কিছু এলোমেলো ফটোগ্রাফি।।
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে কিছু এলোমেলা ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।
আজকে আমি আপনাদের সাথে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করতে যাচ্ছি সব গুলো প্রাকৃতিক ফটোগ্রাফি। এখানে জানা অজানা বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি রয়েছে। এগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। কয়েকটি ফুল বাদে সব গুলোই গ্রাম থেকে সংহগ্র করা। আর এগুলো বেশ কয়েক মাস আগের ফটোগ্রাফি। গ্রাম হলো প্রকৃতির স্বর্গরাজ্য,চার দিকে বিভিন্ন ধরনের ফুল ফল দেখা যায়। প্রত্যেক বাড়িতে কিছুনা কিছু ফলের গাছ থাকেই। আমাদের বাড়িতেও কিছু ফলের গাছ রয়েছে,যেমন পেয়ারা,নারিকেল,পেঁপে,কলা, কুল বা বরই ইত্যাদি । আর আমার মা প্রত্যেক সিজনের দুই এক প্রকারের সবজি চাষ করে থাকে। যার ফলে আমাদের বাড়িটা সব সময় প্রাকৃতিক জিনিষে ভরা থাকে। আজকে তার কিছু চিত্রও আপনাদের সাথে শেয়ার করবো।
এখানে একটি ছোট লাউয়ের ছবি দেখতে পাচ্ছেন। এটাকে পুরোপুরি লাউ বলা যায় না। কারন এটি খুবই ছোট,এটা ভবিষ্যতে খাওয়ার উপযুক্ত হবে কি না সেটা আমার জানা নেই। কারন লাউ গাছে এমন শত শত ফুল ও কুঁড়ি এসে আবার জড়ে যায়। আমার আম্মুর হাতে আবার যেটা লাগানো হয় সেটাই বড় হয়ে ফল দেয়। এদিক দিয়ে আমরা প্রায় সময় প্রাকৃতিক সবজি খেতে পারি।
জমিতে কোন সবজি চাষ করলে তার ফাঁকে বিভিন্ন ধরনের আগাছা জন্মায়। এগুলো আবার বড় হওয়ার আগেই তুলে ফেলে দিতে হয়। উপরে একটি আগাছা দেখতে পাচ্ছেন। এটি সবজি খেতের মধ্যে থেকে নেওয়া। সঠিক সময়ে এটি তুলা হয়নি,যার ফলে এত বড় হয়ে গেছে। গাছটিতে বিষাক্ত কাটা দেখতে যাচ্ছেন। প্রায় সবজি জমিতে এই গাছ গুলো দেখা যায়।
এই ফটোগ্রাফিটা আমার শশুর বাড়ির ছাদের থেকে সংগ্রহ করা। আপনারা প্রায় সময় নার্সারীতে বা ভ্যান গাড়িতে ফল সহ গাছের চারা বিক্রয় করতে দেখে থাকবেন। এটি রাস্তার পাশে ভ্যান গাড়ি থেকে ফল সহ কেনা হয়েছিল। আমি ছোট সময় একবার দেখেছিলাম। গত মাসে গিয়ে দেখি গাছটা অনেক বড় হয়েছে। আর পেয়ারা গুলোও খাওয়ার উপযুক্ত হয়েছে। তবে আরেকটু বড় হলে খেয়ে মজা পাওয়া যাবে।
আমার মায়ের হাতে লাগানো শিম গাছ। সেটাতে অনেক সুন্দর ফুল ধরেছে। গত দুই মাস আগে বাড়িতে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম। এ বছর বৃষ্টি না হওয়ার কারনে তেমন সবজি হয়নি। ছাদের মধ্যে শিম গাছ লাগানো হয়েছিল। মোটামুটি ভালোই শিম ধরেছে। দুই মাসের মত গাছের শিম খেতে পেরেছে। আমি ঢাকা আসার সময় দুই তিন কেজির মত সাথে করে নিয়ে এসেছিলাম।
এটি একটি লাউ গাছের ডগার ফটোগ্রাফি। দেখতে পাচ্ছেন খুবই কচি,অনেক সময় লাউ না ধরলে এই কচি ডগা বাজারে বিক্রয় করা যায়। তাও আবার অনেক দামে। গ্রামে আবার দাম কম থাকে। শহরে একটি লাউয়ের ডগার দাম পঞ্চাশ থেকে ষাট টাকা নেয়। এই কারনেই মাঝে মাঝে মন চাই গ্রামে চলে যায়। সেখানে শহরে মত লাল নীল বাতি না দেখতে পেলেও প্রাকৃতিক অনেক কিছু পাওয়া যায়।
