You are viewing a single comment's thread from:

RE: দীর্ঘদিন পর পরিবার নিয়ে ঢাকা যাওয়া।

in আমার বাংলা ব্লগ3 years ago

দীর্ঘদিন পর আপনার পরিবার নিয়ে ঢাকায় গিয়েছেন জেনে ভালো লাগলো। যদিও বা ঢাকার পরিবেশটা আপনার ভালো লাগে না তবে দুই-তিন দিন ঘোরাঘুরির জন্য ভালো লাগে। আর সেই ভালোলাগার কারণটা ঢাকাতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আসলে ভজন প্রিয় মানুষদের জন্য এটা তো ভালোলাগারি কথা। যাইহোক প্রথমে ট্রেনে আসার চিন্তা করলেও ট্রেন না পেয়ে শেষে বাসে করে আসতে হলো আপনাদের যদিও বা হরতাল অবরোধের কারণে বেশ চিন্তার মধ্যে ছিলেন। আসলে দেশের যে পরিস্থিতি তাই চিন্তা তো হওয়ারই কথা। তবে শেষ দিকে এই হরতালের জন্যই ঢাকার যানজটের পরিবেশটা ফাঁকা পেয়েছেন , আর তার জন্যই ঢাকার এই পরিবেশটা আপনার কাছে ভালো লাগছে জেনে ভালো লাগলো। যাইহোক পরবর্তীতে আপনার ঢাকার বিভিন্ন কর্মকাণ্ডের উপর পোস্টের জন্য অপেক্ষায় রইলাম ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38