কয়েকটি রেন্ডম ফুলের ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ3 years ago

18.jpg

হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই,আশা করছি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। এই ফটোগ্রাফি গুলো করেছি অনেক দিন আগে। আমার রিজার্ভ ফাইলে জমা ছিল। সেখান থেকে আজকে কিছু শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও অনেক ভাল লাগবে।

আমরা সাধরনত সুন্দর কোন জায়গা,ফুল,ফল,পাখি দেখলেই ক্লিক করে একটি ছবি তুলে ফেলি। কোন নিয়ম কানুন মানি না। যার ফলে আমারদের ছবিটা যতটুকু সুন্দর হওয়া উচিত ততটুকু সুন্দর হয় না। যদি আমরা ছবি তুলার আগে কিছু ব্যাসিক নিয়ম কানুন ফলো করি তাহলে যে কোন জায়গার ফটোগ্রাফি অনেক সুন্দর হবে। আমি আগে জানতাম শহরের মধ্যে রাস্তা ঘাটে,এখানে সেখানে ফটোগ্রাফি করা যায় না। কিন্তুু বিভিন্ন আন্তর্জাতিক মানের ফটোগ্রাফির দিকে তাকালে দেখা যায় তারা সাধারন জাগায় অসাধারন করে ফটোগ্রাফি করে। তাদের ফটোগ্রাফি দেখলে অনেক কিছু শেখার আছে।

তারা একটি ছবি তুলতে একটু সময় নেয়,ভাবে,চিন্তা করে তারপর ক্লিক করে। যার ফলে তাদের ছবি গুলো খুবই সুন্দর হয়। আমি ফটোগ্রাফি করতে করতে কিছু জিনিষ বুঝতেছি। ছবি তুলার পূর্বে মোবাইল বা ক্যামেরার লেন্স পরিষ্কার করে নেওয়া সব থেকে বেশি জরুরী। তারপর হলো ফোকাস ঠিক রাখা। কোন পাশ থেকে ফটোগ্রাফি করলে সুন্দর আসবে সে দিকে লক্ষ রাখা। অভিজ্ঞরা বলে জুম করা এড়িয়ে চলাই ভালো। আর ক্যামেরা স্থির রাখা আর বিভিন্ন এঙ্গেল থেকে ফটোগ্রাফি করা। এই নিয়ম গুলো মেনে ফটোগ্রাফি করলে আশা করা যায় তুলনা মূলক ফটোগ্রাফি অনেক সুন্দর হবে। তাছাড়া আরো অনেক নিয়ম আছে। সে গুলো পরে একসময় আলোচনা করবো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreYcdhzG7inV3iZGKdaemjiZYA1XS9DL83ArgoDij5qMThDvH5qWkkNiWeBf8xVDAp6JQwfk.png

19.jpg

20.jpg

এখানে আমি দুইটি গাদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। প্রথম ফটোগ্রাফিটা দ্বিতীয় টা থেকে একটু বেশি সুন্দর হয়েছে। দ্বিতীয় ফুলটা প্রথম ফুলের আগে ফুটেছে। যার ফলে দ্বিতীয় ফুলটার উজ্জলতা একটু কম। এই ফুলটা আমাদের দেশে বানিজ্যিক ভাবে চাষ হয়ে থাকে। কারন এমন কোন অনুষ্ঠান নেই যে এই ফুলটা ছাড়া সম্পূর্ণ হয়। ছোট থেকে বড় সবাই এই ফুলটাকে চিনে। এই ফুলটা বাংলাদেশের সব জেলা উপজেলাতেই চাষ হয়।

22.jpg

21.jpg

এখানে দুইটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এগুলো বাগানের বা পরিবেশের সুন্দর্য বর্ধন ছাড়া আর কোন কাজে আসে না। আমি ব্যক্তিগত ভাবে মনে করি,পরিবেশের সুন্দর্যটাই মূল বিষয়। কারন পরিবেশ ভাল থাকলে আমরা ভাল থাকবো। আর পরিবেশ অসুস্থ থাকলে আমরাও অসুস্থ হয়ে যাবো। সুতরাং পরিবেশকে আগে গুরুত্ব দিতে হবে। আাগে পরিবেশ পরে বিজনেস।

25.jpg

26.jpg

এই দুটি ফুলের ফটোগ্রাফি দেখতে একরকম হলেও একটু ভিন্নতা আছে। দুইটি ফুলের কালার এক তবে প্রথম ফটোগ্রাফির ফুল থেকে দ্বিতীয় ফটোগ্রাফির ফুলের চারপাশ একটু সাদা। দুইটি ফুল এক সাথে রেখে লক্ষ না করলে ঠিক বুঝা যাবে না। ফুলের কলি গুলোর দিকে তাকালেও ঠিক ভাবে বুঝা যায়। প্রকৃতিযে কত ভাবে সাজতে পারে এগুলো দেখলেই বুঝা যায়।

