আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বেশ কিছু রেনডম ফটোগ্রাফি। ফটোগ্রাফি করতে আমার সব সময় ভালই লাগে আর আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটা করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলা আপনাদের ভালই লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20230327_140837.jpg

লোকেশন

এই ফুলগুলো দেখতে অনেকটাই বেগুনের ফুলের মত হয়ে থাকে। আর এই গাছগুলোতে যে ছোট ছোট ফলগুলো ধরে সেগুলো দেখতে অনেকটা বেগুনের মতো। তাই আমরা এগুলোকে বুনো বেগুন গাছ বলতে পারি। ছোটবেলায় অনেক সময় এগুলো নিয়ে খেলা খেলেছি। আপনারা কেউ এগুলো নিয়ে খেলা খেলেছেন কি-না অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বন্য ফুলের ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও জানাবেন।

IMG_20230327_141328.jpg

লোকেশন

তো এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা একটি প্রজাপতি ফটোগ্রাফি। প্রজাপতি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর প্রায় সব প্রজাতির প্রজাপতিগুলোই দেখতে সুন্দর হয়ে থাকে। প্রজাপতিটা মূলত ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য কিছুক্ষণের জন্য ওই ছোট্ট বন্যা ফুল টার উপর বসে ছিল আর আমি সেই সুযোগে প্রজাপতিটার একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তো আপনাদের কাছে প্রজাপতির ফটোগ্রাফিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230327_141033.jpg

লোকেশন

তো এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে মূলত একটি পাতা ঝরা গাছের ফটোগ্রাফি। আসলে কিছুদিন আগে পাতা পড়ে যাওয়ার সৃজন চলছিল তখন মূলত এই গাছের ফটোগ্রাফি টা করেছিলাম। আর হ্যাঁ আমার কাছে কিন্তু এই পাতা ঝরা গাছগুলো দেখতে অন্যরকম সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230327_141251.jpg

IMG_20230327_141253.jpg

লোকেশন

তো এখন আপনারা উপরে যে ফুলের ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটা একটি বন্য ফুল। যেহেতু এটি বন্যফুল তাই নাম না জানারই কথা। তবে ফুলটি দেখতে কিন্তু বেশ সুন্দর। আসলে ফুল বন্য হোক কিংবা না হোক দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো উপরের বন্যফুলের ফটোগ্রাফি টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230327_141221.jpg

লোকেশন

এটা হচ্ছে মূলত একটি ফাঁকা মাঠের ফটোগ্রাফি। আসলে কিছুদিন আগেই মাঠ থেকে সমস্ত গম কাটা হয়ে গিয়েছিল। তো গম কাঁটার পর পুরো মাঠটা দেখতে ঠিক এরকম মরুভূমির মতো লাগছিল। আর দূরে কিছু গাছপালা ছিল সেখানে আবার একটা লোক গরু চড়াচ্ছিল। দৃশ্যটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই একটা ফটোগ্রাফি করে রেখেছিলাম।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp
লোকেশনঃগাংনী-মেহেরপুর

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 3 years ago 

গ্রাম্য পরিবেশের কিছু দৃশ্যপট খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন দেখছি। অনেক ভালো লাগলো আসলেই প্রকৃতির এই রূপ সৌন্দর্য মানুষের মনকে মনোরঞ্জন করে তোলে। অনেক ভালো লাগে আপনার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।

 3 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন প্রকৃতির সৌন্দর্য মানুষের মনকে শান্ত করে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুব ভাল লাগলো। বিশেষ করে পাতা ঝরা গাছটির ফটোগ্রাফি দেখে খুব ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ফটোগ্রাফির নীচে বর্ননা তুলে ধরায় আরো বেশি ভাল লেগেছে।

 3 years ago 

পাতা ঝরা গাছের ফটোগ্রাফিটা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

বাহ্ ভাইয়া আপনি খুবই সুন্দর কিছু মনোমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রজাপতির ফটোগ্রাফি টা আমার কাছে দারুন লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

প্রজাপতির ফটোগ্রাফির আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি করতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই কমেন্টটিতে যারা ব্লগিংয়ের সঙ্গে যুক্ত আছে তারা সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছে প্রতিনিয়ত। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন ফটোগ্রাফি করতে প্রায় সবাই কমবেশি পছন্দ করে। আর আমার বাংলা ব্লগ কমিউনিটি মেম্বাররা তো আরো বেশি পছন্দ করে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

বাহ্!আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ লাগছে। আমারও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ভাই আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি মনোমুগ্ধকর ছিল। প্রজাপতি ফুলের উপর বসে আছে এই ছবিটা অনেক সুন্দর লেগেছে। সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

বুনো বেগুন গাছের ফুল আমি আগে কখনো দেখিনি। আজকেই প্রথম দেখলাম। খুব সুন্দর ফুলটি। তাছাড়া বুনো আরেকটি ফুলের ছবি তুলেছেন সেই ফুলটি ও খুব সুন্দর। এই ফুলটি অবশ্য আগে দেখেছি। আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আমার কাছে সব থেকে ভালো লেগেছে পাতা ঝরা গাছটিকে । ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি মাধ্যমে আপনাকে নতুন কিছু দেখাতে পেরেছি জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে চমৎকার লাগছে ভাইয়া।প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর করে ক্যাপচার করেছেন আপনি।দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে আপনার বর্ণনা অসাধারণ ছিল।।
ফটোগ্রাফির মধ্যে বেগুনের ফুলের মতো দেখতে ফুলগুলো সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে

 3 years ago 

বেগুনের ফুলের মতো দেখতে ফুলটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য ‌‌।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64311.78
ETH 1873.24
USDT 1.00
SBD 0.36