ছাতা মাথায় একটি মেয়ের চিত্র অঙ্কন।।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি আর্ট শেয়ার করবো। আজকের আর্টটি করেছি কয়েকদিন আগে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
গত কিছুদিন আগে অফিসে বসে আছি,হঠাৎ পেন্সিল নিয়ে অফসেট পেপারের উপর আকাঁ আকিঁ করছিলাম। এমন সময় অফিসের বাহিরের দিকে নজর পড়লো। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তখন কোথায় থেকে যেন একটি মেয়ে ছাতা নিয়ে হেটে যাচ্ছে। ছাতাটা অনেক সুন্দর। কয়েকটি কালার দিয়ে ছাতাটার ডিজাইন করা হয়েছে। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কালার। তারপর আমি পেন্সিল দিয়ে সেই দৃশ্যটা অঙ্কন করার চেষ্টা করলাম। আমি যে ছাতার ডিজাইনটি করেছি সেটি আমি নিজ থেকে ডিজাইন করেছি। তারপর বাসায় এসে সেটি আবার এডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার দিয়ে আর্ট করলাম। সম্পূর্ণ কালার দেওয়ার পরে ডিজাইনটি দেখতে খুবই সুন্দর দেখা যায়। তাই ভাবলাম আপনাদের সাথে ডিজাইনটি শেয়ার করি। সৃজনশীল কাজ শেয়ার করতে পারলে নিজের কাছেও অনেক ভাল লাগে।
প্রয়াজনীয় উপকরন
- ল্যাপটপ
- এডোবি ইলাস্ট্রেটর সি সি ফটওয়্যার
এবার ধাপে ধাপে অঙ্কনের প্রক্রিয়া দেখানো হলো
প্রথম ধাপ-
প্রথমে আমি নিউ ফাইলে গিয়ে পরিমান মত সাইজ নিয়ে নতুন একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। যেহেতো আমি ডিজাইনটি প্রিন্ট করবো না তাই নির্ধারিত কোন সাইজ দেয় নি।
দ্বিতীয় ধাপ-
তারপর টোলবার ধেকে Elipse Tool দিয়ে ছাতার উপরের অংশের জন্য একটি রাউন্ড সেপ নিলাম। আর স্টোক টা তিন পিটি করে দিলাম।
তৃতীয় ধাপ-
এখন ছাতা ছড়িয়ে থাকার জন্য যে লোহার ভেরিকেট গুলো ব্যবহার করা হয় সে গুলো অঙ্কন করে দিলাম।
চতুর্থ ধাপ-
এখন ছাতার চতুর্পাশে বিভিন্ন কালার ব্যবহার করার জন্য আটটি সেপ তৈরী করলাম।
পঞ্চম ধাপ-
এই পর্যায়ে এসে জামা এবং হাত গুলো অঙ্কন করলাম।
ষষ্ঠ ধাপ -
এখন আমি জামার নিচের অংশটা রাউন্ড করে অঙ্কন করলাম।
সপ্তম ধাপ-
তারপর আমি মেয়েটির দুইটি পা অঙ্কন করলাম। এই পর্যায়ে অঙ্কন করার কাজ শেষ।
অষ্টম ধাপ-
এখন আমি ধীরে ধীরে ছাতার চার পাশে বিভিন্ন কালার দিয়ে দিলাম।
নবম ধাপ-
এখন ছাতার মাঝখানে হলুদ কালার দিয়ে দিলাম। এটি হলো ছাতার মূল কালার। হলুদ কালার দেওয়ার কারনে ছাতাটা সুন্দর ভাবে ফুটে উঠেছে।
দশম ধাপ-
এখন আমি মেয়েটির বডির কাপড়ের কালার দিলাম। এটা দিলাম ব্লো কালার।
একাদশ ধাপ-
এখন দুই হাতের অংশ গুলো আর নিচের জামার অংশে রেড কালার দিয়ে দিলাম।
দ্বাদশ ধাপ-
সর্বশেষে পায়ের মধ্যে ব্লাক কালার দিয়ে ডিজানের কাজ শেষ করে দিলাম। তারপর নিজের স্বাক্ষর দিয়ে পিএনজি ফাইলে সেইব করে নিলাম।
উপস্থাপনা।
বন্ধুরা এটা হলো আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের কাছে ভাল লাগবে। আবার নতুন কিছু নিয়ে আগামীকাল হাজির হবো। ততদিন পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। সেই কামনা করে বিদায় নিলাম।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
