রেসিপি পোস্ট ।। সুস্বাদু ছাগলের মাংস রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20230214_000300_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি রেসিপি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সুস্বাদু ছাগলের মাংস রান্নার রেসিপি। তো চলুন আর বেশি দেরি না করে ছাগলের মাংস রান্নার রেসিপির ধাপগুলো শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণের নামপরিমাণ
ছাগলের মাংস১ কেজি
রেডিমিক্স মাংসের মসলাপরিমাণ মতো
পেঁয়াজবড় সাইজের ১টি
লবণস্বাদমতো
রসুনবড় সাইজের ১ টি
হলুদ গুঁড়া১.৫ টেবিল চামচ
গুঁড়া মরিচপরিমাণ মতো
তেজপাতা৩ টি
এলাচ৫ টি
দারুচিনি৪ পিস
গোল মরিচ৬ টি
জিরা গুঁড়া১ টেবিল চামচ
ধনিয়ার গুঁড়া১ টেবিল চামচ
এলাচ,দারুচিনি ও তেজপাতা গুঁড়া১ টেবিল চামচ
কালো এলাচ১ টি
জয়ফল১ টি
সয়াবিন তেলপরিমাণ মতো

IMG_20230213_235112.jpg

প্রয়োজনীয় ধাপ সমূহ

ধাপ-১

IMG_20221103_070842-01.jpeg

মাংসগুলা ফ্রিজে রাখা ছিল তার জন্য প্রথমে মাংসগুলোকে ফ্রিজ থেকে বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

ধাপ-২

IMG_20221103_070913-01.jpeg

এরপর প্রয়োজনীয় মসলাপাতিগুলো গুছিয়ে নিব। এবং এরই সাথে পেঁয়াজ ও রসুনগুলোকে বেটে নিব‌

ধাপ-৩

IMG_20221103_071057-01.jpegIMG_20221103_071142-01.jpeg

তারপর মাংসের মধ্যে পেঁয়াজ বাটা,রসুন বাটা, এলাচ,দারুচিনি,লবণ,হলুদ,মরিচ গুঁড়া ও গোলমরিচ দিয়ে মাখিয়ে নেব।

ধাপ-৪

IMG_20221103_071844-01.jpegIMG_20221103_072042-01.jpeg

এরপর জয়ফল ও কালো এলাচ গুলোকেও বেটে নিব‌। এবং এরই সাথে আবারও মাংসের সাথে জয়ফল ও কাল এলাচ বাটা এবং জিরা গুঁড়া,ধনিয়ার গুঁড়া ও এক টেবিল চামচ এলাচ,দারুচিনি ও তেজপাতা গুঁড়া দিয়ে আবারো মিশিয়ে নিব।

ধাপ-৫

IMG_20221103_072131-01.jpegIMG_20221103_072206-01.jpeg

এরপর কড়াইটিকে চুলায় বসিয়ে দিব। এবং কড়াইটির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে জ্বাল দিতে শুরু করে দিব। এবং তেলগুলো একটু গরম হয়ে আসলে তখন এর মধ্যে মশলাপাতি দিয়ে মাখানো মাংসগুলোকে দিয়ে দিব।

ধাপ-৬

IMG_20221103_072459-01.jpegIMG_20221103_072343-01.jpeg

এভাবেই তেলের উপর কিছুক্ষণ মাংসগুলোকে নেড়েচেড়ে নিব। এবং অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব।

ধাপ-৭

IMG_20221103_072523-01.jpeg

কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর মাংসের মধ্যে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব।

ধাপ-৮

IMG_20221103_072827-01.jpegIMG_20221103_072908-01.jpeg

এরপর কষানোর জন্য দেওয়া পানিগুলো যখন ভালোমতন ফুটে উঠবে তখন এর মধ্যে রেডিমিক্স মাংসের মসলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।

ধাপ-৯

IMG_20221103_073059-01.jpegIMG_20221103_073736-01.jpegIMG_20221103_074004-01.jpeg

এরপর ঢাকনাটা দিয়ে কিছুক্ষনের জন্য ঢেকে দিব। এভাবে ঢেকে জ্বাল দিতে দিতে যখন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ঝোল করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব।

ধাপ-১০

IMG_20221103_081007-01.jpegIMG_20221103_083308-02.jpeg

এবারে আরো কিছুক্ষণ জ্বাল দিয়ে ঝোল করার জন্য দেওয়া পানি গুলোকে ভালো মতো ফুটিয়ে নিব এবং ঝোল করার জন্য পরিমাণ মতো পানি রেখে দেব। ব্যাস এরই সাথে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তাই এবার এটাকে উঠিয়ে রাখবো।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের ছাগলের মাংসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 3 years ago 

