গাংনি ফ্রেন্ডস ক্লাব থেকে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ4 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20221229_013107_0000-01.jpeg

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আরও একটি নতুন পোস্ট। গত সোমবার আমাদের কলেজ ক্যাম্পাসের ভিতর গাংনি ফ্রেন্ডস ক্লাব থেকে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছিল। যেহেতু আমাদের কলেজ ক্যাম্পাসে খেলাটা আয়োজন করেছিল তাই আমরা চলে গেলাম খেলা দেখতে। গিয়ে দেখতে পারলাম আমার অতীতের ক্লাসমেটরাও এই খেলাতে অংশগ্রহণ করেছে। তার জন্যই ভাবলাম খেলাটা পুরোপুরি উপভোগ করেই বাড়ি যাব।

20221229_003611.jpg

যাই হোক প্রথমে কোর্টে বলছে দেখি ছোটখাটো একটা গ্যাঞ্জাম লেগে গেছে। আশপাশ থেকে জানতে পারলাম খেলাটা হচ্ছিল সি গ্রুপের কিন্তু এখানে বি গ্রুপের প্লেয়ারও অংশগ্রহণ করতে চাচ্ছে। তার জন্যই মূলত গ্যাঞ্জামটা হয়েছিল। আমার অতীতের ক্লাসমেট বন্ধুরাও বি গ্রুপের প্লেয়ার ছিল তাই ওদের নিয়েও ছোট একটা গ্যাঞ্জাম বেধেছি। শেষে দেখা গেল বি গ্রুপের প্লেয়ারদের বাদ দিলে শুধুমাত্র কয়েকটা টিমই থাকছে। তাই শেষে সিদ্ধান্ত করা হলো যারা যারা নাম দিয়েছে তারা সবাই খেলতে পারবে।

20221229_003814.jpg

20221229_004032.jpg

তারপর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে গেল। প্রথমে যে দুইটা টিম খেলছে একটা টিমের নাম ছিল SKP এবং আরেকটা টিমের নাম ছিল নাগরাজ। আর এই নাগরাজ নামটা যেহেতু একটু অন্যরকম ছিল তাই অনেকেই নামটা কে নিয়ে ট্রোল করছিল। তারপর দেখলাম এস কে পি হেরে গেল তখন সবাই বলে উঠছিল দেখ নাগরাজ ছোবল দিয়ে দিয়েছে।😂 যাইহোক প্রথম টিম দুইটা অতটা ভালো খেলছিল না তাই ওদের খেলা দেখে তেমন একটা মজা পাইলাম না।

20221229_004240.jpg

যাই হোক এর পরই ছিল আমার বন্ধুদের ম্যাচ। ওরা ভালোই খেলে তাই আমরা ম্যাচটি দেখার জন্য বেশ এক্সাইটেড ছিলাম। আমার বন্ধুদের নাম ছিল মূলত হুসাইন আর দ্বিতীয় বন্ধুর নাম ছিল মাহফুজ। ওদের সাথে খেলা পড়েছিল তারন্য নামের একটা টিমের সাথে। আসলে এরা কোন ছদ্মনাম দিয়েছিল না টিমের যে ক্যাপ্টেন ছিল তার নামই দিয়েছিল। শুধু প্রথম দুইটা দলই ছদ্মনাম ব্যবহার করেছিল। যাহ হোক দেখলাম আমার বন্ধুরা প্রথম রাউন্ডের ম্যাচটা মোটামুটি ভালো ভাবে জিতে গেল।

20221229_004431.jpg

এরপর খেলা ছিল (জিৎ ভার্সেস আরাফাত)। দেখলাম এখানে জিৎ এর টিম জিতে গেল। শুনেছিলাম নাকি জিৎ অনেক ভালো খেলে আজ খেলা দেখে বুঝতে পারলাম সবাই ঠিকই বলে। তবে আরাফাতরাও খারাপ খেলেনি।

20221229_005622.jpg

যাই হোক তারপর আরো একটা খেলা হলো (ফাহিম ভার্সেস রায়হান)। এই দুইটা টিমের মধ্যে রায়হান নামের টিমটাই জিতে গেল। এভাবেই দেখতে দেখতে প্রথম রাউন্ড শেষ। সব মিলিয়ে আটটা দল হয়েছিল তার মধ্যে চারটা দল হেরে গেল এবং বাকি থাকলো চারটা দল।

20221229_004801.jpg

সেমিফাইনালে প্রথমে দেখলাম (জিৎ ভার্সেস হুসাইন) যেহেতু দুইটা দলই ভালো খেলে তাই প্রথমে ভেবে নিয়েছিলাম ম্যাচটা বেশ ইন্টারেস্টিং হবে। যেহেতু নিয়মটা এমন ছিল যে দুইটা দলের মধ্যে তিনটা ম্যাচ হবে তার মধ্যে থেকে যারা দুইটা ম্যাচ জিতবে তারাই উইনার। প্রথম ম্যাচে দেখলাম হুসাইন রা মাত্র ৬ পয়েন্ট করতে পেরেছিল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন জিৎ এর টিম কত ভালো খেলে। সবাই তো ভেবে নিয়েছিল যেহেতু হুসাইনরা ৬ পয়েন্টের বেশি তুলতে পারিনি তাই হয়তো তারাই হেরে যাবে। কিন্তু পরের দুইটা ম্যাচ হুসাইনরা এত ভালো খেললো যে তারা সবাইকে অবাক করে দিয়ে পর পর দুইটা ম্যাচ জয়লাভ করে ফাইনালে চলে গেল।

20221229_005854.jpg

যাই হোক আরো দুইটা দল বাকি ছিল তাদের দুজনার ও খেলা হলো। এবারে খেলা ছিল মূলত (নাগরাজ ভার্সেস রায়হান)। এই ম্যাচটা আমরা সবাই সবচেয়ে বেশি ইনজয় করেছি। আপনারা হয়তো ভাবছেন তারা ভালো খেলছিল তার জন্য। কিন্তু তা না ওই যে নাগরাজ নামটার জন্য। কারণ তার একটা পয়েন্ট নিলে সবাই নাগরাজ বলে চিল্লে উঠছিল। আবার না পারলেও এখনো সুযোগ আছে নাগরাজ চালিয়ে যাও এটা বলছিল। আপনারা হয়তো বলতে পারেন এখানে আবার খারাপ কিসের। আসলে নাগরাজ টিমটা অত ভালো খেলে না। তাই সবাই যখন এই কথাগুলো বলছিল তাদের বলার মধ্যে যে ফানি বিষয়গুলো ছিল সেটা আমি আপনাদের মাঝে বলে বুঝাতে পারব না। নিশ্চয়ই বুঝতে পারছেন।

20221229_005134.jpg

Videoshot_20221229_012258-01.jpeg

যাই হোক এরপর ফাইনাল খেলা আমার বন্ধু হুসাইন মাহফুজে এর সাথে রায়হান টিমের। এখানে হুসাইন রা আর কোন সুযোগ না দিয়ে পর পর দুইটা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে গেল। যা হোক শেষে বন্ধুরা জিতে গেছে যেন ভালো লাগলো। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর ওখানে না থেকে আমরা যে কজন বন্ধু মিলে খেলা দেখতে গিয়েছিলাম। সবাই মিলে একসাথে আড্ডা দিতে বাড়ি ফিরে আসলাম।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36