সর্বশেষ নিয়ে আসলাম চমৎকার কালারের জিনিয়া ফুলের ফটোগ্রাফি। এটি নারায়নগঞ্জ শহরের একটি ফুলের দোকান থেকে। ভিতরের হলুদ কালারের কলিটার জন্য দেখতে কিছুটা সূর্যমুখী ফুলের মত আসে। একটা ফুলের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটি পাঁপড়ি থাকে। দেখতে ভীষন সুন্দর লাগে। আমি অবশ্য এখন পর্যন্ত জিনিয়া ফুল গাছ দেখি নাই,দোকানে এক সাথে কয়েক শত ফুল ছিল। সেখান থেকে ফটোগ্রাফিটা করা হয়েছে।
বন্ধুরা আর বাড়াবো না। ব্লগটি যখন লিখছিলাম তখন ইফতারের সময় হয়ে আসছে। আর মাত্র ইফতারের দশ মিনিট সময় বাকি। এই রমজানের স্মৃতি হিসাবে কথা গুলো লিখে দিলাম। আমি একদিন থাকবো না, কিন্তুু কথা গুলো থেকে যাবে। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। বিদায়।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
| ডিভাইস | মোবাইল |
|---|---|
| মডেল | realme-53 |
| শিরোনাম | কিছু এলোমেলো ফটোগ্রাফি।। |
| স্থান | ব্রাহ্মণবাড়িয়া ,ঢাকা,বাংলাদেশ। |
| তারিখ | ১৫/০৩/২০২৪ |
| কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
| ফটোগ্রাফার | @joniprins |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
Ramim Hasan, [2/23/2024 10:09 PM]
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। জমিতে আগাছায় জন্মানো ফুল বেশি ভালো লেগেছে। তাছাড়া সবশেষের জিনিয়া ফুল দেখতে আরও বেশি ভালো লেগেছে। ফটোগ্ৰাফি গুলো একদম ক্লিয়ার হয়েছে বলে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
যে জিনিষ গুলো আমরা ব্যবহার কতে পারি না,সে গুলো বেশিই সুন্দর লাগে। ধন্যবাদ।
ফটোগ্রাফি দেখতে এবং ফটোগ্রাফি করতে দুটোই আমার কাছে খুব ভালো লাগে। আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখলাম। জিনিয়া ফুলের ফটোগ্রাফিটি সত্যিই অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার কমেন্ট পেয়ে আমার কাছেও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু।
অনেক সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। শিম ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এছাড়া ও জিনিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
মাঝে মাঝে দেশ গ্রামে গিয়ে ঘুরে ঘুরে ফটোগ্রাফি করতে সত্যিই অসাধারন লাগে। ধন্যবাদ।
খুবই সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আসলে এলোমেলো ফটোগ্রাফির মাধ্যমে সেই ফটোগ্রাফি সম্পর্কে অনেক কিছু জানতে পারা যায়। তাই এলোমেলো ফটোগুলো আমার খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে এলোমেলো আমাদের মাঝে তুলে ধরলেন। পোস্টটি পড়ে ভালো লাগলো।
জী ভাইয়া এলোমেলো ফটোগ্রাফির মধ্যে অনেক সুন্দর সুন্দর ফটো থাকে। ধন্যবাদ।