ভিন্ন ধরনের বর্ণনায় কয়েকটি রেন্ডম ফুলের ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ
বাংলাতে প্রকাশ করো তোমার অনুভূতি

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম। হাজির না হয়ে উপায় নেই। আমার বাংলা ব্লগ ছাড়া অন্য কোথাও ব্লগ করে তৃপ্তি নেই। এইখানেই বাংলাতে নিজের অনুভূতি স্পষ্ট ভাবে প্রকাশ করা যায়। আজকে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো সেই সাথে প্রকাশ করবো নিজের অনুভূতি।

01.jpg

আমি সকাল বেলা অফিসে এসে কম্পিউটার অপেন করে কিছুক্ষন নিউজ পেপার পড়ি। দেশের হাল অবস্থা জানার চেষ্টা করি। প্রথম আলো পত্রিকা পড়তে পড়তে নিচের দিকে গেলাম। প্রথম আলো পত্রিকার একটি ফিচার আছে ফটোগ্রাফি। সেখানে প্রতিদিন দশ থেকে পনেরটি করে ফটোগ্রাফি শেয়ার করা হয়। দেশের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের সাংবাদিকরা ফটোগ্রাফি গুলো সংগ্রহ করে। ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে যায়। আমিও তাদের মত ফটোগ্রাফি করার চিন্তা করতেছি। খুব তারাতারি সেই অভিযান শুরু করবো,ইনশাআল্লাহ।

আজকে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সে গুলোও সেই অভিযানের অংশ। আজকেও বিভিন্ন জাগায় ‍ঘুরে সংগ্রহ করা ফটোগ্রাফি গুলো দেখাবো। ঘুরতে ঘুরতে কিছু কিছু এমন ফুল দেখতে পায় যে গুলোর নাম জানি না। তারপর গুগল মামার সাহায্যে অনেক কষ্টে সেই ফুলের তথ্য বের করতে হয়। এর দ্বারা একটি লাভ কি.... কিছু নতুন তথ্য জ্ঞান ভান্ডারে যোগ হয়। যায়হোক চলুন কথা না বাড়িয়ে ফটোগ্রাফি গুলো দেখা যাক।

02.jpg

কলেজ রোড,কসবা,ব্রাহ্মণবাড়িয়া।
রেডমি নোট-৮
বিকাল ৫ টা ৪৫ মিনিট
০১-০৬-২০২৩

ঝোপের মধ্যে ফুটে থাকা হলুদ কালারের ফুলটা দেখতে পাচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় কার নজর পড়বে না বলেন। এত সুন্দর একটি ফুলকে আমার চোখ কিভাবে ফাকিঁ দিবে। ফুলটি সবার জানা শোনা পরিচিত ফুল। আপনাদের বাসায় আশে পাশেও রয়েছে এমন হাজারো ফুল। তুলে নিয়ে ছেড়ে দিন আমাদের মাঝে।

03.jpg

কলেজ রোড,কসবা,ব্রাহ্মণবাড়িয়া।
রেডমি নোট-৮
বিকাল ৪টা ৪৫ মিনিট
০১-০৬-২০২৩

আর এই ফুলটার নাম কি বলবো, একটু কষ্ট করে আপনাদের ঘরের আঙ্গিনায় দেখে নিন। এই ফুলটির মাধ্যমে যে সবজটি আসে সেটি আবার অনেকের অপছন্দ। কারন সবজিটা দেখলে অনেকের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। তারপরও বাজারে কিন্তুু সবজিটার প্রচুর চাহিদা রয়েছে। সেটা কি এখানে আর নামটা উল্লেখ করলাম না। অনেকের নাম শুনলে চুলকানি শুরু হয়ে যায়,হে হে হে।

04.jpg

শীতলক্ষা লঞ্চ ঘাট,নারায়ায়ণগঞ্জ।
রেডমি নোট-৮
বিকাল ৫ টা ৪০ মিনিট
১০-০৩-২০২৩

এটার বিষয়ে জানার জন্য নজর দিন আপনার বাড়ির গেইটের উপরে বা প্রতিবেশি কারো গেইটে। কারন সাধারনত তাদের দেখা গেইটের মধ্যে মেলে। আবার অনেকের দেয়ালে বা ছাদেও দেখা যায়। তেনারা অন্যের সাহায্য ছাড়া আবার বাচঁতে পারে না। তাই যেকোন দেয়াল,ছাদ,বা কাটাঁ তারের বাউন্ডারী তাদের সাহার্য করতে হয়। আবার প্রতিবন্দী মনে করবে না যেন,হি হি হি।

