হঠাৎ করে আম খাওয়ার ইচ্ছা।
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
তো গতকাল রাত যখন প্রায় এগারোটা বাজছে তখন হঠাৎ আম খেতে ইচ্ছে করলো। অবশ্য বাড়িতেই একটা আম গাছ আছে যার কারণে বাইরে কোথাও কারোর গাছ থেকে আম পেড়ে আনতে হয়নি। তবে সমস্যা ছিল একটাই গাছটা বেশ উচু আর এত রাত করে তো আর গাছে উঠে আম পারা যায় না । তাই কিভাবে আম পার বসে বিষয়ে একটু চিন্তা করছিলাম। তবে যেহেতু আম খেতে ইচ্ছে হয়েছে তাই আম তো খাওয়াই লাগবে। তাই বাড়িতে আম পারার যাবে এমন কোন জিনিস খোঁজার চেষ্টা করলাম। তো কিছুক্ষণ খোঁজার পরেই দেখলাম একটা বাঁশের কাবারি আর দেখলাম কাবারিতে তিনটা পেরেক মারা আছে। দেখলাম একটি পেরেক কাবারির এক সাইডে মারা আছে। বুঝতে পারলাম এটা দিয়ে আম পারা সম্ভব।
তাই তখন ওটা দিয়ে আম পাড়ার জন্য চলে গেলাম। যদিও বা নিচ থেকে আমের দুরুত্ব খুব একটা বেশি না কোন কিছু দিয়ে যদি আম গাছের ডাল টেনে নিয়ে আসা যায় তাহলে মোটামুটি আম পারা যাবে। কিন্তু আমি কোনরকমে বাঁশের কাবারিটা দিয়ে একটা আম টেনে নিয়ে আসলাম এবং সেটাকেই পেরে নিলাম। আর দেখলাম আমগুলো বেশ বড় হয়ে গিয়েছে। এবারে আমগুলো যে কখন বড় হয়ে গেছে বুঝতেই পারলাম না। যাইহোক যেহেতু আমপার শেষ এবার এটাকে তো আর এভাবে খাওয়া যাচ্ছে না তাই ভাবলাম এটাকে ছিলে লবণ দিয়ে খাব।
তবে আমাকে শুধু লবণ দিয়েই খেতে হবে কারণ বাড়িতে তেমন কোনো বিট লবণ ছিলনা। যাইহোক যেহেতু তেমন কিছু নেই তাই ভাবলাম শুধু লবণ দিয়ে খাব। তার জন্য আমি সর্বপ্রথম আমটিকে বঁটি দিয়ে ছিলে নিলাম। যদিও বা বঁটি দিয়ে কোন কিছু ছিলার অভ্যাস নেই। তার জন্য আমটি ছিলতে বেশ ভালই সময় লেগেছিল। যাইহোক তারপরও একটু কষ্ট করে আমটাকে ছিলে নিলাম আর বুঝতে পারলাম মায়েদের এসব কাজ করতে বেশ ভালই কষ্ট করতে হয়। তো তারপর আমি আমটিকে ধুয়ে নিলাম আর ভাবলাম এটাকে ফালি ফালি করা যাক। প্রথমে ভেবেছিলাম ভেতরের আটিটা হয়তো শক্ত হয়ে যাবে কিন্তু দেখলাম না আমাদের গাছের আমের আটি এখনো অতটা শক্ত হয়নি।
তো যেহেতু আমের আটিটা শক্ত হয়নি তাই আমটিকে চারটি ফালি করে নিলাম। তারপর আবার কিছুটা ধুয়ে নিলাম। যাইহোক এবার একটা বাটিতে করে লবণ দিয়ে মাখিয়ে খাবার পালা। কিন্তু সমস্যা হচ্ছে একটাই লবণ আছে অন্য ঘরে আর যেটা বর্তমান তালা মারা। তবে সেটাও সমস্যা কারণ চাবি দিয়ে চাইলে খুব সহজে তালা খুলে ফেলতে পারব। কিন্তু আমি চাবি নিয়ে যখন তালাটি খোলার চেষ্টা করছিলাম তখন তালাটা যেন খুলছিলই না। তারপর প্রায় দুই থেকে তিন মিনিট চেষ্টা করার পর তালাটি খুলতে পেরেছিলাম। তো যেহেতু তালাটি খোলা হয়ে গিয়েছে এবার খুব সহজেই বাটি এবং লবণ পেয়ে যাব।
তো কথা মত আমি প্রথমে একটা বাটি ধুয়ে নিলাম এরপর বাটির মধ্যে আমগুলোকে রেখে দিলাম লবণ দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। তারপর ভাবলাম শুধু লবণ দিয়ে খেলে কেমন হয় তাই লবণের সাথে একটু গুঁড়া ঝাল দিয়ে আমগুলোকে মাখিয়ে নিলাম। যাইহোক তারপর বেশ মজা করে খেয়ে আমগুলো শেষ করে ফেললাম। অনেকদিন পর কাঁচা আম এভাবে লবণ দিয়ে মাখিয়ে খেয়ে বেশ ভালোই লাগছিল। তবে গুঁড়া ঝাল দেয়ার কারণে বেশ ঝাল লেগে গিয়েছিল তাই ভাবলাম একটু মিষ্টিমুখ করা দরকার।তো বাড়িতে চকলেট ছিল ভাবলাম ওটা খেয়ে মুখটা মিষ্টি করে নেওয়া যাক। যাইহোক তারপর চকলেট টা খেয়েই দেখি রাত অনেক বেজে গিয়েছে। তাই আর অপেক্ষা না করে কিছু কাজ ছিল হাতে সেগুলো কমপ্লিট করি ঘুমিয়ে পড়েছিলাম।
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আমার আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পোস্টে যদি কোন ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন এবং আমাকে সুযোগ দিবেন ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
