ছোট মাছ দিয়ে মুলা,বেগুন ও পালং শাক রান্না করার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20230227_223415_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ছোট মাছ দিয়ে পালং শাক,মুলা ও বেগুন একসাথে রান্নার করার রেসিপি। এভাবে অনেকগুলো সবজি একসাথে রান্না করা হলে আমার কাছে খেতে বেশ সুস্বাদু লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপির ধাপগুলো শুরু করা যায়।

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণের নামপরিমাণ
ছোট মাছ২০০ গ্রাম
বেগুন২ টি
মুলা৩ টি
পালং শাক১ আঁটি
পেঁয়াজ১টি
লবণস্বাদমতো
হলুদ গুঁড়া১ টেবিল চামচ
কাঁচামরিচ১০ টি
সয়াবিন তেলপরিমাণ মতো

IMG_20230227_223013-01.jpeg

প্রয়োজনীয় ধাপ সমূহ

ধাপ-১

IMG_20221124_120650-01.jpegIMG_20221124_120700-01.jpegIMG_20221124_120721-01.jpeg

প্রথমে মুলাগুলোকে ছুঁলে ছোট ছোট পিস পিস করে কেটে নিব এবং এরই সাথে বেগুন ও পালং শাকগুলো কেউ ছোট ছোট পিস করে কেটে নিব। তারপর সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব।

ধাপ-২

IMG_20221124_120759-01.jpeg

এরপর ছোট মাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিব।

ধাপ-৩

IMG_20221124_143643-01.jpeg

এরপর প্রয়োজনীয় মশলাপাতিগুলোকে গুছিয়ে নিব। এবং এরই সাথে মরিচগুলোকে বেটে নিব এবং পেঁয়াজগুলোকে কুঁচি কুঁচি করে কেটে নিব।

ধাপ-৪

IMG_20221124_143707-01.jpegIMG_20221124_143733-01.jpeg
IMG_20221124_143919-01.jpegIMG_20221124_145239-01.jpeg
--

যাইহোক এরপর ছোট মাছগুলোর মধ্যে একটু লবণ ও একটু হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিব।

ধাপ-৫

IMG_20221124_144308-01.jpegIMG_20221124_144344-01.jpeg

এরপর কড়াইতে একটু তেল দিয়ে দিব। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুঁচি,মরিচ বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব।

ধাপ-৬

IMG_20221124_144410-01.jpegIMG_20221124_144533-01.jpeg

তারপর এরমধ্যে প্রথমে মুলাগুলোকে দিয়ে দিব এবং মসলার সাথে মুলাগুলোকে মিশিয়ে নিব।

ধাপ-৭

IMG_20221124_144715-01.jpegIMG_20221124_145331-01.jpeg

এরপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। এবং এরই সাথে এর মধ্যে বেগুন গুলো কেউ দিয়ে দিব।

ধাপ-৮

IMG_20221124_145426-01.jpegIMG_20221124_145431-01.jpeg

তারপর মুলাগুলার সাথে বেগুনগুলোকে মিশিয়ে নিব এবং একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব।এবং মিডিয়াম আঁচে জ্বাল দিতে থাকবো।

ধাপ-৯

IMG_20221124_145733-01.jpegIMG_20221124_145740-01.jpeg

যখন মুলা ও বেগুনগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটা তুলে ফেলবো। এবং এর মধ্যে ঝোল করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব।

ধাপ-১০

IMG_20221124_150238-01.jpegIMG_20221124_150247-01.jpeg

তারপর যখন পানিগুলো ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিব।

ধাপ-১১

IMG_20221124_150329-01.jpeg

তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব।

ধাপ-১২

IMG_20221124_151322-01.jpegIMG_20221124_151402-01.jpeg

বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন পালন শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটা তুলে নিব এবং এর মধ্যে ছোট মাছগুলোকে দিয়ে দিব।

শেষ ধাপ

IMG_20221124_151413-01.jpegIMG_20221124_152948-01.jpeg

তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ফেলবো ব্যাস তারপর আরো কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।

ফাইনাল আউটপুট

IMG_20221124_153446-01-01.jpeg

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের এই ছোট মাছ দিয়ে পালং শাক,বেগুন ও মুলা রান্না করার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে। তবে কখনো এভাবে মুলা দিয়ে রান্না করে খাওয়া হয়নি। আপনার রান্নার কালার দেখে মনে হচ্ছে খেতে খুব ভালোই হবে। অবশ্যই একবার বাসায় চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি তো দেখছি শাক সবজি সব দিয়ে খুব সুন্দর ভাবে ছোট মাছের রেসিপি তৈরি করেছেন। এভাবে ছোট মাছের রেসিপি কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার কাছেও ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। আমি ছোট মাছের ভাজি খেতে খুবই পছন্দ করি। আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে ছোট মাছ রান্নার রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ।

 3 years ago 

কখনো সুযোগ হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ছোট মাছ দিয়ে মুলা,বেগুন ও পালং শাক রান্না করার রেসিপি টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ছোট মাছ খেতে আমার বরাবরই অনেক ভালো লাগে। কালার কম্বিনেশন টা ভালো এসেছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

পালং শাক দিয়ে বিভিন্নভাবে রেসিপি করা যায়। আপনি বেশ মজার করে বিভিন্ন সবজি ও ছোট মাছের মিশ্রণে পালং শাক রান্না করেছেন ভীষণ মজার একটি রেসিপি।রেসিপির কালার কম্বিনেশন দারুন এসেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করেছেন অনেক ভালো লেগেছে আপনার পালং শাকের রেসিপি।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভাল লাগল। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনি তো দেখছি আজকে খুবই সুন্দর শীতকালীন সবজি রেসিপি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার খুবই ভালো লেগেছে আপনার আজকের এই বেগুন মুলার রেসিপি দেখে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন রান্নার প্রসেসগুলো। আপনি রান্নার কাজে যে সমস্ত উপাদান ব্যবহার করছেন তা খুব সুন্দর উপস্থাপন করছেন টেবিল বা তালিকার মাধ্যমে। যা দেখে খুব সহজেই এই প্রক্রিয়া জানা সম্ভব।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুমন ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর ভাবে মুলা বেগুন ও পালং শাক দিয়ে ছোট মাছের রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করলেন। ছোট মাছের মধ্যে অনেক ভিটামিন রয়েছে। আমরা তো ছোট মাছ দেখলে ভয় পাই গলার মধ্যে কাটা লেগে যাবে। অথচ ছোট মাছের মধ্যে রয়েছে সবথেকে বেশি ভিটামিন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আরে ভয় পাওয়ার কি আছে? চিবিয়ে খেয়ে নিবেন।

 3 years ago 

ছোট মাছ দিয়ে মুলা,বেগুন ও পালং শাক রেসিপিটা খুব সুন্দর হয়েছে ভাইয়া। ছোট মাছ আমার খুব পছন্দ, তবে ছোট মাছ এর সাথে এভাবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করে খাওয়া হয়না। আপনার রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63234.18
ETH 1879.25
USDT 1.00
SBD 0.37