ডিজিটাল আর্ট- একটি বাগান বাড়ির চিত্র অঙ্কন।।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই,আশা করছি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে একটি ডিজিটাল আর্ট শেয়ার করবো। আজকে নিজের মনের মত করে একটি বাগান বাড়ি তৈরী করেছি। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
ডিজাইন বা আর্ট করতে বসলে কি ডিজাইন করবো সেটা খুজে পায় না। যেটা করতে যায় সেটাই দেখি কমন লাগে। আনকম কি করবো বুঝতে পারি না। আমাদের গ্রামে একজন ডাক্তার আছে নাম মুসা খাঁন। গত কয়েক বছর আগে সে এল সিস্টেমের একটি ঘর নির্মান করেছে। চার পাশে বাউন্ডারী দিয়ে গাছ পালা লাগিয়ে খুব সুন্দর ভাবেই বাড়িটি তৈরী করেছে। তার বাড়িটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আল্লাহ যদি তৌফিক দেয়, আমিও গ্রামে এমন একটি বাড়ি তৈরী করবো,ইনশাআল্লাহ। ঘরের চালা হিসাবে টিন ব্যবহার করেছে। তবে বাড়ির ভিতরে খুব সুন্দর গাছ পালা বাগান করেছে। কিছুটা বিদেশি সিস্টেমের বাড়িটা করেছে। আমি আজকে সেই ডাক্তারের বাড়িটি অঙ্কন করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের কাছেও অনেক ভাল লাগবে।
অঙ্কনের প্রয়োজনীয় উপকরন-
একটি ল্যাপটপ
এডোবি ইলাস্ট্রেটর সি সি সফটওয়্যার
প্রথম ধাপ-
সফটওয়্যার অপেন করে প্রথমে আর্টবোডের সেটিংসটা ঠিক করে নিতে হয়। আর্টবোর্ডটি কত বাই কত ইন্চিতে হবে সেটা বসিয়ে নিতে হয়। আমি ২৫-৩৫ ইন্চিতে একটি আর্টবোর্ড নিলাম।
দিত্বীয় ধাপ-
দ্বিতীয় ধাপে এসে বিরাট বড় একটি আর্টবোর্ড রেডি হয়ে গেল। যেহেতো আস্ত একটি বাগান বাড়ি তৈরী করবো সেহেতো জায়গা তো বেশিই লাগবে। কত রকমের গাছ থাকে বাগান বাড়িতে বলা মুশকিল।
তৃতীয় ধাপ-
প্রথমে আমি টোলবার থেকে পেন টোল নিয়ে একটি এল সিস্টেম ঘরের স্ট্রাকচার আর্ট করলাম। ঘরের স্ট্রাকচারটা সম্পূর্ণ রুপে বিদেশি সিস্টেমে করবো। প্রথম অবস্থায় হয়েতো বুঝা যাচ্ছে না। ধীরে ধীরে ফুটে উঠবে।
চতুর্থ ধাপ-
চতুর্থ পর্যায়ে এসে পেন টোল আমি ঘরের একটি দরজা অঙ্কন করলাম। সাধারনত এসব ঘরের মেইন দরজা একটি ই থাকে।
পঞ্চম ধাপ-
এই পর্যায়ে ঘরের সিড়ি অঙ্কন করলাম। এটা কিন্তুু দুই তলায় উঠার সিড়ি না। ঘরের ভিতরে প্রবেশ করার সিড়ি। ঘরটা যেহেতো উচুঁ তাই সিড়ি তো লাগবেই।
ষষ্ট ধাপ-
ঘর তৈরী করার মেইন কাজ শেষ। এখন দুইটি জানালা অঙ্কন করে কালার হিসাবে এসস কালার করে দিলাম। আর দরজার মধ্যে ডিপ ম্যাজেন্ডা কালারটা দিলাম। আই ড্রপার দিয়ে কালার দেওয়া যায়। আবার অন্যভাবেইও দেওয়া যায়।
সপ্তম ধাপ-
এই ধাপে এসে ঘরের দেয়ালে লাইট পিংক আর ঘরের চালে লাইট ব্লাক কালার দিলাম। আর ঘরের পিছনে একটি চিমনিও দিলাম। এটাই মূলত বিদেশি ঘরের সিস্টেম। তাদের সবার ঘরে চিমনি দেওয়া থাকে। বিদেশিরা চিমনি দেয় সাধারনত যখন বরফ পরে তখন ঘরের ভিতরে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রাখার জন্য।
অষ্টম ধাপ-
এই পর্যায়ে ঘরের আশে পাশে কিছু ফুল গাছের আকৃতি অঙ্কন করলাম। আর সম্পূর্ণ উঠোন সবুজ গালিচাই ডেকে দিলাম। মানে এখানে বুঝানোর চেষ্টা করছি যে সারা উঠোনে ছোট ছোট সবুজ গাছ আছে।