ছাগল এর মাংস আমার কাছে অনেক ভালো লাগে। আমি খুবই পছন্দ করি ছাগলের মাংস। দারুন এক স্বাদ রয়েছে ছাগল এর মাংসে। আপনার আজকের রেসিপিটি অসাধারন হয়েছে ভাই। সুস্বাদু লাগছে অনেক।

 3 years ago 

ছাগলের মাংস খেতে আপনার ভালো লাগে যেন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বেশ কয়েকদিন হল ছাগলের মাংস খাওয়া হয় না।
প্রতিটা দ্রব্যমূল্যের দাম এত বেড়েছে তাতে কিনে খাওয়ার কোন কায়দা নেই। আপনার উপস্থাপন করা রেসিপি টা অনেক লোভনীয় লাগছে ভাইয়া। রেসিপির ঝোল এর কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে। বিনা দাওয়াতে চলে আসবে নাকি ভাইয়া হা হা হা।

 3 years ago 

চলে আসতে পারেন সমস্যা নাই। ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার ছাগলের মাংসের রেসিপি দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। আমার কাছে এভাবে মাংস খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি খুবই সুন্দর ভাবে রেসিপির ধাপগুলো বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ছাগলের মাংস আমার অনেক প্রিয়, তবে ডাক্তারের নিষেধাজ্ঞা থাকাতে খুব একটা খাওয়া হয় না। ধন্যবাদ আপনাকে প্রিয় একটি রেসিপি আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য। ভালো থাকবেন সর্বদা এই কামনা করি।

 3 years ago 

ছাগলের মাংস আপনার অনেক প্রিয় যেন ভালো লাগলো কিন্তু ডাক্তারের নিষেধাজ্ঞা থাকার কারণে খুব একটা খেতে পারেন না জেনে খারাপ লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ছাগলের মাংস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে অনেকদিন ধরেই ছাগলের মাংস খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আসলে ছাগলের মাংস প্রায় সবাই পছন্দ করে। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনি তো মজাদার ছাগলের মাংস রান্না করলেন। ছাগল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে ছাগলের যদি ছোট ছোট ছানা থাকে ওগুলো দেখতে অনেক ভালো লাগে। কিন্তু কেন জানি ছাগলের মাংস খেতে আমার ভালো লাগেনা। কিন্তু আপনার তৈরি করা রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক মজা করে রান্না করলেন। আসলেই মজার রেসিপি তৈরি করে খেয়েছেন দেখে খুবই খুশি হলাম।

 3 years ago 

আসলে কোন খাবার যে সবারই ভালো লাগতে হবে তেমন তো না। আর হ্যাঁ আপনার মত ছাগল ছানা দেখতে আমারো কিন্তু বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ভাইয়া খাসির মাংস রান্না করেছেন একটু দাওয়াত দিতেন খেয়ে আসতাম।খাসির মাংস খেতে বেশ ভালোই লাগে।আপনার রেসিপির কালাটা বেশ দারুন হয়েছে, মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আমি দুঃখিত আমার ভুল হয়ে গেছে পরবর্তীতে রান্না করলে আপনাকে দাওয়াত দিব ঠিক আছে।

 3 years ago 

আজ আপনি দারুণভাবে ছাগলের মাংস রান্না করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর রেসিপি দেখে সত্যি আমার কাছে মনে হল বড়ই লোভনীয় একটা খাবার। তবে অনেকদিন ছাগলের মাংস আমাদের পরিবারের রান্না করা হয় না তাই খুবই খাওয়ার ইচ্ছে অনুভব করলাম। তবে যাই হোক রান্নার প্রসেস আমার কাছে অনেক ভালো লেগেছে। রেডিমেড মসলার সহ ঝাল পেঁয়াজ রসুনের দারুণ একটা টেবিল উপস্থাপন করেছেন এই পোস্টের মধ্যে। পাশাপাশি প্রতিটা ধাপে ধাপে উপস্থাপন করেছেন কিভাবে রান্নার কাজে সম্পন্ন করেছেন। সব মিলিয়ে অসাধারণ ছিল পোস্টটি।

 3 years ago 

ধন্যবাদ সুমন ভাই আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

খাসির মাংস রান্না সকলেই অনেক বেশি পছন্দ করে আমার কাছে অন্যান্য মাংসের থেকে খাসির মাংস অনেক বেশি সুস্বাদু লাগে আর আমি মনে করি এটা শুধুমাত্র আমি নয় সকলেরই খাসির মাংস অনেক বেশি পছন্দ। আপনার এই রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল ধন্যবাদ এত মজাদার একটি খাসির মাংস রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন খাসির মাংস প্রায় সকলেরই পছন্দের। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38