23.jpg

24.jpg

ম্যাজেন্ডা কালালের এই ফুলটার নামও আমি জানি না। বাগানে কত রকম ফুল দেখা যায়। সব গুলোর নাম জানা তো আর সম্ভব না। এক পাপঁড়ি বিশিষ্ট ফুল গুলো দেখলেই বুঝতে পারবেন যে,ফুলটা খুবই পাতলা। আমার মনে হয় মাইক ফুলের মধ্যে অন্য একটা জাত হতে পারে। কিছুটা বন্য ফুলের মত দেখা যায়।

29.jpg

30.jpg

এগুলো সম্পর্কেও আমার তেমন কোন আইডিয়া নেই। বাগানে দেখে খুবই সুন্দর লাগলো তাই ক্লিক করে নিয়ে আসলাম। প্রথম দেখায় ফুল গুলো একটু ভয়ংকর মনে হয়। তবে ফুলের ডিজাইনটা খুবই সুন্দর। বিভিন্ন জাগায় ঘুরলে বিদেশি অনেক ফুল চোখে পড়ে। এইটিও একটি বিদেশি ফুল।

বন্ধুরা আজ আর না। প্রথম দুইটি গাদা ফুলই বাংলাদেশী। আর বাকি সব গুলোই বিদেশি ফুল। সব গুলো একটি বাগান থেকেই সংগ্রহ করেছি। এক বাগানে প্রবেশ করলে কয়েক শত প্রকারের ফুল দেখা যায়। বর্তমানে বিভিন্ন জাগায় বৃক্ষ মেলা গুলোতে পুরাতন ফুল তেমন দেখা যায় না। নতুন নতুন ফুলই বেশি দেখা যায়। তার কারন হলো সবাই নতুনের পাগল। যায়হোক আগামীকাল আবার দেখা হবে। নতুন কোন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।

ফটোগ্রাফির বিবরণ:

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
শিরোনামকয়েকটি রেন্ডম ফুলের ফটোগ্রাফি।।
স্থাননারায়ণগঞ্জ, ঢাকা,বাংলাদেশে।
তারিখ৩১-০৮-২০২৩
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@joniprins

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20190907_175336_618.JPG

আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrigHRpcui9esXgmzET2bzsQeMg4RmCSqymiE62YF9FX9CSeYHcZbStqFqiFen18HjyXNbtXG.png

KNoz79cGRt58XHcjM3shjWsSEtKgRtxoVdChppmw4FvW2CQtZxVJGen4yBCeRMj2Y2h9ttHevCs9rtWncvn3FXAHo5MrkNBCbLay5LtH7wgCA27mBRvWM5GDKNQKzJk62Dz8KRvqdiFsZ66guzvyhyBYqJu6KB21dLiPDmtFGR2yvqBCtUPp3Rscm37PwtDEWYMtuKM5v3qhNod24L.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

download-03.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

download-044.png

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

Click Here For Join Heroism Discord Server

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7J8W9NZEbNsUTLEMkrtgqwUMHmRbAh6UqX4xVw4ivcS7bbpBquT2w2543nYruerj3XBGzuKvCPijibJe6h1hHzcjF.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।আমার কাছে ভীষণ ভালো লাগলো। একথা ঠিক অভিজ্ঞ৷ যারা তারা সব কিছু মাথায় রেখে ফটোগ্রাফি করে।হুটহাট করে ফটোগ্রাফি কখনও ভালো হয়না আসলে।আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ফুলগুলো জীবন্ত লাগছে।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

জী আপু কোন কিছু হুটহাট করা ঠিক না। কোন কিছু করলে ঠিক ভাবে বুঝে শুনেই করতে হয়। ধন্যবাদ।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রথমে দিকে যে আপনি নাম না জানা ফুলের ফটোগ্রাফি টা শেয়ার করেছেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও দানথাস ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জী ভাইয়া কত ফুল আছে বাগানে। সব গুলোর নাম তো জানি না। ধন্যবাদ।

 3 years ago 

ফটোগ্রাফি করার দক্ষতা নিয়ে অনেক সুন্দর পরামর্শ দিলেন। কাজে লাগবে সবার ক্ষেত্রে আশা করি। আপনি ঠিক বলছেন এমনিতে ফটোগ্রাফি গুলো করে নিলাম বেশ হয়ে গেল এমনটা নয়। ফটোগ্রাফি করতে হলে যেসব অভিজ্ঞতা দরকার আসলে আমাদের একদম নেই বললেই চলে। আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে।

 3 years ago 

জী আপু আমাদের ধৈর্যের অভাব। যা জন্য আমাদের কাজ তেমন সুন্দর হয় না। ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ব্যক্তিগতভাবে আমার ফটোগ্রাফি গুলো খুবই পছন্দ হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল। শেষের ফটোগ্রাফিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনাদের কাছে ভাল লাগলেই আমি স্বার্থক। ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ প্রথমে আপনি যে ফুলটি শেয়ার করেছেন সেই ফুলটি আমি কখনোই দেখিনি৷ আপনার কাছ থেকে আমি এই ফুলটিকে প্রথম দেখতে পারলাম৷

 3 years ago 

ভাইয়া এই ফুলটি আমিও এর আগে কখনো দেখি নাই। তবে ফুলটা অনেক সুন্দর। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38