হঠাৎ করেই জ্বর।
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন ধরেই কোন পোস্ট করতে পারিনি পোস্ট না করতে পারার কারণ হলো অসুস্থতা। গত শুক্রবারে সকাল বেলায় ঘুম থেকে উঠতে দেখি বেশ কষ্ট হচ্ছে। আম্মু আমাকে ঘুম থেকে ডাকছিল কিন্তু আমি চোখের সামনে উল্টাপাল্টা দেখছিলাম যার কারণে ঘুম থেকে উঠতে বেশ কষ্ট হয়েছিল। ঘুম থেকে উঠে অনুভব করতে পারলাম অন্যদিনের থেকে তুলনামূলকভাবে আজকে শরীরটা অনেকটাই দুর্বল। গায়ে হাত দিয়ে দেখলাম শরীরের তাপমাত্রাটাও বেড়ে গেছে। তো কিছুক্ষণ পরে আমি জ্বর মেপে দেখি ১০১ ডিগ্রিতে আটকে আছে। তখন অবশ্য খুব একটা জ্বর ছিল না। যার কারণে মোটামুটিভাবে চলাফেরা করতে পারছিলাম। কিন্তু যত সময় যাচ্ছে শরীরে তাপমাত্রা যেন ততই বেড়ে চলেছে। এদিকে আমি রোজায় আছি তার কারণে ইফতারের টাইম না হওয়া পর্যন্ত কোন মেডিসিনও খেতে পারছিলাম না।
যাইহোক তারপরেও সারাদিন কোন রকমে কাটিয়ে সন্ধ্যার পর ইফতারি করে কয়েকটা মেডিসিন খেয়ে নিলাম। ভাবলাম এবার হয়তো জ্বর অনেকটাই কমে যাবে। আর যেহেতু জ্বরটা আজকে এসেছে তাই কোন এন্টিবায়োটিক খেলাম না। কিন্তু পরে আরেকবার জ্বর মেপে দেখি এবারে ১০৩ ডিগ্রি হয়ে গিয়েছে। ভাবলাম সবেমাত্র ওষুধ খেয়েছি আস্তে আস্তে জ্বর কমে যাবে। তবে সমস্যা হল আমার শরীরের তাপমাত্রা বেড়ে গেলে মাথা ঘোরা এছাড়াও রাতে ঘুমের ঘোরে উল্টাপাল্টা কথা বলা আবার উল্টাপাল্টা স্বপ্ন দেখা এগুলো হয়ে থাকে। যার কারণে বেশ প্রবলেম হয়। তো আমি সেদিন জ্বরের ওষুধ খেলাম কিন্তু মনে হলো ওষুধে যেন কোন কাজই হলো না। কারণ পরে আরেকবার জ্বর মেপে দেখছি এবার ১০৪ ডিগ্রি হয়ে গেছে।
যাই হোক পরের দিন থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিলাম যেন খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। তবে এন্টিবায়োটিক খেলেও সহজে জ্বর যাচ্ছিল না। যতক্ষণ পর্যন্ত ওষুধের অ্যাকশন থাকছিল ততক্ষণ পর্যন্ত আমি মোটামুটি সুস্থ । কিন্তু যখনই ওষুধের অ্যাকশন শেষ হয়ে যাচ্ছিল তখনই আবারো আমার গায়ে ১০৩ ডিগ্রি জ্বর চলে আসছিল। যার কারণে কয়েকদিন বেশ ভালো বেগ পেতে হয়েছিল। আর হ্যাঁ শুধু যে জ্বর আছে তা কিন্তু নয় তার সাথে আবার ঠান্ডা কাশিও আছে। ঠান্ডাতে অতটা প্রবলেম না করলেও কাশিতে বেশ প্রবলেম করছিল। যাইহোক ৬/৭ রকমের ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ গতকালকে আমার জ্বর অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল। আর আজকে আমি মোটামুটি সুস্থ।
তবে জ্বর ঠিক হলে কি হবে কাশি এখনো যায়নি। মাঝে মাঝে কথা বলতে গেলে কাশি হচ্ছে। রাতে কাশি সমস্যাটা একটু বেশি ফেস করতে হয়। আর হ্যাঁ শরীরে দুই এক দিন জ্বর আসার কারণে ঠিকমতো খাবার দাবারও খেয়ে ওঠা হয় না। আর আমার মুখ তো পুরাতিতা হয়ে গিয়েছে। শুধু মুখ তেতো তা কিন্তু নয় তার সাথে সাথে আবার আরও একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে পানি খেতে গেলে কেমন একটা গন্ধ লাগে। দেখা যাক এটা আবার কবে ঠিক হয়। যাইহোক কয়েকদিন অসুস্থ থাকার কারণে পোস্ট করতে পারিনি আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ ইনশা-আল্লাহ আবার রেগুলার পোস্ট করা শুরু করে দিব। সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া বর্তমানে যে গরম পরছে অনেক মানুষই বিভিন্ন রুগে আক্রান্ত হচ্ছে। জ্বর সাধারন রোগ হলেও যখন যার উপর চেপে বসে তখন শরীরকে একেবারে শুকিয়ে ফেলে। সঠিক ভাবে সেডিসিন নেন। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।