নবম ধাপ-
এই পর্যায়ে দেখলাম যে উঠোন টা ফাঁকা ফাঁকা লাগছে। তাই চার পাশে আরো কিছু ছোট বড় গাছ অঙ্কন করে দিলাম। যেহেতো বাগান বাড়ি গাছ তো দরকারই। গাছ গুলোও বিদেশি গাছ।
দশম ধাপ-
এখন দেখলাম যে ঘরের পিছনে সাদা কোন গাছ নেই। সেটা দেখতে ভালো লাগছে না। তাই দুই তিনটা নারিকেল গাছ অঙ্কন করে দিলাম। নারিকেল গাছ ছাড়া বাগান বাড়ি দেখতে ভালো দেখা যায় না।
একাদশ তম ধাপ-
এই পর্যায়ে এসে দেখলাম বাগান বাড়িতে এত এত গাছ আছে পাখি নাই,এটা তো মেনে নেওয়া যায় না। তাই কয়েকটি পাখিও অঙ্কন করে দিলাম। যেহেতো অঙ্কন করতে টাকা পয়সা লাগে না অঙ্কন করতে কিপটেমি করবো কেন,হে হে হে।
দ্বাদশ তম ধাপ-
এখন দেখলাম আবার আকাশটা খালি। তাই মনের আনন্দে কয়েক টুকরা মেঘের চিত্র অঙ্কন করে দিলাম। তারপর দেখলাম আর কিছু বাকি নেই। সব কিছুই অঙ্কন করা হয়েছে। কোন কিছু বাকি রাখি নাই। দেখে মনে হচ্ছে
সত্যি সত্যি ডাক্তারের সেই বাগান বাড়ি।
উপস্থাপনা--
বন্ধুরা বাগান বাড়ির চিত্র অঙ্কনের কাজ শেষ। চিত্রের মধ্যে এ-টু জেড সব কিছু আপাদের দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে ভাল লাগবে। যদি কোন জাগায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলবেন। আমি কমেন্ট করে বুঝিয়ে দিবো। আর কোথাও ভুল হলে সেটাও বলবেন আমি এডিট করে সংশোধন করে নিবো। আগামীকাল আবার নতুন কিছু নিয়ে হাজির হবো। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
আপনি খুব সুন্দর একটি বাগান বাড়ি চিত্র অঙ্কন করেছেন। ডিজিটাল আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আসাধারণ একটি ডিজিটাল আর্ট করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ।সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবসময় পাশে থাকবেন।
ভাই আপনি আজকে খুবই চমৎকার একটি ডিজিটাল আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি ডিজিটাল আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছে। আপনি ডিজিটাল আর্টের মধ্যে দিয়ে খুব সুন্দর একটি বাগান বাড়ির চিত্র অংকন করেছেন। অঙ্কনে প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
জী ভাইয়া মাঝে মাঝে ডিজিটাল আর্ট করলে ভলোই লাগে। ধন্যবাদ।
ভাই আপনি আজকে আমাদের মাঝে ডিজিটাল আর্ট এর মাধ্যমে একটি বাগান বাড়ির চিত্র অঙ্কন তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি চিত্র অংকন দেখতে সত্যি অসাধারণ হয়েছে ভাই। এমনিতে ডিজিটাল আর্ট এর মাধ্যমে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। উড়ে যাওয়া পাখি গুলো দেখতে বেশ দারুন লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জী ভাইয়া গাছ পাখি সব কিছু দিয়েই বাড়িটি সাজিয়েছি। ধন্যবাদ।
ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুবই সুন্দর একটা বাগান বাড়ি অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। দোয়া করি যেন মহান সৃষ্টিকর্তা আপনাকেও মুসা খাঁন এর মত বাড়ি তৈরি করার সৌভাগ্য দেন।
আমীন! ভাইয়া আল্লাহ যেন আপনার দোয়াটা কবুল করে। ধন্যবাদ।