ডিজিটাল আর্ট // টি-শার্ট ডিজাইন //
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি টি-শার্ট ডিজাইন শেয়ার করবো। দুইতিন দিন ধরে চেষ্টা করে একটি ইউনিক ডিজাইন করেছি। আশা করছি ডিজাইনটা আপনাদের নিকট অনেক ভাল লাগবে। চলুন শুরু করছি।
টি-শার্ট আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ পোষাক। আমরা সবাই কমবেশি টি-শার্ট পরিধান করে থাকি। ছেলে এবং মেয়ে উভয় এই পোষাকটি ব্যবহার করে থাকে। সে সুবাদে আমরা কিছুদিন পর পর মার্কেটে নতুন ডিজাইনের টি-শার্ট খুঁজি। কার আগে কে নতুন ডিজাইনের টি-শাট পড়বে সেটা নিয়ে এক প্রকার প্রতিযোগিতা করি। বিশেষ করে ঈদ বা এমন যে কোন অনুষ্ঠানে গেলে নতুন নতুন টি-শার্ট নজরে পড়ে। নতুন ডিজাইন দেখলেই এমন টি-শার্ট হাতে পাওয়ার চেষ্টা করি। বাংলাদেশ সহ বর্হিবিশ্বে টি-শার্টের প্রচুর চাহিদা রয়েছে। আজকে আমি খুবই ইউনিক ও নতুন ডিজাইনের একটি টি-শার্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
ডিজাইনের প্রয়োজনীয় উপকরন-
- একটি ল্যাপটপ
- এডোবি ইলাস্ট্রেটর সি সি ফটওয়্যার
এবার ধাপে ধাপে অঙ্কনের প্রক্রিয়া দেখানো হলো-
আপনারা সবাই হয়তো জানেন যে টি-শার্টের নির্ধারিত একটি সাইজ আছে। তিনটি সাইজে সাধারনত টি-শার্ট ডিজাইন হয়ে থাকে। তারপরও স্থান,কাল ও মানুষের সাইজ অনুযায়ী ছোট বড় হতে পারে। কারন সব দেশের মানুষের শারীরিক গঠন এক নয়। মোটা চিকন মিলিয়েই মানুষ। তাই যার যার সাইজ বা বডি মাপ অনুযায়ী টি-শার্ট হতে পারে। আমি ১৮-১২ এর ম্যাডিয়াম সাইজটাই নিলাম। কারন এই সাইজের মানুষ বেশি।
তারপর টোলবার থেকে পেন টোল দিয়ে ধীরে ধীরে ডাল পালা ও পাতা সহ একটি গাছ অঙ্কন করলাম। গাছের নিচের অংশটা মোটা আর উপরের অংশটা চিকন থাকে। আমি সেভাবেই অঙ্কন করলাম। আমি শুধু গাছের একটি ডাল রাখলাম। আর বাকি দুইটি ডাল উপরের দিকে নিয়ে কেটে দিলাম। গাছর কচিঁ ডাল গুলোতে তিনটি পাচঁটি করে পাতাও দিয়ে দিলাম। গাছটা খুবই সিম্পল ভাবে অঙ্কন করলাম।
তারপর ডালের মাঝখানে চেইন দিয়ে একটি পাখির খাঁচা লাগিয়ে দিলাম। খাঁচার ভিতরে একটি পাখিও দিয়ে দিলাম,যে পাখি টা খাঁচার ভিতর থেকে বের হওয়া জন্য বেকুল হয়ে আছে। কারন খাঁচার বাহিরে উড়ন্ত অবস্থায় কিছু পাখি রয়েছে যারা বন্দী পাখিটার সঙ্গি ছিল। এখন এক সঙ্গি অন্য সঙ্গি ছাড়া বাঁচাটা কষ্টকর হয় যায়। যার ফলে বন্দি পাখিটাকে নিতে বাকি পাখি গুলো এসেছে।
তারপর খাঁচার নিচে ফকির লালন শাহের রচিত একটি কবিতার প্রথম বাক্যটি লিখে দিলাম। এই বাক্যটি খুবই পরিচিত। আমাদের দেশের একাডেমিক পর্যায়ের অনার্সের বাংলা বিভাগে কবিতাটি সংযোজন করা হয়েছে। তারপর আমি সব কিছু এক সাথে করে গ্রুপ করে দিলাম।
তারপর আমার পিসিতে সংরক্ষন করা টি-শার্টের মোকাপ থেকে একটি হোয়াইট মোকাপ নিলাম। এখন মোকাপ অনুযায়ী আমার পিএনজি ফাইলটি সেটিং করে দিবো। সব কিছু ডিজাইন করার পরে মোকাপ অনুযায়ী ছোট বড় করা যায়। আমি মোকাপ করে পিনজি ফর্মেটে তিনটি ফাইল সেইভ করে নিলাম।
উপস্থাপনা-
বন্ধুরা এই হলো আমার আজকের সাধারন আয়োজন। সিম্পলের মাঝে দারুন একটি টি-শার্ট ডিজাইন হয়ে গেল। এমন টি-শার্ট সচারাচর মার্কেটে পাওয়া যায় না। যারা চয়েজ করে তারা নিজে প্রিন্ট করে নিতে হয়। আশা করি ডিজাইনটি আপনাদের নিকট খুব ভাল লাগবে। সবাই ভাল থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাই আমি রীতিমতো আপনার কাজের দক্ষতা দেখে অবাক হয়েছি। সত্যি এত নিখুত করে তৈরি করেছেন যা চিন্তা করার বিষয়।
