মোবাইল ছাড়া দুই দিন।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

প্রায় বেশ কিছুদিন পর আজকে আবারো আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। আসলে এই কয়েকদিন শুধু যে পোস্ট করি নি তা কিন্তু নয়। বলা চলে সব ধরনের অ্যাক্টিভিটি স্থগিত ছিল। আর এর কারণ হচ্ছে আমি খুবই হতাশায় ভুগছিলাম। আর এই হতাশার কারণ হচ্ছে একটা বিষয় নিয়ে অনেক সন্দেহের মধ্যে ছিলাম। তো এই হতাশাগুলো কাটিয়ে যখনই ভাবলাম যে পোস্ট করা শুরু করব তখনই মোবাইলে ডিসপ্লে টা ভেঙ্গে গেলো। আসলে আমার মোবাইলের ডিসপ্লে টা অনেক আগেই ফেটে গিয়েছিল আর সেটা নিয়ে একটা পোস্টও আপনাদের শেয়ার করেছিলাম। তবে মোবাইলের ডিসপ্লে টা ফেটে গেলেও কাজ ঠিকঠাকই হচ্ছিল। কিন্তু গত শুক্রবারে মোবাইলে একটু চাপ লেগে একেবারেই ডিসপ্লে টা নষ্ট হয়ে গিয়েছে। তার জন্য মূলত পোস্ট করতে আরও বেশি দেরি হয়ে গেল।

received_1051728519404182-01.jpeg

received_3640726526195119-01.jpeg

তো যাই হোক চলুন এবারে আপনাদেরকে মোবাইল ছাড়া দু একদিন কাটানোর কিছু মুহূর্ত শেয়ার করা যাক। আসলে লাস্ট কবে যে মোবাইল ছাড়া ফ্রি টাইম কাটিয়েছি সেটা হয়তোবা ভুলেই গেছি। তবে মোবাইল ছাড়া যে ফ্রি সময় কাটাইনি তা বলা যাবে না কারণ এর আগে অনেকদিন আছে যে দিনগুলো আমি কাজিনদের সাথে না হলে বন্ধুদের সাথে গল্প করে কাটিয়েছি। তবে একেবারেই ফোন ছাড়া লাস্ট কবে যে দিন পার করেছি সেটা ভুলে গেছি। আসলে বর্তমান যখনই একটু ফ্রি হয়ে বসে থাকি তখনই হয়তো বা মোবাইলে এটা সেটা করা হয়ে থাকে।

তো গত শুক্রবারে দুপুরবেলায় আমার মোবাইলটা ভেঙেছিল। তবে শুক্রবারে এটা আমার জন্য অতটা ইফেকটিভ কিছু মনে হচ্ছিল না। কারণ সেদিন আর তেমন ফ্রি টাইম পাইনি। তবে রাতে বাড়ি এসে একটু অন্যরকম ফিল হচ্ছিলো। ভেবে ছিলাম রাতে গিয়ে ফোনটা ঠিক করে নিয়ে আসবো কিন্তু কেন জানি রাতে আর যেতে ভালো লাগলোনা। তাই বাড়িতে এসে কোনো রকমে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর তো এক ঘুমেই সকাল। সকাল বেলায় অন্য দিন ফোনে এটা সেটা করা হয়ে থাকে কিন্তু সেদিন যেহেতু ফোন নষ্ট তাই আর ফোনে হাত দেইনি যার কারণে আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে কাজে চলে যেতে পেরেছিলাম। আসলে তখনই বুঝতে পারলাম যে মোবাইল ফোন আমার অনেক সময় নষ্ট করে থাকে। তবে সবসময় না।

যাই হোক সেই দিন অর্থাৎ গতকালকে আমি দোকানে গিয়ে হাতের কাজগুলো সেরে নিলাম। এরপর যখন আর কিছু করার ছিল না তখন শুধু শুধুই বসেছিলাম। আর বসে বসে এটা সেটা ভাবছিলাম। কারণ যেহেতু ফোন নাই আবার হাতে কোনো কাজ নাই তাই বসে বসে এটা সেটা ভাবা ছাড়া কোন উপায়ও নাই। তো কিছুক্ষণ পর যখন ব্যস্ত হয়ে গেলাম তখন আর তেমন কিছু মনে হচ্ছিল না কিন্তু মাঝে মাঝে যখন ফ্রি টাইম পাচ্ছিলাম তখনই মোবাইলকে মিস করছিলাম। তো এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আর দুপুর বেলায় আমি মাঝে মাঝে বেশ কিছুটা ফ্রি সময় পাই। অন্যদিন তো এই ফ্রি সময়টাতে কমিউনিটির কাজ করতাম কিন্তু সেদিন ফোন নষ্ট হওয়ায় আর কিছুই করার ছিল না। তাই শেষে আর কোনো উপায় না পেয়ে খাতা কলম নিয়ে এটা সেটা লিখতে থাকলাম। যাই হোক এরপর কোনরকম কালকে দিনটা পার করে রাতে চলে গেলাম মোবাইলটা ঠিক করতে।

