শুটকি মাছ দিয়ে আলু চচ্চড়ি করার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20230510_014533_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আরো একটি নতুন পোস্ট। তো আজকের পোষ্টের বিষয় হচ্ছে মূলত রেসিপি। তো আজকের রেসিপি হিসেবে থাকছে শুটকি মাছ দিয়ে আলু চচ্চড়ি করার। আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালই লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপি ধাপগুলো শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণের নামপরিমাণ
শুটকি মাছ৫০ গ্রাম
আলু৫০০ গ্রাম
পেঁয়াজ২টি
লবণস্বাদমতো
হলুদ গুঁড়া১ টেবিল চামচ
ধনেপাতাইচ্ছে মতো
কাঁচামরিচ১০ টি
গুড়া মরিচ১ টেবিল চামচ
আদাপরিমাণ মতো
রসুন১ টি
জিরা১ টেবিল চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো
তেজপাতা২টি
দারুচিনি২ টুকরা
এলাচ৩ টি

প্রয়োজনীয় ধাপ সমূহ

ধাপ-১

IMG-20230505-WA0018-01.jpegIMG-20230505-WA0015-01.jpegIMG-20230505-WA0014-01.jpeg

তো প্রথমে শুটকি মাছ গুলোকে কিছুটা ধুয়ে রেখে দিব।

ধাপ-২

IMG-20230505-WA0017-01.jpeg

এরপর আলু গুলো কে ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এবং এরই সাথে ধুয়ে পরিষ্কার করেও নিব।

ধাপ-৩

IMG-20230505-WA0016-01.jpeg

এরপর রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো গুছিয়ে নিব।

ধাপ-৪

IMG-20230505-WA0019-01.jpegIMG-20230505-WA0013-01.jpeg

তো সবকিছু গোছানো শেষ এবারে রান্না শুরু করার পালা। তো প্রথমে চুলাতে একটা রান্না করার জন্য পাত্র বসিয়ে দিব। আমরা এখানে কড়াই ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারে। তো যাই হোক প্রথমে কড়াইটিতে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিব। এবং হালকা আঁচে জ্বাল দিতে থাকবো।

ধাপ-৫

IMG-20230505-WA0011-01.jpegIMG-20230505-WA0010-01.jpeg

তো এরপর তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে জিরা,এলাচ,দারুচিনি,তেজপাতা ও আদা কুঁচি গুলোকে দিয়ে দিব।

ধাপ-৬

IMG-20230505-WA0008-01.jpegIMG-20230505-WA0021-01.jpeg

তো এগুলো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এর মধ্যে শুটকি মাছগুলো কে দিয়ে দিব।

ধাপ-৭

IMG-20230505-WA0007-01.jpegIMG-20230505-WA0006-01.jpeg

তো এভাবে কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ ও রসুন কুঁচি গুলো দিয়ে দিব। এবং এর সাথে গুঁড়া মরিচ এবং হলুদ গুঁড়া দিয়ে দিব।

ধাপ-৮

IMG-20230505-WA0022-01.jpeg

তারপরে এভাবে কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিব।

ধাপ-৯

IMG-20230505-WA0005-01.jpegIMG-20230505-WA0024-01.jpeg

এবারে এরমধ্যে কাঁচামরিচ গুলোকে দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো।

ধাপ-১০

IMG-20230505-WA0026-01.jpegIMG-20230505-WA0028-01.jpeg

তো কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনিটাকে তুলে ফেলবো। এবং এর মধ্যে ধনিয়া পাতা কুঁচি গুলো কেউ দিয়ে মিশিয়ে দিব।

ধাপ-১১

IMG-20230505-WA0030-01.jpegIMG-20230505-WA0035-01.jpeg

তারপর এভাবেই কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তোর রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এবারে এটাকে একটা পাত্রে উঠিয়ে রাখব।

IMG-20230505-WA0035-01.jpeg

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের শুটকি মাছ দিয়ে আলু চচ্চড়ি করার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন । তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 3 years ago 

যেকোনো শুঁটকি মাছ খেতে আমার খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে শুঁটকি মাছ দিয়ে আলুর চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখতে লোভনীয় দেখাচ্ছে। গরম ভাতের সাথে এই রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

শুটকি মাছ খেতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে বক্তব্যটি করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

শুটকি মাছ দিয়ে আলু চচ্চড়ি করার রেসিপি। চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। এভাবে রান্না করে গরম ভাতের সাথে খেলে ভীষণ মজা লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে রেসিপি তৈরি করেছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

শুটকি মাছ দিয়ে আলুর চচ্চড়ি রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। রেসিপির পরিবেশনে আমার খুবই ভালো লেগেছে, দেখেও খুবই সুস্বাদু মনে হচ্ছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে পজেটিভ মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শুটকি মাছ দিয়ে আলু চচ্চড়ি করার রেসিপি। আমি শুটকি মাছ খুব একটা খেতে পছন্দ করি না। কিন্তু আলু দিয়ে রান্না করলে খেতে মনে হয় বেশ ভালো লাগবে দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ, খেতে বেশ ভালোই হয়েছিল। ধন্যবাদ ভাই আপনাকেও সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

শুটকি মাছ দিয়ে আলু চচ্চড়ি করার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ সময় সুযোগ হলে একবার এভাবে রান্না খেতে পারেন আশা করি ভালই লাগবে।

 3 years ago 

ওয়াও আপনি দেখছি অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন।দেখেই তো খেতে ইচ্ছে করছে।শুটকি মাছ দিয়ে আলু চচ্চড়ি করার রেসিপি। প্রতিটি ধাপ অসাধারণভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকেও সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

শুটকি মাছ কখনও খাওয়া হয়নি,তাই এর স্বাদ উপভোগ করা হয়নি।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু ছিল।আপনার রান্নার ধাপগুলো উপস্থাপনা বেশ চমৎকার ছিল।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

কখনো সময় সুযোগ হলে শুটকি মাছ খেয়ে দেখবেন আশা করি বেশ ভালই লাগবে। আপনাকেও ধন্যবাদ সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64301.72
ETH 1879.43
USDT 1.00
SBD 0.37