গতকাল রাতে বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত।
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
তো গত কালকে রাতে একটি বাড়ির ছাদের উপর আমরা কয়েকজন বন্ধু মিলে বসে আড্ডা দিছিলাম এবং গেম খেলছিলাম। তো অনেকদিন পর গেম খেলার কারণে সবাই মিলে বেশ মজা করে গেম খেলছিলাম। গেম খেলতে খেলতে বেশ অনেক সময় পার করে দিয়েছিলাম। গেম খেলতে খেলতে এক সময় আমার একটা বন্ধুর মোবাইলে চার্জ শেষ হয়ে যাই যার কারণে ও গেম থেকে ব্যাক দিয়ে দেয়। তো তারপর আমাদেরও আর খেলতে ভালো লাগলো না তাই আমরাও গেম থেকে বেরিয়ে যাই।
এরপর একটা বন্ধু বলল চল সবাই মিলে ঝালমুড়ি খেয়ে আছি। তো আমাদেরও ঝাল মুড়ি খাওয়ার ইচ্ছে হয় তাই সবাই মিলে চলে গেলাম ঝাল মুড়ি খাওয়ার উদ্দেশ্যে বাজারে। তো আমরা মোটে পাঁচ জন ছিলাম তার মধ্যে যে বন্ধুটার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল তার একটা সমস্যার কারণে সে আমাদের সাথে যেতে পারলো না তাই আমরা বাকি চারজন ঝাল মুড়ি খেতে যাওয়ার জন্য রওনা দিলাম।
যাই হোক তারপর ছাদ থেকে নিচে নেমে কয়েকটা সেলফি তুলে আমরা রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পরই পৌঁছে গেলাম বাজারে এবং সোজা চলে গেলাম হুজুরের ঝাল মুড়ি খাওয়ার জন্য। তো গিয়ে ঝাল মুড়ি চাইলে বলে সিরিয়াল নম্বর ৩। তবে কালকে রাত দশটা বাজার কারণে হয়তোবা তিন নম্বর সিরিয়াল পেয়েছিলাম না হলে অন্যদিন ৭ থেকে ৮ নম্বরে আমরা ঝাল মুড়ি পেতাম। তাহলে আমাদের শহরে উনার ঝালমুড়ি বেশ জনপ্রিয় তাই এত ভিড় হয়।
যাইহোক তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কাঙ্খিত ঝালমুড়ি হাতে পেয়ে গেলাম। আবার দেখি ঝাল মুড়ির সাথে কয়েকটা খিরাও কেটে দিয়েছিল। যাইহোক তারপর সবাই মিলে ঝাল মুড়িগুলো শেষ করলাম এরপর সবাই মিলে একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর এদিক ওদিক না গিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম।
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের শেয়ার করা পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/MdJohir65/status/1705760596967477292?s=19
বন্ধুদের সাথে রাতের বেলায় দেখছি দারুন মজা করেছেন আপনি। গেমস খেলা বন্ধ করে চলে গিয়েছেন গাংনী বাজারে মুড়ি খেতে। এই মুড়ি বিক্রেতার মুড়ি আমিও বেশ কয়েকবার খেয়েছি আমারও খুবই ভালো লাগে এর মুড়ি খেতে।
ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্যটি করার জন্য।