তবে আমিও কিন্তু টি-শার্ট পরিহিত করতে খুব বেশি ভালবাসি। শার্ট এর পরিবর্তে আমি প্রায় সব জায়গাতেই টি-শার্ট ব্যবহার করে থাকি এবং আমি অনেক কমফোর্ট ফিল করি।
চমৎকার এই টি-শার্ট এর উপরে ডিজিটাল চিত্রাংকন টা বেশ ভালো একটি প্রতিভা। শেয়ার করার জন্য ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসা পেয়ে কাজ করার আগ্রহ শত গুনে বেড়ে গেছে।
একটি গান আছে খাঁচার ভিতর অচিন পাখি তো আপনি দেখছি টি-শার্টের ভেতর অচিন পাখি খাচা সহ ঢুকিয়ে দিয়েছেন । ডিজাইন টা দারুন ছিল খুব সুন্দর আর ভালো লাগলো।
জী ভাইয়া ঐ গানটি উদ্যেশ্য করেই ডিজাইনটা করলাম। ধন্যবাদ।
ডিজিটাল আর্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগে। টি-শার্টের উপর খুব সুন্দর ডিজিটাল আর্ট করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ও নিখুঁতভাবে আটটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
জী আপু ডিজিটাল আর্ট গুলো সত্যিই দারুন লাগে। ধন্যবাদ।
ডিজিটাল আর্টটি চমৎকার হয়েছে। ডিজিটাল আর্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জী আপু ডিজিটাল আর্টের মাধ্যমে নতুন জিনিষ দেখা যায় আবার শেখা যায়। ধন্যবাদ।
আপনি এত ভালো ডিজাইনার জানা ছিল না তো ভাইয়া। কাজটির প্রতিটা ক্ষেত্রে একবাবে নিখুঁত হয়েছে ভাইয়া। অনেক সুন্দর করে সময় নিয়ে টি-শার্টটি ডিজাইন করলেন। কোন কাজ জানা থাকলে তার কোন না কোন ভাবে কাজে লেগে যায়।
জী আপু কাজ জানা থাকলে এক সময় না এক সময় কাজে লাগবেই। ধন্যবাদ।
আসলে ভাইজান এই জাতীয় ডিজিটাল আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। যেখানে অনেক সুন্দর সুন্দর কিছু আর্ট সম্পর্কে ধারণা অর্জন করা সম্ভব হয়। আজকে আপনি আমাদের মাঝে দেখিয়েছেন গেঞ্জির ডিজাইন আর্ট করা। কিছুদিন আগেও আপনি এমন একটা আর্ট করে দেখিয়েছিলেন খুবই ভালো লাগলো আজকেরটা।
জী ভাইয়া মাঝে মাঝে আর্ট গুলো করি। করতে ভালই লাগে। ধন্যবাদ।
আপনার ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতার মাধ্যমে দারুন একটি শার্টের উপর ডিজিটাল আর্ট করেছেন।এই আর্টটি আমি এর আগেও দেখেছি তবে সাদা কাগজের উপরে।ধৈর্য সহকারে আর্ট সম্পূর্ণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবা।আশা করছি সামনে আরো অনেক আর্ট উপহার পাব শুভকামনা রইল আগামী দিনের জন্য।
জী ভাইয়া ডিজাইন করতে ধৈর্যটাই প্রথম জরুরী। ধন্যবাদ।
টি-শার্ট ডিজাইন দেখতে অসাধারন লাগতেছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। গানটির কথা মনে পড়ে গেলো। পছন্দের একটি গান। এধরনের গান গুলো শুনলে হৃদয় ছুঁয়ে যায়। আপনার আর্ট দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া।
জী ভাইয়া ডিজাইনটি করার পরে ঐ গানটি মনে পড়ে গেছে। তাই লিখে দিলাম। ধন্যবাদ।
বাহ্ আপনি বেশ সুন্দর একটি টি শার্ট ডিজাইন করেছেন ভাইয়া।বুঝতে পারলাম আপনি এই বিষয়ে অনেকটা দক্ষ।আর্ট এর ধাপগুলো খুব সুন্দর উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া ডিজিটাল আর্ট পোস্টটি শেয়ার করার জন্য ।
জী আপু টি-শার্ট ডিজাইনটা আমার কাছে খুবই ভাল লাগে। ধন্যবাদ।