তাহলে মুষলধারে বৃষ্টি এবং রাস্তায় ছাতা মাথায় দিয়ে একে বেঁকে হেঁটে চলা সুন্দরী মেয়ে আপনার আজকের আর্টের প্রধান কারণ তাই তো ভাই। হা হা হা... যাইহোক আপনারা আর্ট দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে।
জী ভাইয়া ঠিক ধরেছেন,হা হা হা। ধন্যবাদ ভাইয়া।
গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে ছাতা মাথায় দিয়ে একটি মেয়েকে যাওয়া দেখে আপনি আর্ট করে ফেললেন সত্যি মজার ছিল বিষয়টি। আপনার ডিজিটাল আর্ট টি আমার কাছে বেশ ভালো লেগেছে । প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন । ধন্যবাদ আপনাকে।
জী আপু কিভাবে যেন কি হয়ে গেল। দেখেই অঙ্কন করে ফেললাম। ধন্যবাদ আপু।
ছাতা মাথায় অনেক সুন্দর একটি মেয়ের চিত্রাংকন করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আপু খুব সুন্দর কমেন্ট করেছেন।।
ছাতা মাথায় একটি মেয়ের চিত্র অঙ্কনটি অসম্ভব সুন্দর হয়েছে। ল্যাপটপ,এডোবি ইলাস্ট্রেটর সি সি ফটওয়্যার এর সাহায্যে খুবই নিখুঁতভাবে আপনি অঙ্কনটি সম্পন্ন করেছেন। উপস্থাপনা ছিলো অনেক গোছানো ও সুন্দর। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
জী ভাইয়া অনেক দিন যাবৎ এডোবি ইলাস্ট্রেটর সি সি ফটওয়্যার ব্যবহার করি। ধন্যবাদ ভাইয়া।
ওয়াও অসাধারণ আপনি ছাতা মাথায় দেওয়া একটি মেয়ের চিত্র অঙ্কন করেছেন। অফিসে বসে বাইরে তাকানোর সময় একটি মেয়ে ছাতা নিয়ে যাওয়ার সময় তা আপনার চোখে পড়েছে। সেই থেকে আপনি এই চিত্র অংকটি করেছেন। আপনার চিত্র অংকন থেকে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে একটি মেয়ে ও ছাতা সহ খুব সুন্দর হয়েছে চিত্র অঙ্কন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে চিত্র অংকটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জী আপু কখন যে মাথায় কি আসে বলা মুশকিল। যেটা দেখলাম সেটাই অঙ্কন করে দিলাম। ধন্যবাদ আপু।
আপনি খুব চমৎকারভাবে ছাতা সহ একটি মেয়ের চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র অংকন দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। অফিসে বসে একটি মেয়ে হেঁটে যেতে আপনি তা দেখেছেন। তা দেখে আপনি আজকে খুব সুন্দর করে একটি মেয়ের ছাতা ব্যবহার করা যাচ্ছে তা সুন্দর করে চিত্রাংকন করলেন। চিত্র অঙ্কনের কালারটি চমৎকার লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে চিত্রাংকনটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
জী ভাইয়া মাঝে মাঝে হয়না ভুল করে কত কিছু। আমিও ভুল করে চিত্র অঙ্কন করে ফেললাম,হা হা হা। ধন্যবাদ ভাইয়া।
এজাতীয় ডিজিটাল আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। আমিও চাই এভাবে আর্ট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। অনেক সুন্দর ছিল আপনার এই দক্ষতা সম্পন্ন পোস্ট।
জী ভাইয়া মাঝে মাঝে ট্রাই করবেন। ধীরে ধীরে শিখে যাবেন। ধন্যবাদ ভাইয়া।