You are viewing a single comment's thread from:

RE: ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৫৬ (৩০-০৫-২৪ থেকে ০৫-০৬-২৪)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আলহামদুলিল্লাহ,এই প্রথম বার আমি প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বেস্ট ব্লগার অফ দা উইক হয়েছি তাও আবার ফাউন্ডার চয়েস এর মাধ্যমে। যখন অ্যানাউন্সমেন্টে শুনেছিলাম যে আমি বেস্ট ব্লগার অফ দ্য উইক ফাউন্ডার চয়েস হয়েছি তখন বেশ খুশি হয়েছিলাম। আর সেই সাথে বড় পরিমানের আপ ভোট পাওয়ার কারণে বেশ খুশি হয়েছিলাম। তবে তার থেকেও বেশি খুশি হলাম এই পোস্টটি পড়ে। কারণ নিজের সম্পর্কে বা নিজের কাজের সম্পর্কে কেউ যদি এত সুন্দর কিছু কথা লেখে তাহলে এমনিতেই ভালো লেগে যাওয়ার কথা। তবে যেহেতু আপনি অর্থাৎ এই কমিউনিটির ফাউন্ডার আমার সম্পর্কে এবং আমার কাজের সম্পর্কে এত কিছু লিখেছেন যার কারণে খুশির মাত্রাটা অনেক বেড়ে গেছে। সব মিলিয়ে ধন্যবাদ দাদা আপনাকে, আমাকে নিজের চয়েজ লিস্টে আনার জন্য এবং এই পোস্টের মাধ্যমে এত সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63220.79
ETH 1775.69
USDT 1.00
SBD 0.39