05.jpg

মাদ্রাসা রোড,কসবা,ব্রাহ্মণবাড়িয়া।
রেডমি নোট-৮
বিকাল ৫ টা ৪৫ মিনিট
০২-০৬-২০২৩

এনাকে হয়তো সবাই চেনেন। এনাদের খুব লজ্জা। কেউ তাদের স্পর্শ করলেই এনারা লজ্জায় ছোট হয়ে যায়। তবে কেউ যেন ষ্পর্শ না করে তাদের গায়ে কাটাঁ আছে। অসতর্ক ভাবে স্পর্শ করলে হাতে বা পায়ে কাটাঁ দিয়ে আঘাত করে দিবে। তাই এনাদের স্পর্শ করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। আর এনাদের প্রচুর ঐষুধি গুনাগুণ রয়েছে। যারা কবিরাজ তাদের কাছে এনাদের অনেক ডিমান্ড।

06.jpg

টি এসসি মোড়,ঢাকা।
রেডমি নোট-১০
বিকাল ১১ টা ৪৩ মিনিট
২১-০৭-২০২৩

এটাও একটা ফুল। তবে সেই ফুল এখনো পৃথিবীর আলো দেখে নাই। হয়তো কিছুদিন পরে পৃথিবীতে তার আগমন ঘটবে। তার আগেই আমার নজরে পড়ে গেল। নজরে পড়লে তো আর রক্ষা নেই,আপনাদের সামনে তুলে আনতে ভুল করি না। আমি ছাড় দিলেও আপনাদের মধ্যে কেউ দেখলে ছাড় দিবেন না। সেটা আমি খুব ভাল করেই জানি,হি হি হি।

07.jpg

সদর,ব্রাহ্মণবাড়িয়া।
রেডমি নোট-৮
সকাল ৬ টা ২০ মিনিট
১৪-০৬-২০২৩

পাঁচ পাপঁড়ির এই সাদা চানঁ কে আবার সবাই খুব ভালোবাসে। দেখতে যেমন সুন্দর ফুটতেও কোন কিপটেমি করে না। এনাদের আবার কদর আছে। বাগান ছাড়া তাদের দেখা মেলে না। কোন রকম একটু খাতির যত্ন পেলেই ফুটে যাবে। নামটা যেমন লক্ষী কাজেও তেমন পক্ষী। আমার বউয়ের খুব শখের নিজ হাতে লাগানো গাছ। খারাপ নজর দিবেন না,হে হে হে।

আজ তো অনেক হলো। এখন বিদায় নেওয়ার পালা। আপনারা আবার মাইন্ড করবেন না। আমি একবারে যাচ্ছি না। আগামী কাল মজার একটি পোষ্ট নিয়ে হাজির হবো। পোষ্ট পড়বেন আর হাসঁবেন। তবে খুব আতঙ্কে আছি,কখন আবার মশা দাদা কামড় মারে আর ডেঙ্গু হয়ে যায়। সৃষ্টিকর্তা দিলে রক্ষা নেই। তাই সর্তক থাকা খুব জরুরী। আল্লাহ হাফেজ।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20190907_175336_618.JPG

আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrigHRpcui9esXgmzET2bzsQeMg4RmCSqymiE62YF9FX9CSeYHcZbStqFqiFen18HjyXNbtXG.png