আম পারার দৃশ্য দেখে ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো। এভাবে ছোটবেলায় অনেক আম পেরে খেয়েছি। কাচা আম খেতে একটু বেশি মজা লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে মন্তব্যটি করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এটা ঠিকই বলেছেন কাঁচা আমের টেস্টই আলাদা। পাকা আম অন্যরকম টেস্ট আর কাঁচা আম ছোট থাকতে অন্যরকম টেস্ট লাগে। আর আপনি যেভাবে খেয়েছেন সেটা দেখে তো আমার একেবারে জিভে পানি পড়ছে। রাত এগারোটার সময় আবার কারো আম খেতে ইচ্ছা করে নাকি। তারপরও আপনি যখন ইচ্ছা করেছে তখন তো আবার আপনি পেরে খেয়েছেন ।আবার লবণের জন্য ঘরের তালা খুলেও আনতে হয়েছে। এভাবে করে আম খেলে বেশি টক লাগে দাঁত টক হয়ে যায়। আরো কুচি কুচি করে কাটলে সে আমটা আমার কাছে বেশি টেস্ট লাগে খেতে।
আসলে মনের ভিতর আম খাওয়ার ইচ্ছাটা হঠাৎ করে জেগে গিয়েছিল। তাই নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েই আম পেরে খেতে চলে গিয়েছিলাম।
হঠাৎ রাতের বেলা আপনার আম খাওয়ার মুহূর্ত গুলো পড়ে খুবই ভালো লাগলো। দিনের বেলা ব্যস্ততার জন্য আম খেতে পারেন না সেজন্য রাতের বেলা নিজের গাছ থেকে আম পেড়ে খেয়েছেন শুনে খুবই ভালো লাগলো। লবণ মরিচ দিয়ে আম খেয়েছেন লবণ মরিচ দিয়ে আম খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময় কাঁচা আম লবন মরিচ দিয়ে খাই। আপনার কাছে ঝাল লেগেছে এর পরে চকলেট খেয়ে মিষ্টিমুখ করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে এই সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
আপনার কমেন্টটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ভাবে বুঝিয়ে কমেন্টই করার জন্য।
আপনার আম মাখানো দেখে আমারই তো জিভে জল চলে এলো।আমিও আম কুচি কুচি করে বানিয়ে খাই।খুবই মজার হয় খেতে।আপনি ব্যস্ততার কারনে রাতে গাছ থেকে আম পেরে খেয়েছেন।তবে আমি এতো রাতে কখনও আম এভাবে খাইনি।আপনার আম খাওয়ার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। ঝাল লাগার কারনে আবার চকলেট ও খেয়েছেন।ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
আসলে রাতে কোন কিছু খেতে বেশ ভালোই লাগে। আর আম খাওয়ার ইচ্ছেটা হঠাৎই জেগে গিয়েছিল।
সত্যি কাঁচা আম খেতে খুবই ভালো লাগে। আমিও কিছুদিন আগে গাছ থেকে পেড়ে কাঁচা আম খেলাম। আর এবার আমাদের গাছে অনেক আম ধরেছে। আপনার আম খাওয়ার অনুভূতি জানতে পেরে ভালো লেগেছে।
আপনাদের গাছে অনেক আম ধরেছে যেন ভালো লাগলো। আসলে প্রথম দিকে আমাদের গাছেও অনেক আম ধরেছিল কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে অনেকটাই ঝরে পড়ে গিয়েছে।
https://twitter.com/MdJohir65/status/1657093016069234714?t=y1Zat2tFgD9_geEQZQZCBg&s=19
এ সময় প্রচন্ড গরম পরছে টক জাতীয় আম খাওয়ার প্রতি আলাদা একটা আগ্রহ প্রকাশ পায়। গতকাল রাতেও আমরা এভাবে আম খেয়েছি সত্যিই অনেক মজা । আপনারা আম-খাওয়ার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।
কাঁচা আম খাওয়ার মজাই আলাদা। আপনি দিনের বেলায় বাড়িতে থাকার কারণে কাঁচা আম খাওয়ার সময় না পেলেও রাতের বেলায় ঠিকই বেশ মজা করে কাঁচা আম খেলেন। তাছাড়া অভ্যাস না থাকলে বটি দিয়ে কাটা বেশ কষ্টকর তা আপনার আম টাকা দেখেই বোঝা যাচ্ছে। যেভাবে আমগুলো খেলেন দেখেই তো মুখে পানি চলে আসছে। আম খাওয়া শেষে একটু টকটক লাগে মুখের মধ্যে সেজন্য মিষ্টিমুখ চকলেট দিয়ে করে ভালোই করেছেন।
আসলে শুধু যে টকটক লাগছিল তা কিন্তু নয়। সাথে বেশ ঝালও লেগে গিয়েছিল। তার জন্যই মূলত মিষ্টিমুখ করা।