আমার তোলা বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। তো গত সপ্তাহের মতো এই সপ্তাহে আজকে আমি আপনাদের মাঝে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আশা করি আমার শেয়ার করার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালই লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20230327_140428.jpg

লোকেশন

আপনারা এখন উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে মূলত বিলের মাঝে একটি মাছ ধরার জালের ফটোগ্রাফি। গ্রামবাংলায় ছোটখাটো বিলে মাছ ধরার জন্য এই ধরনের জাল দেখা যায়। তো আমি ছোটবেলা থেকেই আমার নানি বাড়ি যাওয়ার পথে একটা ছোট বিলে এই ধরনের জাল দেখে আসছি। তো কিছুদিন আগে ওই বিলটার কাছে গিয়েছিলাম তখন এই বিষয়টা আমার নজরে পড়ে এবং সঙ্গে সঙ্গে ফোনটা বের করে একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফটোগ্রাফিটা নিশ্চয়ই আপনারা উপরে দেখতেই পাচ্ছেন।

IMG_20230327_092828.jpg

লোকেশন

এখন আপনারা যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে মূলত তেলাকুচা ফুলের ফটোগ্রাফি। তেলাকুচা গাছকে সাধারণত বন্য গাছ হিসেবে ধরা হয়। তাই আমরা এটাকে বন্যফুল ও বলতে পারি। সে যাই হোক বন্য ফুল হলে কি হবে ফুল টা দেখতে কিন্তু বেশ দারুন। যাইহোক আপনাদের কাছে এই তেলাকুচা ফুলের ফটোগ্রাফিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230327_140532.jpg

লোকেশন

তো এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে মূলত ইট সিমেন্ট বালি দিয়ে পাতিল বানানোর দৃশ্য। আসলে গ্রাম-বাংলায় বিভিন্ন কাজের জন্য এই ধরনের পাতিল গুলো বানানো হয়ে থাকে। তো ওখানে মূলত পাতিল গুলোকে শুকাতে দিতে রেখেছিল। তো বিষয়টা যখন আমার চোখে পড়লো তখন আমি এটার একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফটোগ্রাফি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230325_211323.jpg

লোকেশন

তো এখন আপনারা উপরের ফটোগ্রাফি টা দেখে নিশ্চয়ই বুঝতেই গেছেন এটা একজোড়া আমের ফটোগ্রাফি। আসলে দিন যত যাচ্ছে গাছে থাকা আমগুলো ততই বড় হয়ে যাচ্ছে। কিছুদিন আগে রাস্তা দিয়ে আসছিলেন তখন একটা আম গাছের ডালে দেখলাম এই দুইটা আম ঝুলে আছে আর সেদিন বৃষ্টি হওয়ার কারণে আম দুটোতে দুই এক ফোঁটা পানিও জমে ছিল। বিষয়টা দেখতে বেশ ভালই লাগছিলো তাই একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230327_140658.jpg

লোকেশন

তো এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে মূলত বেশ কিছু মেহগুনি গাছের ফটোগ্রাফি। তো কিছুদিন আগে ফটোগ্রাফি করার জন্য একটা জায়গায় গিয়েছিলাম তো সেখানে দেখলাম বেশ কিছু মেহগুনি গাছ এভাবে সারিবদ্ধভাবে লাগানো আছে। যেহেতু গাছ গুলো সারিবদ্ধ ভাবে লাগানো ছিল তার জন্য দেখতে একটু বেশি সুন্দর লাগছিল। তার জন্য গাছগুলোর একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

IMG_20230330_222930.jpg

লোকেশন

যাইহোক এবারে উপরে যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এইটা কোন জীবন্ত ফুলের ফটোগ্রাফি নয় এটা হচ্ছে মূলত প্লাস্টিকের ফুলের ফটোগ্রাফি। কিছুদিন আগে একটা ক্লিনিকে গিয়েছিলাম তো সেখানে এই সুন্দর দেখতে প্লাস্টিকের ফুলের গাছটি দেখতে পারলাম। তো সেখান থেকে আমি মূলত এই ফটোগ্রাফি টা করেছিলাম।

IMG_20230401_172057.jpg

লোকেশন

নীল আকাশ দেখতে কা-রী বা ভালো না লাগে আপনারাই বলুন। আর যদি নীল আকাশে এরকম ভাবে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায় তাহলে তো বিষয়টা আরো বেশি সুন্দর লাগে। তোর গতকালকে আকাশটা ঠিক এরূপ ধারণ করেছিল তার জন্য আকাশের দিকে তাকালে বেশ সুন্দর লাগছিল। আর যেহেতু সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করার অভ্যাস তাই পকেট থেকে মোবাইলটা বের করেই আকাশের একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp
লোকেশনঃগাংনী-মেহেরপুর

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমার কাছে আপনার প্রথম ছবিটি এবং শেষ ছবিটি খুবই ভালো লেগেছে। এছাড়াও অন্যান্য সব ছবিগুলো সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফিক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লেগেছে জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। তার মধ্যে বিশেষ করে বিলের মধ্যে মাছ ধরার জালের দৃশ্য, প্লাস্টিকের ফুল, নীল আকাশ, মেহগনি গাছের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়া বাকি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আপনাদের এই ধরনের ফটোগ্রাফি দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার শেয়ার করা প্লাস্টিকের ফুল,মাছ ধরার জালের দৃশ্য,নীল আকাশের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন প্রত্যেকটা আলোচিত্র আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে প্রথম এবং শেষের দুটি ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো হয়েছে।।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি ভালো ছিল। তেলাকুচা ফুল এর আগে আমি কখনো দেখিনি। ফুলটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আকাশের ফটোগ্রাফিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

আমার পোস্টের মাধ্যমে আপনাকে নতুন একটি ফুলের সাথে পরিচিত করাতে পেরেছি জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

খুব দারুন হয়েছে ভাই ফটোগ্রাফীগুলো।
বিশেষ করে এক নম্বর ফটোগ্রাফি টা দারুন লেগেছে আমার কাছে আর বাকি ফটোগ্রাফি গুলাও অসাধারণ হয়েছে।

 3 years ago 

এক নম্বর ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সুন্দর সুন্দর রেনডোম জন্য। আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। যেখানে লক্ষ্য করলাম মাছ ধরার বিশেষ সরঞ্জাম পাশাপাশি কারু শিল্পীদের তৈরি করা শিল্প আরো পাশাপাশি ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন এই পোস্টের মধ্যে সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপনার আজকের পোস্ট।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63898.75
ETH 1811.35
USDT 1.00
SBD 0.38