KNoz79cGRt58XHcjM3shjWsSEtKgRtxoVdChppmw4FvW2CQtZxVJGen4yBCeRMj2Y2h9ttHevCs9rtWncvn3FXAHo5MrkNBCbLay5LtH7wgCA27mBRvWM5GDKNQKzJk62Dz8KRvqdiFsZ66guzvyhyBYqJu6KB21dLiPDmtFGR2yvqBCtUPp3Rscm37PwtDEWYMtuKM5v3qhNod24L.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

download-03.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

download-044.png

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

Click Here For Join Heroism Discord Server

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7J8W9NZEbNsUTLEMkrtgqwUMHmRbAh6UqX4xVw4ivcS7bbpBquT2w2543nYruerj3XBGzuKvCPijibJe6h1hHzcjF.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আন কমন কিছু ফুলের ফটোগ্রাফি আজ আমাদের সাথে শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি কিন্তু অসাধারন লাগছে। কোথায় পেলেন এত সুন্দর সুন্দর ফুল গুলো? অবশ্য অনেক ফুল আমার পরিচিত আবার অনেক ফুল আমার অপরিচিত। জাস্ট ওয়াও ভাইয়া।

 3 years ago 

বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করা আপু। ধন্যবাদ।

 3 years ago 

আপনি ভিন্ন ধরনের বর্ণনা দিয়ে অনেক সুন্দর করে এই ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফির থেকে সাদা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে। তাহলে কি মজার পোস্ট শেয়ার করেন কালকে দেখব। আমি তো সেই পর্যন্ত অপেক্ষায় আছি।

 3 years ago 

জী আপু সাদা নয়ন তারাটা সত্যিই অসাধারন লাগে। ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বিভিন্ন ধরনের কয়েকটি রেনডম ফুলের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ চমৎকার ছিল। ঠিক বলেছেন ভাই আপনি লজ্জাবতী ফুলের গায়ে হাত দিলে লজ্জায় গাছের পাতা ছোট হয়ে যায়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

জী ভাইয়া লজ্জাবতী গাছটা মোটামুটি সবাই চিনে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভালো তাহলে প্রতিদিন কম্পিউটার ওপেন করে একটু পত্রিকা দেখেন ভালো কাজ। পত্রিকা দেখা ভাল আসলে নিউজ পেপারের মধ্যে অনেক ভালো-মন্দ খবরা খবর পাওয়া যায়। তবে ফটোগ্রাফি গুলো আপনি অসাধারণ করেছেন সাথে খুব সুন্দর সুন্দর করে বিশ্লেষণ করলেন ফটোগ্রাফি সম্পর্কে। আমার কাছে আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।

 3 years ago 

জী আপু নিউজ পেপার না পড়লে কেমন যেন লাগে। তাই পড়ি। ধন্যবাদ আপু।

 3 years ago 

ভিন্নভাবে এরকম যে কোন কিছুর বর্ণনা করলে কিন্তু খুব ভালোই হয়। আপনি অনেক সুন্দর করে এই রেনডম ফুলগুলোর ফটোগ্রাফির বর্ণনা একেবারে ভিন্ন ভাবে করেছেন। আসলে ফুল আমি অনেক বেশি পছন্দ করি। আমি ফুল দেখতে যেমন পছন্দ করি, তেমনি ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতেও ভালোবাসি। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফিই ভালো ছিল।

 3 years ago 

জী ভাইয়া মাঝে মাঝে একটু ভিন্নতা আনা দরকার ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বিষয় ভিত্তিক ফটোগ্রাফির চাইতে রেমডম ফটোগ্রাফি খুব ভালো লাগে। আর বিশেষ করে আপনার বর্ণনা গুলো আসলে অন্যরকম ছিল। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভাই।অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

জী ভাইয়া ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলোতে বিন্ন ধরনের জিনিষ দেখা যায়।

 3 years ago 

ভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে লজ্জাবতি গাছের ফুলটি খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু কমেন্ট পড়ে খুবই ভাল লাগলো।

 3 years ago 

আমারও এমন হয় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ফুলের ফটোগ্রাফি করেছি কিন্তু সেই ফুলগুলোর নাম জানিনা। তবে আমি আর গুগল মামার সাহায্য নেই না আমি আমার বড় বোনের সাহায্য নিয়ে ফুলের বিস্তারিত জানার চেষ্টা করি। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো ভালো ছিল আর দ্বিতীয় নম্বর যে ফটোগ্রাফিটা করেছেন সেটা হলুদ রঙের মিষ্টি কুমড়া ফুল হবে সম্ভবত।

 3 years ago 

ভাইয়া অপনার তো বড় বোন আছে আমার গুগল মামা ছাড়া আর কেউ নাই,হে হে হে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39