You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং ✍️ দায়িত্ব।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাঁদের যাকাত দিতে বলা হয়েছে। তবে যাদের নিসাব পরিমাণ সম্পদ নেই কিন্তু মানুষকে দেওয়ার সামর্থ্য আছে তাদেরও উচিত গরিবদেরকে হেল্প করা। যাইহোক যাকাত দেওয়া ফরজ মানে আবশ্যক তাই যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের অবশ্যই যাকাত দিতে হবে। এতে করে তাঁদের একটা ফরজ কাজ করা হবে আবার গরিব মানুষেরাও অনেক উপকার পাবে। আর হ্যাঁ এটা ঠিক বলেছেন এই টাকা গরীবদের মধ্যে বিলিয়ে দেওয়ার দায়িত্ব ধনীদের। কারণ ধনীদের টাকার উপর গরিবদের হক আছে যার কারণে গরিবের হক গরিবেরা নিজেই আদায় করতে যাবে সেটা কখনোই কাম্য নয়। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64197.41
ETH 1862.07
USDT 1.00
SBD 0.38