হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাত জ্বর সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি মনযোগ সহকারে পড়লে অনেক কিছু জানতে পারবেন। আর একটি রোগ সম্পর্কে জানলে আপনার এবং আপনার ফেমিলি প্রতিবেশি সবার জন্যই ভালো। সতর্ক থাকতে জানতে হবে।
আমি গত শুক্রবারে সকাল সাড়ে দশটার সময় যাত্রাবাড়ির হেড অফিসে স্বশরীরে হাজির হয়ে ডিএমএস এর প্রথম ক্লাস করি। সেখানে ভূইয়া মেডিকেল কলেজের একজন এমবিবিএস ডাক্তার ম্যাডাম আমাদেরকে বাত জ্বর সম্পর্কে লেকচার প্রদান করেন। তিন খুবই সুন্দর ভাবে বিভিন্ন উদাহর দিয়ে Rheumatic Fever সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আমি ম্যাডামের লেকচারের মাধ্যমে বাত জ্বর সম্পর্কে যা কিছু শিখেছি সে গুলো আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতে যাচ্ছি।
সংজ্ঞাঃ-
বর্হিবিশ্বের মত বাংলাদেশেও বাত জ্বর খুবই পরিচিত একটি রোগ। বাত জ্বর একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। সাধারনত স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়ার কারনে যে রোগ হয় তাকে বাত জ্বর বলা হয়। আরেকটি বিষয় হলো যাদের শরীরে এই রোগের জিন রয়েছে, তারা অন্যদের তুলনায় খুব সহজে এই রোগে আক্রান্ত হতে পারে।
বাত জ্বর হওয়ার কারণঃ-
পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, ঠাণ্ডা স্যাঁতসেঁতে পরিবেশ এবং অজ্ঞতাই এ রোগের প্রধান কারণ। অতিরিক্ত আওয়াজ, অস্বাস্থ্যকর,ঘনবসতিপূর্ণ পরিবেশে সহজেই শিশুরা স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে।
আক্রান্ত হওয়ার বয়সঃ-
সাধারনত ৫-১৫ বছরের শিশুরা সব থেকে বেশি এ রোগে আক্রান্ত হয়ে থাকে। তবে মাঝে মাঝে ১৮ বছরের বালক বাকিলকারাও এ রোগে আক্রান্ত হতে দেখা যায়।
লক্ষণঃ-
প্রধান বৈশিষ্ট্য
- কার্ডাইটিস তথা হৃৎপিণ্ডে প্রদাহ। যার ফলে বুকে ব্যাথা,বুক ধড়ফড়,নাড়ির গতি বেড়ে যাওয়া,শ্বাসকষ্ট হতে পারে।
- আর্থ্রাইটিস তথা গিরায় গিরায় ব্যাথা। একটি সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার পরে অন্যটি আক্রান্ত হওয়া।
- ইরাইথেমা মার্জিনেটাম তথা বুকে, পিঠে,হাত ও পায়ে এক ধরনের লালচে চুলকানিমুক্ত ফুসকুড়ি। যার মধ্যভাগ কিছুটা বিবর্ণ হতে পারে।
- সাব-কিউটেনিয়াস নডিউল তথা চামড়ার নিচে শিমের বীচির মত শক্ত ও ব্যাথাযুক্ত গোটা হওয়া।
- কোরিয়া তথা অস্বাভাবিক ব্যবহার।
- হাত পা বা শরীরের কোন অংশ নিয়ন্ত্রনহীন কাঁপুনি হওয়া।
গৌন বৈশিষ্ট্যঃ-
- জ্বর হবে।
- গীটে ব্যাথা হবে।
- রক্তে ESR or CRP বৃদ্ধি পাবে।
- টনসিলের প্রদাহের ইতিহাস থাকবে।
বাতজ্বর চিহিৃত করা উপায়ঃ-
প্রধান বৈশিষ্ট্য দুইটি এবং গৌন বৈশিষ্ট্য একটি থাকতে হবে। অথবা প্রধান বৈশিষ্ট্য দুইটি প্রকাশ পেলে রোগির বাতজ্বর হয়েছে বলে চিহিৃত করা যেতে পারে।
বাতজ্বর হলে করনীয়ঃ-
সম্পূর্ণ ভাবে বিছানায় বিশ্রাম নিতে হবে। Ecosprin,পেনিসিলিন গ্রহনের মাধ্যমে বাতজ্বর বা বাত জনিত হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। তবে কোন ঐষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া যাবে না। শিশুদের বাতজ্বর হলে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ৫ থেকে ২১ বছর পর্যন্ত ঐষুধ গ্রহন করা লাগতে পারে। এমনকি বেশি খারাপ অবস্থা হলে সারাজীবন মেডিসিন গ্রহন করার পরামর্শ দিতে পারে। কারন বাতজ্বরের ক্ষেত্রে বলা হয়, “LICKS THE JOINTS" AND "BITES THE HEART”. অর্থাৎ এ রোগটি প্রথমে জয়েন্ট আক্রমন করে পরে হার্টে কামড় দেয়। যার সর্বশেষ চিকিৎসা হলো হার্টের বাল্ব পরিবর্তন করা।
সতর্কতাঃ-
অস্বাস্থকর ঘনবসতিপূর্ণ পরিবেশে বসবাসকারীদের মাঝে এই রোগ বেশি হয়ে থাকে। বাত জ্বর প্রতিরোধে এমন পরিবেশ পরিহার করা দরকার। এছাড়া এ রোগ থেকে মুক্তি পেতে ব্যাক্তিগত ভাবে পরিষ্কার পরিছন্ন থাকা খুবই জরুরী। একটু সতর্ক থাকলেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এছাড়া খাবারের পর ভালো ভাবে হাত মুখ ধৌত করা। রাতে শোয়ার আগে ও সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা জরুরী। ওয়াশরুম ব্যবহার করে ভালো ভাবে হাত ধোয়া প্রয়োজন। নিয়মিত বিশুদ্ধ পানি পান করা এবং গলা ব্যাথ হলে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরী। সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন। সেই কামনা করেই আজকে বিদায় নিতেছি।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বর্তমানে সারাদেশেই ঘরে ঘরে জ্বর হচ্ছে। ডেঙ্গুসহ নানা ধরণের জ্বর।বলা যায় জ্বর এখন মহামারীর পর্যায়ে। ঠিক এই সময়ে বাতজ্বর নিয়ে গুরুত্বপূর্ণ এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার লিখনির মাধ্যমে বাতজ্বর সম্পর্কে অনেক কিছুই অবগত হলাম। অনেক ভাল লিখেছেন।শুভ কামনা আপনার জন্য।
জী আপু বর্তমানে জ্বর মহামরি আকার ধারন করেছে। সবাইকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।
জ্বর অনেক প্রকারের হয়, তার মধ্যে বাতজ্বর অন্যতম। এই জ্বরের কথা আমিও অনেকবার শুনেছি। আপনি বাতজ্বর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা বাতজ্বর সম্পর্কে আপনার থেকে তথ্যগুলো পেয়ে অনেক উপকৃত হলাম এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।
জী আপু আপনাদের উপকার হলেই আমি স্বাথর্ক। ধন্যবাদ।