মোবাইলটা ঠিক করাতে আমরা চারজন বন্ধু মিলে গিয়েছিলাম। অন্যদিন তো আমি আর নয়ন মিলে ঘোরাঘুরি করি। কিন্তু সেদিন মোবাইল ঠিক করার চক্করে আরো দুটো বন্ধুকে পেয়ে গিয়েছিলাম। এবং চারজন মিলে মোবাইলটা ঠিক করতে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে সর্বপ্রথম মোবাইল সার্ভিস করার দোকানে গিয়ে প্রথমে মোবাইলের ডিসপ্লে টা চেঞ্জ করে একটা নতুন ডিসপ্লে লাগিয়ে নিলাম। এরপর চার বন্ধু মিলে বাজারে মধ্যে এসে কিছু স্ট্রীট ফুড খাওয়া-দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন ও বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো শেষে কিছু কথা না বললেই নয় এই দুইদিন মোবাইল ছাড়া থাকতে একদিক থেকে কষ্ট মনে হলেও অন্য দিক থেকে বেশ ভালো লাগা কাজ করছিল। কেমন জানি দিনটা মনে হলো অনেক বড় হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে এই মোবাইলটা ঠিক করার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি তো চেয়েছিলাম একেবারেই নতুন ফোন কিনব কিন্তু এই মোবাইলটাতে অনেক ইনফরমেশন থাকার কারণে চেঞ্জ করতে হলো। আর ভাবলাম এটাকে ছাড়া আপনাদের মাঝে যুক্ত হওয়ার কোন উপায় যেহেতু আমার নেই তাই এটাকেই ঠিক করে নিলাম। তো যাই হোক আজকের মতো এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

মোবাইল বিহীন এতো গুলো দিন থাকলেন কি করে ভাইয়া।আমার তো একেক ঘন্টা একেকে বছর মনে হয় মোবাইল ছারা।আসলে মোবাইলে অনেকটা সময় নষ্ট হলেও মোবাইল কিন্তুু আমাদের সঙ্গ দেয়।অবশেষে চার বন্ধু মিলে গেছেন মোবাইল ঠিক করতে।আমার তো মনে হচ্ছে চার বন্ধু মিলে আর এক বন্ধু কে ঠিক করতে গেছেন হাহা।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

আসলে ভাবতে গেলে দেখা যাবে আমরা মোবাইল চালাই না মোবাইলেই আমাদেরকে চালাই।

 3 years ago 

মোবাইল ছাড়া খুব জোর আধা ঘন্টার সময় আমি একা থাকতে পারি, সে জায়গায় তুমি দুইটা দিন মোবাইল ছাড়া ছিলেন ছোট ভাই। বর্তমান সময়টা এমন হয়ে গেছে পেটে ভাত থাক বা না থাক হাতে মোবাইল থাকা লাগবে। যাইহোক অবশেষে যে মোবাইলটা সারা হয়েছে সেটাও কপাল। নইলে তো আরো কয়েকদিন দেরী হয়ে যেত। এদিকে মোবাইল ছাড়া চলতে হতো তোমার।

 3 years ago 

হ্যাঁ ভাই মোবাইল কাজে কিছু সময়ের মধ্যে কি করা হয়ে গিয়েছিল সেটা দেখে আমিও কিছুটা অবাক হয়েছিলাম। যাই হোক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আমি মোবাইল ছাড়া এক মিনিটও থাকতে পারি না। সবসময় মোবাইল নিয়ে ঘুরি৷ সবসময় মোবাইলের দিকে তাকিয়ে থাকি। আর আপনি দুইদিন মোবাইল ছাড়া থাকলেন, খুবই কষ্ট হয়েছে৷ শেষ পর্যন্ত আপনার মোবাইল ঠিক হয়েছে জেনে ভালো লাগলো। তা না হলে আরো অনেকদিন কষ্ট করতে হতো।

 3 years ago 

ধন্যবাদ ভাই পোস্টে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62484.55
ETH 1780.70
USDT 1.00
SBD 0.38